খলিল আল-হাইয়া খালেদ মাশআল-এর ৩৪ ভোটের চেয়ে ১ ভোট বেশি পেয়ে জয়ী হন
হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া
-
হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হলেন খলিল আল-হাইয়া
পার্স টুডে: ফিলিস্তিনি ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস খলিল আল-হাইয়াকে সংগঠনটির নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে নির্বাচন করেছে।
পার্স টুডের খবরে, রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, খলিল আল-হাইয়া ৩৫ ভোট পেয়ে খালেদ মাশআল-এর ৩৪ ভোটকে হারিয়ে হামাসের নতুন রাজনৈতিক ব্যুরোর প্রধান পদে বিজয়ী হন।
খলিল আল-হাইয়া হামাসের একজন প্রবীণ নেতা। তিনি ১৯৬০ সালে গাজা শহরে জন্মগ্রহণ করেন। ১৯৮৭ সালে হামাস প্রতিষ্ঠার পর থেকেই তিনি সংগঠনটির প্রাথমিক সদস্যদের একজন ছিলেন। তিনি গাজা ইসলামিক বিশ্ববিদ্যালয়, জর্ডান বিশ্ববিদ্যালয় এবং কুরআন ও ইসলামি বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ে শিক্ষা লাভ করেন।
২০০৬ সাল থেকে আল-হাইয়া ফিলিস্তিনি আইনসভায় গাজা শহরের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন। সাম্প্রতিক বছরগুলোতে তিনি হামাসের রাজনৈতিক ব্যুরোর উপপ্রধান এবং গাজা উপত্যকায় হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া, তিনি যুদ্ধ-বিরতি ও বন্দি-বিনিময় সংক্রান্ত আলোচনায় হামাসের আলোচক দলের প্রধান ছিলেন। কাতার ও মিসরসহ বিভিন্ন মধ্যস্থতাকারীর সঙ্গে অনুষ্ঠিত আলোচনায় তিনি হামাসের অন্যতম প্রধান প্রতিনিধির ভূমিকা পালন করেছেন।
পার্স টুডে/এমএএইচ/২০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।