-
শত্রু বিন্দুমাত্র ভুল করলে ইরানের দাঁতভাঙা জবাবের সম্মুখীন হবে: প্রতিরক্ষামন্ত্রী
জানুয়ারি ১৩, ২০২১ ০৩:০৩ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের শত্রুরা যদি হিসাব-নিকাশে বিন্দুমাত্র ভুল করে তাহলে তেহরানের দাঁতভাঙা জবাবের সম্মুখীন হবে। তিনি গতকাল (মঙ্গলবার) তেহরানে ইরানের শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী মোহসেন ফাখরিজাদের শাহাদাতের চল্লিশতম দিবস উপলক্ষে এক শোকানুষ্ঠানে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
ট্রাম্পের বিষাক্ত ছোবল থেকে আমেরিকাও বাঁচতে পারল না: ইরান
জানুয়ারি ১৩, ২০২১ ০২:৪৯ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি বলেছেন, পরমাণু সমঝোতা বাস্তবায়নের জন্য এতে স্বাক্ষরকারী সব পক্ষের সদিচ্ছাই যথেষ্ট এবং এ বিষয়ে আবার আলোচনায় বসার প্রয়োজন নেই। তিনি আমেরিকার আইন লঙ্ঘনকারী আচরণ বন্ধ করারও আহ্বান জানিয়েছেন।
-
পদত্যাগ করলেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান
জানুয়ারি ১২, ২০২১ ১৫:৫৩আমেরিকায় যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের আরো সহিংসতার আশঙ্কা জোরদার হচ্ছে তখন পদত্যাগ করেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটি প্রধান চ্যাড উল্ফ।
-
আনসারুল্লাহকে সন্ত্রাসী ঘোষণার সিদ্ধান্ত; আমেরিকার নিন্দা করলো হিজবুল্লাহ
জানুয়ারি ১২, ২০২১ ১৫:৩১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার যে সিদ্ধান্ত নিয়েছে মার্কিন বিদায়ী প্রশাসন তার কঠোর নিন্দা এবং সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
তুরস্ক আরও এস-৪০০ কিনবে, তবে শর্ত আছে
জানুয়ারি ১২, ২০২১ ১৪:৩১মার্কিন বিরোধিতা উপেক্ষা করে রাশিয়া থেকে আরও এস-৪০০ কিনতে প্রস্তুতি ঘোষণা করেছে তুরস্ক। তবে এবার নতুন শর্ত দিয়েছে আঙ্কারা।
-
ইরানবিরোধী বক্তৃতা দেয়ার আগে মোসাদ প্রধানের সঙ্গে দেখা করলেন মাইক পম্পেও
জানুয়ারি ১২, ২০২১ ১৩:২৪ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন কিছু অভিযোগ করার আগে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধান ইয়োসি কোহেনের সঙ্গে দেখা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ওয়াশিংটনের একটি ক্যাফেতে ইয়োসি কোহেনের সঙ্গে খাবার খেতে দেখা গেছে মাইক পম্পেওকে।
-
ইরান মার্কিন ও ব্রিটিশ টিকার পরীক্ষাগার নয়: বিচার বিভাগের প্রধান
জানুয়ারি ১২, ২০২১ ০৩:০৩ইরানের বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রায়িসি বলেছেন, তার দেশ আমেরিকা ও ব্রিটেনের করোনা ভ্যাকসিনের পরীক্ষাগার নয়। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইঙ্গো-মার্কিন টিকা আমদানি নিষিদ্ধ করে যে বক্তব্য দিয়েছেন তার প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করে রায়িসি আরো বলেছেন, দেশের জনগণের জীবন রক্ষার স্বার্থে সর্বোচ্চ নেতা এ সিদ্ধান্ত নিয়েছেন।
-
সিআইএ’র পরিচালক হিসেবে উইলিয়াম বার্নসকে কেন বেছে নিলেন জো বাইডেন
জানুয়ারি ১২, ২০২১ ০২:৫৭নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রশাসনের দায়িত্ব পালনের সময় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রস্তাবিত পরিচালকের নাম ঘোষণা করেছেন। আগামী ২০ জানুয়ারি বাইডেন শপথ গ্রহণ করার পর সাবেক উপ পররাষ্ট্রমন্ত্রী ও অভিজ্ঞ কূটনীতিবদ উইলিয়াম বার্নস সিআইএ’র পরিচালকের দায়িত্ব গ্রহণ করবেন।
-
ন্যাশনাল গার্ড ডাকার প্রচেষ্টায় বাধা দেয়া হয়েছিল: বিদায়ী ক্যাপিটল পুলিশ প্রধান
জানুয়ারি ১১, ২০২১ ১৬:২৮ক্যাপিটল হিলের বিদায়ী পুলিশ প্রধান স্টিভেন সান্ড দাবি করেছেন, গত বুধবার মার্কিন কংগ্রেসে প্রেসিডেন্ট ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের হামলা ঠেকানোর জন্য ন্যাশনাল গার্ডকে ডাকার প্রচেষ্টা চালানো হয়েছে কিন্তু সে প্রচেষ্টায় বাধা দেয়া হয়।
-
আমেরিকাকে জবাব দেয়ার অধিকার আছে: হুথি আন্দোলন
জানুয়ারি ১১, ২০২১ ১৫:১৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, আমেরিকা যদি তাদেরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করে তাহলে মার্কিন এই পদক্ষেপের জবাব দেয়ার অধিকার তাদের আছে। হুথি বলেছে, তারা পাল্টা ব্যবস্থা হিসেবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্ত্রাসী আখ্যা দেবে।