-
‘চীনের অস্ত্র উন্নয়নের ঘটনা পর্যবেক্ষণ করছে আমেরিকা’
অক্টোবর ১৯, ২০২১ ১০:৪২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বলেছেন, চীন যে উন্নত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে ওয়াশিংটন তা পর্যবেক্ষণ করছে। তবে তিনি চীনের পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হন নি।
-
হ্যাক হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ওয়েবসাইট
অক্টোবর ১৯, ২০২১ ০৮:৩৪সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজের ওয়েবসাইট donaldjtrump.com হ্যাক হয়েছে। তুরস্কের একজন হ্যাকার ট্রাম্পের এই ওয়েবসাইট হ্যাক করেছেন বলে খবর বেরিয়েছে।
-
হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করে আমেরিকাকে চমকে দিল চীন
অক্টোবর ১৮, ২০২১ ০৭:৪৪চীন সম্প্রতি পরমাণু ওয়ারহেড বহনে সক্ষম একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে। গত আগস্ট মাসে চালানো ওই পরীক্ষার কথা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো জানতে পেরেছে এবং এতে তারা বিস্মিত হয়েছে। পাঁচটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইমস এ খবর দিয়েছে।
-
আমেরিকা ও কানাডাকে উসকানির ব্যাপারে সতর্ক করল চীনা সেনাবাহিনী
অক্টোবর ১৮, ২০২১ ০২:৫৫পূর্ব এশিয়ার সমুদ্রসীমায় আমেরিকা ও কানাডার যুদ্ধজাহাজ চলাচলের তীব্র নিন্দা জানিয়েছে চীনের সেনাবাহিনী। এই বাহিনী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, এসব যুদ্ধজাহাজ বেইজিংয়ের গভীর পর্যবেক্ষণে রয়েছে এবং যেকোনো হুমকির জবাব দেয়ার জন্য চীনা সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।
-
মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া দিল রুশ নৌবাহিনী
অক্টোবর ১৬, ২০২১ ০৫:০৪রাশিয়ার নৌবাহিনী জাপান সাগরে একটি মার্কিন যুদ্ধজাহাজকে ধাওয়া করেছে। মার্কিন ডেস্ট্রয়ারটি জাপান সাগরে রুশ পানিসীমা লঙ্ঘনের চেষ্টা করছিল।
-
‘পরমাণু প্রশ্নে আমেরিকার কেন এই দ্বৈত অবস্থান?’
অক্টোবর ১৪, ২০২১ ০৯:৩৫ইউরোপীয় সংসদের একজন স্বতন্ত্র সদস্য পরমাণু ইস্যুতে মার্কিন সরকারের দ্বৈত অবস্থানের সমালোচনা করেছেন। মিক ওয়ালেস নামের এ সংসদ সদস্য বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানকে ৩.৬৭-এর চেয়ে বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে দিতে চায় না আমেরিকা কিন্তু তারা কীভাবে অস্ট্রেলিয়াকে পরমাণু শক্তিচালিত সাবমেরিন নির্মাণের জন্য উঁচু মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম দেবে?
-
‘উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে উত্তেজনা ছড়াচ্ছে আমেরিকা’
অক্টোবর ১৩, ২০২১ ০৪:০৯আমেরিকার ‘শত্রুতার’ মুখে অপরাজেয় সেনাবাহিনী তৈরি করার অঙ্গীকার করেছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন। একই সঙ্গে তিনি কোরীয় উপদ্বীপে উত্তেজনার জন্য ওয়াশিংটনকে দায়ী করেছেন।
-
আফগানিস্তানকে গৃহযুদ্ধের মধ্যে ঠেলে দেয়ার কাজ হাতে নিয়েছে দায়েশ
অক্টোবর ১২, ২০২১ ০৮:২২লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহ বলছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ আফগানিস্তানকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেয়ার কর্মসূচি হাতে নিয়েছে।
-
কুন্দুজ হামলার মাধ্যমে তাকফিরি সন্ত্রাসবাদের বিপদ পরিষ্কার হয়েছে
অক্টোবর ১১, ২০২১ ১৫:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিফ অফ স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ হোসেইন বাকেরি আফগানিস্তানের কুন্দুজ শহরে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এর মাধ্যমে বলদর্পী শক্তিগুলোর তৈরি করা তাকফিরি সন্ত্রাসীদের বিপদ পরিষ্কার হয়েছে।
-
মার্কিন স্বীকৃতি পায় নি তালেবান
অক্টোবর ১১, ২০২১ ১৪:০৪কাতারের রাজধানী দোহায় আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবান এবং মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যকার দু'দিনব্যাপী আলোচনা শেষ হয়েছে। দু দিনের বৈঠকে দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু এবং আফগানিস্তানে আটকে পড়া লোকজনকে উদ্ধারের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।