তেল চুরি বন্ধ করে সেনা প্রত্যাহার করুন: আমেরিকাকে সিরিয়া
https://parstoday.ir/bn/news/west_asia-i85457-তেল_চুরি_বন্ধ_করে_সেনা_প্রত্যাহার_করুন_আমেরিকাকে_সিরিয়া
সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ডিসেম্বর ২০, ২০২০ ১০:৩২ Asia/Dhaka
  • প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান
    প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান

সিরিয়ায় অবৈধভাবে সেনা মোতায়েন রেখে দেশটির তেল সম্পদ চুরি করার বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে দামেস্ক। প্রেসিডেন্ট বাশার আল-আসাদের রাজনৈতিক উপদেষ্টা বাসিনা সাবান বলেছেন, অবিলম্বে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করতে হবে।

লেবাননের আল-মায়াদিন টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে শাবান এ আহ্বান জানান। তিনি বলেন, আমেরিকার নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণ করার পর কি পদক্ষেপ নেন সেটি দেখার জন্য দামেস্ক অপেক্ষায় রয়েছে; তবে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে, সিরিয়া থেকে সব মার্কিন সেনা সরিয়ে নিতে হবে।

বাশার আসাদের এই উপদেষ্টা বলেন, সিরিয়ার জনগণ আমেরিকার নয়া প্রশাসনের কাছ থেকে তেমন একটা কিছু আশা করে না। কারণ, দীর্ঘদিন ধরে আমেরিকার রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের প্রশাসন মধ্যপ্রাচ্যের মানুষের জন্য দুর্ভোগ বয়ে এনেছে।  

একইসঙ্গে বাসিনা শাবান জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ২২৫৪ নম্বর প্রস্তাবকে স্বীকৃতি দেয়ার জন্য জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত কেলি ক্রাফটের প্রতি আহ্বান জানিয়েছেন। ওই প্রস্তাবে সিরিয়ার ওপর মার্কিন দখলদারিত্বের বিরোধিতা করা হয়েছে। #

পার্সটুডে/এমএমআই/২০

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।