• রাশিয়া ও চীনের সঙ্গে ইরানি দলের বৈঠক

    রাশিয়া ও চীনের সঙ্গে ইরানি দলের বৈঠক

    নভেম্বর ২৮, ২০২১ ১৪:৩৪

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আগামীকালের (সোমবার) আলোচনাকে সামনে রেখে ইসলামি প্রজাতন্ত্র ইরানের আলোচক দল রাশিয়া ও চীনের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছে। ইরানি প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন উপ পররাষ্ট্রমন্ত্রী ও প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি।

  • ভিয়েনা বৈঠকের প্রাক্কালে তেহরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি

    ভিয়েনা বৈঠকের প্রাক্কালে তেহরানকে ওয়াশিংটনের হুঁশিয়ারি

    নভেম্বর ২৮, ২০২১ ১২:২৪

    পরমাণু সমঝোতায় আমেরিকাকে ফিরিয়ে আনার জন্য ভিয়েনায় চার যোগ এক গ্রুপের সঙ্গে ইরানের নতুন করে আলোচনা শুরুর প্রাক্কালে ওয়াশিংটন তেহরানকে হুঁশিয়ার করে দিয়েছে। ইরান বিষয়ক মার্কিন বিশেষ প্রতিনিধি রবার্ট মলি তেহরানের ওপর আরো চাপ বাড়ানোর হুমকি দিয়ে বলেছেন, ইরান যদি মনে করে পরমাণু কর্মসূচিকে দ্রুত গতিতে এগিয়ে নেয়ার জন্য আলোচনাকে সুযোগ হিসেবে কাজে লাগাবে তাহলে ওয়াশিংটনও ওই দেশটির ওপর আরো চাপ বাড়ানোর ব্যবস্থা নেবে।

  • ভিয়েনায় অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে: রাশিয়া

    ভিয়েনায় অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়েছে: রাশিয়া

    নভেম্বর ২৮, ২০২১ ০৭:৫২

    ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেছেন, ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আনুষ্ঠানিক আলোচনা শুরু হওয়ার আগে ইরানের সঙ্গে পাঁচ জাতিগোষ্ঠীর অনানুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক চলছে। আগামীকাল ২৯ নভেম্বর থেকে মূল আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে।

  • 'আমেরিকা সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না'

    'আমেরিকা সম্ভবত ভুলে গেছে ইরান চাপের মুখে কোনো কিছু করে না'

    নভেম্বর ২৭, ২০২১ ০৭:০০

    আগামী মাসে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থায় ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা কূটনৈতিক লড়াইয়ের যে হুমকি দিয়েছে তার নিন্দা ও সমালোচনা করেছে রাশিয়া। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ এই সমালোচনা করেন।

  •  ছোট আকারে যুদ্ধের আশংকা রয়েছে: মস্কো

    ছোট আকারে যুদ্ধের আশংকা রয়েছে: মস্কো

    নভেম্বর ২৬, ২০২১ ১৫:৪৪

    রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, কৃষ্ণসাগরে প্রবেশের পর মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস আরলিগ বার্ককে নজরদারিতে রাখা হয়েছে। রাশিয়া ও আমেরিকার মধ্যে যখন নানা ইস্যুতে উত্তেজনা চলছে তখন একথা জানালো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

  • পাকিস্তানি পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ: চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    পাকিস্তানি পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগ: চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞা

    নভেম্বর ২৬, ২০২১ ১৩:১৪

    পাকিস্তানের পরমাণু কর্মসূচিতে সহযোগিতার অভিযোগে চীনের অন্তত এক ডজন কোম্পানির ওপর মার্কিন সরকার নিষেধাজ্ঞা দিয়েছে। এই নিষেধাজ্ঞার কারণে চীনা কোম্পানিগুলো আমেরিকার সঙ্গে কোনো ধরনের বাণিজ্য করতে পারবে না।

  • কোনরকমের বিলম্ব ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার শর্ত লংঘন বন্ধ করতে হবে

    কোনরকমের বিলম্ব ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার শর্ত লংঘন বন্ধ করতে হবে

    নভেম্বর ২৬, ২০২১ ০৫:২৯

    আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএই-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা গায়েবি বলেছেন, কোনো রকমের বিলম্ব এবং পূর্বশর্ত ছাড়াই আমেরিকাকে পরমাণু সমঝোতার সমস্ত নিয়ম কানুন লঙ্ঘন করা বন্ধ করতে হবে। তিনি বলেন, পরমাণু সমঝোতা ইস্যুতে যে অচলাবস্থার সৃষ্টি হয়েছে তা অবসান করতে হলে জরুরিভিত্তিতে আমেরিকার পক্ষ থেকে এই পদক্ষেপ নিতে হবে।

  •  'যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই'

    'যুক্তরাষ্ট্রের কাছ থেকে গণতন্ত্র শেখার কিছু নেই'

    নভেম্বর ২৫, ২০২১ ১৭:০৪

    বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, যুক্তরাষ্ট্রের থেকে গণতন্ত্র শেখার কিছু নেই। আমেরিকা নিজেই গণতন্ত্র নিয়ে ঝামেলায় পড়েছে। তারা যে গণতন্ত্র সম্মেলন করছে, এটা নিয়ে খোদ তাদের দেশেই প্রশ্ন আসছে।

  • তাইওয়ান নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়: চীন

    তাইওয়ান নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়: চীন

    নভেম্বর ২৫, ২০২১ ১৫:১৮

    চীন আবারো সতর্ক করে বলেছে, তাইওয়ান ইস্যুতে আপোস করার কোনো সুযোগ নেই এবং তাইপে নিয়ে আমেরিকার কোনো মোহ থাকা উচিত নয়।

  • পরমাণু সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ আমেরিকার সরে যাওয়া

    পরমাণু সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ আমেরিকার সরে যাওয়া

    নভেম্বর ২৫, ২০২১ ১৩:১৫

    অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত মিখাইল উলিয়ানভ বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়াই হচ্ছে এই সমঝোতা ব্যর্থ হওয়ার মূল কারণ।