-
বাইডেনও ইরানের সঙ্গে পরমাণু সমঝোতার চেয়ে ‘ভালো চুক্তি’ চান!
অক্টোবর ১১, ২০২০ ০৩:২৭মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনও পাশ্চাত্যের সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার চেয়ে ‘ভালো কোনো চুক্তি’ সই করতে চান।ওয়াশিংটন পোস্ট এমন সময় এ দাবি করল যখন বাইডেন এতদিন বলে এসেছেন তিনি নির্বাচিত হলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নিয়ে আসবেন।
-
সৌদি আরবকে মানবাধিকার পরিষদের সদস্য হতে দেবেন না: এইচআরডাব্লিউ
অক্টোবর ১০, ২০২০ ১৯:১৩জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হওয়ার জন্য সৌদি আরব যে প্রচেষ্টা চালাচ্ছে তার বিরোধিতা করেছে নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বা এইচআরডাব্লিউ। সংস্থাটি জতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে বলেছে, রিয়াদ যাতে মানবাধিকার পরিষদের সদস্য হতে না পারে সেজন্য তার বিরুদ্ধে ভোট দিন।
-
‘মার্কিন বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন’
অক্টোবর ১০, ২০২০ ১৫:১২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে সামরিক পদক্ষেপের হুমকি দিয়েছেন তার জবাব দিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি তার টুইটার পেইজে দেয়া পোস্টে বলেছেন, ব্যর্থ এবং আইনহীন মার্কিন সরকারের এই বলদর্পী বাগাড়ম্বরে ইরানের জনগণ মোটেই ভীত নন।
-
দক্ষিণ চীন সাগরে আমেরিকার উস্কানিমূলক তৎপরতা বন্ধ করতে হবে: চীন
অক্টোবর ১০, ২০২০ ১৩:২৮চীনের সামরিক বাহিনী জানিয়েছে, সম্প্রতি আমেরিকার একটি যুদ্ধজাহাজ বেইজিংয়ের অনুমতি ছাড়াই দক্ষিণ চীন সাগরের পারাসেল দ্বীপপুঞ্জের পানিসীমায় ঢুকে পড়েছে। এটি আমেরিকার পক্ষ থেকে উসকানিমূলক তৎপরতা এবং এই ধরনের তৎপরতা বন্ধ করা জরুরি বলে চীনা সামরিক বাহিনী মন্তব্য করেছে।
-
মিশিগানের গভর্নরকে অপহরণের চেষ্টা; উগ্র শ্বেতাঙ্গরা ভয়ঙ্কর হয়ে উঠছে: পুলিশ
অক্টোবর ১০, ২০২০ ১২:২৩যুক্তরাষ্ট্রে আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ তুঙ্গে ওঠায় সেদেশে উগ্র ডানপন্থী ও বর্ণবাদীদের তৎপরতা দিন দিন বেড়েই চলেছে। উগ্র এ গোষ্ঠী ক্রমেই ভয়ঙ্কর হয়ে উঠছে। উদাহরণ স্বরূপ, মার্কিন ফেডারেল পুলিশ এফবিআই সম্প্রতি স্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় তৎপর উগ্র একটি স্বেতাঙ্গ গ্রুপের মাধ্যমে মিশিগান অঙ্গরাজ্যে ডেমোক্রেট দলের গভর্নরকে অপহরণের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। পুলিশ বলছে অপহরণকারী চক্রের সদস্যরা গ্রিচেন ইউথমার নামে ওই ব্যক্তিকে অপহরণের পরিকল্পনা করেছিল কিন্তু পরিকল্পনা
-
পুনর্নির্বাচিত হলে এক মাসের মধ্যে ইরান আমেরিকার সঙ্গে নতুন পরমাণু চুক্তি করবে: ট্রাম্প
অক্টোবর ১০, ২০২০ ০৯:১৪মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি যদি আসন্ন নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় আসতে পারেন তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান আমেরিকার সঙ্গে নতুন করে পরমাণু চুক্তি করতে বাধ্য হবে।
-
ইরান-বিরোধী নিষেধাজ্ঞা: ট্রাম্পকে ‘নিপীড়ক’ বললেন ইলহান ওমর
অক্টোবর ১০, ২০২০ ০৩:২৭মার্কিন কংগ্রেসের মুসলিম প্রতিনিধি ইলহান ওমর ইরানের ব্যাংকিং খাতের ওপর আমেরিকার নতুন নিষেধাজ্ঞার তীব্র সমালোচনা করেছেন। তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওকে ‘নিপীড়ক’ বলেও মন্তব্য করেছেন।
-
ইরানের বিরুদ্ধে নয়া মার্কিন নিষেধাজ্ঞার ঘোর বিরোধিতা করল জার্মানি
অক্টোবর ১০, ২০২০ ০৩:০০ইরানের বিরুদ্ধে আমেরিকার নতুন করে আরোপিত নিষেধাজ্ঞার কঠোর সমালোচনা করেছে জার্মানি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া আদিবার শুক্রবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে বলেছেন, এই নিষেধাজ্ঞার ফলে ইরানে মানবিক পণ্য আমদানি আগের চেয়ে আরো বেশি জটিলতার মুখে পড়বে।
-
আমেরিকার অভ্যন্তরীণ রাজনৈতিক খেলার বলি করা হচ্ছে ইরানকে: রুহানি
অক্টোবর ১০, ২০২০ ০২:৪২ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, বিদেশ থেকে প্রয়োজনীয় ওষুধ আমদানি করতে বাধা দিয়ে আমেরিকা ইরানি জনগণের প্রতিরোধে ফাটল ধরাতে পারবে না। তিনি শুক্রবার ইরানের ১৮ ব্যাংকের ওপর নতুন করে আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞা নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুন নাসের হেম্মাতির সঙ্গে আলাপ করার সময় একথা বলেন।
-
মার্কিন নিষেধাজ্ঞার কারণে সিরিয়ার পুনর্গঠন বাধাগ্রস্ত করছে: বাশার জাফারি
অক্টোবর ০৯, ২০২০ ১৪:৫২জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল-জাফারি তার দেশের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার কঠোর নিন্দা ও সমালোচনা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার পুনর্গঠন বাধাগ্রস্ত হচ্ছে।