-
ইরান থেকে তেল কেনা বন্ধ করতে বাইডেনের আহ্বান
নভেম্বর ১৩, ২০২১ ১৫:১৩ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তেল কেনা বন্ধ করার জন্য আমদানিকারক দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় যখন ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা নিয়ে সপ্তম রাউন্ডের আলোচনা হতে যাচ্ছে তখন জো বাইডেন এই আহ্বান জানালেন। এবারের আলোচনায় মার্কিন অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের ওপর জোর দেবে ইরান।
-
সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি আটকে দিতে মার্কিন কংগ্রেসে বিল
নভেম্বর ১৩, ২০২১ ১০:৩০সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি ঠেকাতে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে একটি বিল উত্থাপন করেছেন পরিষদ সদস্য ইলহান ওমর।
-
ভিয়েনা আলোচনায় ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রস্তাব সমর্থন করবে রাশিয়া
নভেম্বর ১৩, ২০২১ ০৯:৩৫রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে অনুষ্ঠেয় আলোচনায় তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবির প্রতি সমর্থন দেবে মস্কো।
-
আফগানিস্তানে নিরাপত্তা প্রতিষ্ঠায় ব্যর্থ হয়েছে আমেরিকা: মুত্তাকি
নভেম্বর ১৩, ২০২১ ০৪:৩৪পাকিস্তান সফররত আফগানিস্তানের অন্তর্বর্তী তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, দুই দশকের উপস্থিতি সত্ত্বেও আমেরিকা ও ন্যাটো আফগানিস্তানে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে।তিনি শুক্রবার ইসলামাবাদ-ভিত্তিক থিংক ট্যাংক ‘দ্যা ইনস্টিটিউট অব স্ট্রাটেজিক স্টাডিজ ইসলামাবাদ’ আয়োজিত এক সেমিনারে দেয়া বক্তৃতায় এ মন্তব্য করেন।
-
আমেরিকা-ইসরাইলের সঙ্গে যৌথ মহড়া চালালো আমিরাত ও বাহরাইন
নভেম্বর ১২, ২০২১ ১৫:৪১ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকার সঙ্গে যৌথ মহড়া চালিয়েছে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন। এই প্রথম আরব মুসলিম দেশ দুটি ইসরাইল এবং আমেরিকার সঙ্গে প্রকাশ্যে সামরিক মহড়ায় যোগ দিল।
-
মুসলিম বিশ্বের জন্য এখন আফগানিস্তান ও ইরাক গুরুত্বপূর্ণ ইস্যু: কাজেম সিদ্দিকী
নভেম্বর ১২, ২০২১ ১৪:৪৪মুসলিম বিশ্বের জন্য আফগানিস্তান ও ইরাক এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইস্যু। তেহরানের জুমার নামাজের অস্থায়ী খতিব বিশিষ্ট আলেমে দ্বীন হুজ্জাতুল ইসলাম কাজেম সিদ্দিকী আজ জুমার খুতবায় এ মন্তব্য করেন।
-
ভিয়েনায় আসন্ন আলোচনার মূল লক্ষ্য নিষেধাজ্ঞা সরানো
নভেম্বর ১২, ২০২১ ০৫:৫৭আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ৫ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা ইস্যুতে যে আলোচনা অনুষ্ঠিত হতে যাচ্ছে তার মূল লক্ষ্য হচ্ছে তেহরানের ওপর থেকে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা সরিয়ে দেয়া। ইরানের অন্যতম উপ-পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ আলী বাকেরি কানি একথা জানিয়েছেন।
-
সিরিয়ার সঙ্গে আরব দেশগুলোর ঘনিষ্ঠতায় ইসরাইল-আমেরিকা উদ্বেগে; খুশি ইরান
নভেম্বর ১১, ২০২১ ১৪:৪৩ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, সিরিয়ার সঙ্গে আরব দেশগুলো সম্পর্ক উন্নয়নের যে সিদ্ধান্ত নিয়েছে তা উভয় পক্ষেরই স্বার্থ রক্ষা করবে। তবে স্বাভাবিকভাবেই আরব দেশগুলোর সঙ্গে সিরিয়ার দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নে আমেরিকা উদ্বিগ্ন।
-
'ভিয়েনা আলোচনায় গুরুত্ব পাবে মার্কিন নিষেধাজ্ঞা'
নভেম্বর ১০, ২০২১ ১৫:৫৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী এবং প্রধান পরমাণু আলোচক আলী বাকেরি কানি বলেছেন, ইরান এবং ছয় জাতিগোষ্ঠীর মধ্যে সই হওয়া পরমাণু সমঝোতার মাধ্যমে তেহরানের পরমাণু ইস্যু মীমাংসা হয়ে গেছে। এখন ভিয়েনা সংলাপে শুধু পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি গুরুত্ব পাবে।
-
আফগান জনগণের দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনতে হবে
নভেম্বর ১০, ২০২১ ১৪:৪২ইসলামি প্রজাতন্ত্র ইরানের জাতীয় সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি বলেছেন, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি এবং দেশটির জনগণের দুর্ভোগ দুর্দশার জন্য আমেরিকাকে জবাবদিহিতার আওতায় আনা উচিত।