-
পরমাণু সমঝোতায় ফিরতে বাইডেনের যথেষ্ট সময় নেই: লস এঞ্জেলেস টাইমস
ডিসেম্বর ২২, ২০২০ ০২:৪০আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর ইরানের পরমাণু সমঝোতায় ফিরতে বেশি সময় পাবেন না বলে মন্তব্য করেছে মার্কিন দৈনিক লস এঞ্জেলেস টাইমস। আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক ও ভাষ্যকারদের উদ্ধৃতি দিয়ে সোমবার এক নিবন্ধে একথা জানিয়েছে মার্কিন দৈনিকটি।
-
ইরানের পাল্টা ব্যবস্থা নেয়ার ভয়ে আমেরিকা আফ্রিকায় পরীক্ষা করছে এন্টি-ড্রোন মাইক্রোওয়েভ
ডিসেম্বর ২১, ২০২০ ১৪:৩৬মার্কিন বিমান বাহিনী ড্রোন-বিধ্বংসী মাইক্রোওয়েভ অস্ত্র ট্যাকটিক্যাল হাই পাওয়ার মাইক্রোওয়েভ অপারেশনাল রেসপন্ডার বা টি এইচ ও আর পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন বিমানবাহিনীর প্রধান বিজ্ঞানী রিচার্ড জোসেফ একথা জানিয়েছেন।
-
চীনকে সবচেয়ে বড় শত্রু ঘোষণা করল মার্কিন নৌবাহিনী
ডিসেম্বর ২১, ২০২০ ১০:২৯মার্কিন নৌবাহিনী গত বৃহস্পতিবার যে কৌশল প্রকাশ করেছে রাতে দেশটির নৌ বাহিনী, মেরিন কোর এবং উপকূলরক্ষী বাহিনীর প্রধান চীনকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলে চিহ্নিত করেছেন। তিন বিভাগের প্রধান বলেছেন, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে যদি চীনের আকাশচুম্বী সামরিক উন্নয়ন ও আগ্রাসী আচরণ বন্ধ করা না হয় তাহলে বিশ্বের সবচেয়ে শক্তিশালী নৌবাহিনী মোকাবেলার ঝুঁকি নিতে হবে।
-
রাশিয়াকে ‘শত্রু’ বলে বাইডেনের ঘনিষ্ঠ হতে চান পম্পেও: রুশ সিনেটর
ডিসেম্বর ২১, ২০২০ ০৩:১৯মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও রাশিয়াকে ‘আমেরিকার শত্রু’ হিসেবে আখ্যায়িত করে নিজের রাজনৈতিক ক্যারিয়ারের অপমৃত্যু ঠেকানো এবং নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছেন।একজন রুশ সিনেটর এ মন্তব্য করে বলেছেন, আসন্ন বাইডেন প্রশাসনে স্থান করে নেয়ার চেষ্টা করছেন পম্পেও।
-
তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন: আমেরিকাকে সিরিয়া
ডিসেম্বর ২০, ২০২০ ১০:৩২সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।
-
সাইবার হামলার জন্য চীনকে দায়ী করলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প
ডিসেম্বর ২০, ২০২০ ০৩:৩২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দেশের সরকারি প্রতিষ্ঠানগুলোতে সম্প্রতি চালানো সাইবার হামলার জন্য চীনকে দায়ী করেছেন।তিনি এমন সময় চীনকে দায়ী করে বক্তব্য দিলেন যখন তার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওসহ মার্কিন গণমাধ্যমগুলো ওই হামলার জন্য রাশিয়াকে দায়ী করেছে।
-
বিদায় নেয়ার আগেও মিথ্যাচার ছাড়তে পারলেন না পম্পেও: মুখপাত্র
ডিসেম্বর ২০, ২০২০ ০৩:২০মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর ইরান সংক্রান্ত এক বক্তব্যের জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, পম্পেও আবারো তেহরানকে নিয়ে কল্পনাবিলাসে মেতে উঠেছেন।
-
‘উন্মাদ’ পম্পেও রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিক্রম করছেন: মাদুরো
ডিসেম্বর ২০, ২০২০ ০৩:১১ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার দেশের নির্বাচনি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ওয়াশিংটনের সাম্প্রতিক নিষেধাজ্ঞাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বলে আখ্যায়িত করেছেন। তিনি বলেছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হচ্ছেন এমন একজন উন্মাদ যিনি তার তল্পিতল্পা গুটিয়ে নিজের রাজনৈতিক জীবনের শেষ দিনগুলো অতিবাহিত করছেন।
-
আফগানিস্তানের গুরুত্বপূর্ণ মার্কিন ঘাঁটিতে রকেট হামলা
ডিসেম্বর ১৯, ২০২০ ১৫:২৭আফগানিস্তানে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ বাগরাম বিমান ঘাঁটিতে রকেট হামলা হয়েছে। তবে হামলায় কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা বিস্তারিত জানা যায় নি।
-
পাইলটদের প্রশিক্ষণ দেয়ার জন্য ইসরাইলি প্রশিক্ষক চাইল আরব আমিরাত
ডিসেম্বর ১৯, ২০২০ ০৩:১২আমেরিকার কাছ থেকে এফ-৩৫ জঙ্গিবিমান ক্রয়ের বিষয়টি নিশ্চিত করার লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাত এক বিস্ময়কর প্রস্তাব দিয়েছে। আবুধাবি সরকার দেশটির এফ-৩৫ জঙ্গিবিমানের পাইলটদের প্রশিক্ষণ দেয়ার জন্য ইসরাইলি প্রশিক্ষক আনার প্রস্তাব দিয়েছে।