-
রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে আমেরিকা
মে ১০, ২০২২ ১৪:৩০রাশিয়ার বার বার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে। এর মধ্যদিয়ে দেশটি মূলত ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে।
-
শ্রীলঙ্কায় ৭ জন নিহত সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা
মে ১০, ২০২২ ১২:৪৩শ্রীলঙ্কায় নজিরবিহীন রাজনৈতিক সহিংসতায় অন্তত সাতজন নিহত হওয়ার পর দেশটির সেনাবাহিনীর হাতে জরুরি অবস্থা জারির ক্ষমতা দেয়া হয়েছে। উত্তাল পরিস্থিতি শান্ত করতে হাজার হাজার সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
-
আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড
মে ১০, ২০২২ ১১:৫৬আমেরিকায় জ্বালানি তেলের দামে নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। আজ (মঙ্গলবার) আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশনের দেয়া তথ্য অনুসারে, তেল পাম্পে প্রতি গ্যালন জ্বালানি তেল বিক্রি হচ্ছে ৪.৩৭৪ ডলারে। এর আগে গত মার্চ মাসে প্রতি গ্যালন তেল রেকর্ডমূল্য ৪.৩৩১ ডলারে বিক্রি হয়। কিন্তু আজ সে দাম ছাড়িয়ে নতুন রেকর্ড স্থাপিত হলো।
-
ইউক্রেন অভিযান ‘জরুরি’ ছিল; ‘সঠিক সময়ে’ চালানো হয়েছে: পুতিন
মে ১০, ২০২২ ০২:৪৯রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের সৈন্যরা ইউক্রেনে তাদের মাতৃভূমির নিরাপত্তা রক্ষা করার জন্য লড়াই করছে। তিনি সোমবার মস্কোর রেড স্কয়ারে জার্মান নাৎসিদের বিরুদ্ধে ‘বিজয় দিবস’ পালনের অনুষ্ঠানে দেয়া বক্তৃতায় আরো বলেছেন, পশ্চিমা দেশগুলোর কারণেই তিনি ইউক্রেনে সেনা পাঠিয়েছেন এবং এর কোনো বিকল্প ছিল না।
-
সেনাবাহিনী এককভাবে লেবাননকে রক্ষা করতে পারবে না: হিজবুল্লাহ
মে ১০, ২০২২ ০২:৩৯লেবাননের কোনো কোনো রাজনৈতিক দল দেশটির পরবর্তী পার্লামেন্ট নির্বাচনের আগে হিজবুল্লাহকে নিরস্ত্র করার যে আহ্বান জানিয়েছে তা প্রত্যাখ্যান করেছেন এই প্রতিরোধ আন্দোলনের মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ। তিনি বলেছেন, হিজবুল্লাহর অস্ত্রসস্ত্র নিয়ে লেবাননের জনগণের কোনো মাথাব্যথা নেই; তারা বরং দেশের অর্থনৈতিক সংকটের সমাধান চায় যা এসব রাজনৈতিক দল সম্পূর্ণ উপেক্ষা করছে।
-
ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারে রুশ পরিকল্পনার কোনো প্রমাণ নেই: সিআইএ
মে ০৮, ২০২২ ১৩:২০মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ বলেছে, ইউক্রেনে রাশিয়া পরমাণু অস্ত্র ব্যবহার করার পরিকল্পনা করছে -এমন কোনো প্রমাণ বা ইঙ্গিত তাদের হাতে নেই। গতকাল (শনিবার) দ্যা ফাইনান্সিয়াল টাইমস আয়োজিত একটি সম্মেলনে সিআইএ পরিচালক বিল বার্নস এ মন্তব্য করেন।
-
ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত: মস্কো
মে ০৮, ২০২২ ১১:২৪রাশিয়ার জাতীয় সংসদের নিম্নকক্ষ দুমার প্রেসিডেন্ট ভিয়াচেস্লাভ ভলোদিন বলেছেন, ইউক্রেন সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত রয়েছে সে কারণে ওয়াশিংটনকে যুদ্ধের জন্য অপরাধী হিসেবে তালিকাভুক্ত করা উচিত। রাশিয়ার সেনাদের বিরুদ্ধে সামরিক অভিযানের ক্ষেত্রে ইউক্রেনের সেনাদেরকে আমেরিকা গোয়েন্দা তথ্য দিয়ে সহযোগিতা করছে বলে গণমাধ্যমে খবর বের হওয়ার পর দুমার প্রেসিডেন্ট এসব কথা বললেন।
-
‘ধ্বংসের পূর্ব-ধারণা উড়িয়ে দিয়েছে রাশিয়ার অর্থনীতি’
মে ০৭, ২০২২ ১৪:০৪ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন নিধোজ্ঞা দিয়েছে তাকে উড়িয়ে দিয়ে দেশটির অর্থনীতি শক্তি অর্জন করে চলেছে। ব্রিটিশ সাপ্তাহিক ‘ইকনোমিস্ট’ বলছে, তেল ও গ্যাস খাতে রাজস্ব বেড়ে যাওয়ায় রাশিয়ার ভোক্তারা আবার হাতখুলে ব্যয় করতে পারছেন। ব্যাংক সুদের হার কমতে শুরু করেছে এবং রুশ মুদ্রা রুবল শক্তিশালী হয়েছে।
-
মার্কিন সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতির কারণে পরমাণু আলোচনা মুখ থুবড়ে পড়েছে: আব্দুল্লাহিয়ান
মে ০৭, ২০২২ ১৩:৪০ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, ইরানের ওপর আমেরিকার সর্বোচ্চ চাপ সৃষ্টির ভুল নীতির কারণেই ভিয়েনায় পরমাণু আলোচনা মুখ থুবড়ে পড়েছে। তিনি গতরাতে জাতিসংঘ মহাসচিব অ্যান্থেনিও গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপে এ কথা বলেছেন।
-
ইউক্রেনকে আরো অস্ত্র দিচ্ছেন জো বাইডেন
মে ০৭, ২০২২ ১৩:৩৩মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে আরো ১০ কোটি ডলারের অস্ত্র দিচ্ছেন। রাশিয়ার বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমেরিকা ইউক্রেনকে যে অস্ত্রের চালান দিয়ে আসছে তার অংশ হিসেবে নতুন করে ১০ কোটি ডলারের অস্ত্র দেয়া হচ্ছে।