• ট্রাম্পের দেহে করোনাভাইরাস থাকলে দ্বিতীয় বিতর্ক হওয়া উচিত না: বাইডেন

    ট্রাম্পের দেহে করোনাভাইরাস থাকলে দ্বিতীয় বিতর্ক হওয়া উচিত না: বাইডেন

    অক্টোবর ০৭, ২০২০ ১০:৩১

    আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেহে যদি এখনো করোনাভাইরাস থাকে তাহলে তার দ্বিতীয় বিতর্ক অনুষ্ঠান করা ঠিক হবে না। এই কথার মধ্যদিয়ে জো বাইডেন মূলত করোনা আক্রান্ত ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে যোগ দেয়ার ব্যাপারে অনীহা প্রকাশ করলেন।

  • ইরান বিরোধী নিষেধাজ্ঞা অপসারণে ইউরোপের ব্যর্থতা: তেহরানের প্রতিক্রিয়া

    ইরান বিরোধী নিষেধাজ্ঞা অপসারণে ইউরোপের ব্যর্থতা: তেহরানের প্রতিক্রিয়া

    অক্টোবর ০৬, ২০২০ ১৫:৫২

    যুক্তরাষ্ট্র বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পরও ইরান এক বছর পর্যন্ত নিজের প্রতিশ্রুতিতে অটল ছিল। ওই সময়টিতে ইরান যাতে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে না যায় সেজন্য ইরানের ওপর ব্যাপক চাপ সৃষ্টি করেছিল ইউরোপ। একইসঙ্গে তারা প্রতিশ্রুতি দিয়েছিল পরমাণু সমঝোতা মেনে চলার পাশাপাশি এ চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার কারণে ইরানের যে ক্ষতি হয়েছে তা পুষিয়ে দেবে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী সে কথা ইউরোপ রাখেনি।

  • হোয়াইট হাউজে ফিরেছেন ট্রাম্প

    হোয়াইট হাউজে ফিরেছেন ট্রাম্প

    অক্টোবর ০৬, ২০২০ ০৪:২৮

    প্রাণঘাতী করোনাভাইরাসের চিকিৎসার জন্য তিন দিন কাটানোর পর ওয়াল্টার রিড ন্যাশনাল মেডি‍ক্যাল সেন্টার থেকে হোয়াইট হাউসে চলে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

  • মার্কিন সেনা উপস্থিতিকে বৈধতা দিতেই ইরাকে রকেট হামলা: হাশদ আশ-শাবি

    মার্কিন সেনা উপস্থিতিকে বৈধতা দিতেই ইরাকে রকেট হামলা: হাশদ আশ-শাবি

    অক্টোবর ০৬, ২০২০ ০৪:২৩

    ইরাকের জনপ্রিয় আধাসামরিক বাহিনী- হাশদ আশ-শাবি বলেছে, দেশটিতে আমেরিকার অবৈধ উপস্থিতি ধরে রাখার লক্ষ্যে বাগদাদের বিভিন্ন স্থাপনা ও ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করা হচ্ছে।

  • হাসপাতাল থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রায় ট্রাম্প, ‘উন্মাদনা’ বললেন চিকিৎসক

    হাসপাতাল থেকে বেরিয়ে মোটর শোভাযাত্রায় ট্রাম্প, ‘উন্মাদনা’ বললেন চিকিৎসক

    অক্টোবর ০৫, ২০২০ ০৬:৫৪

    মেরিল্যান্ডের ওয়াল্টার রিড হাসপাতালের বাইরে গাড়ি নিয়ে বেরিয়ে সমালোচনার মুখে পড়েছেন করোনাভাইরাসে সংক্রমিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ঘটনায় হাসপাতালের একজন চিকিৎসক উদ্বেগ প্রকাশ করেছেন।

  • করোনাভাইরাস পজিটিভ হওয়ার ফলাফল গোপন করতে চেয়েছিলেন ট্রাম্প: রিপোর্ট

    করোনাভাইরাস পজিটিভ হওয়ার ফলাফল গোপন করতে চেয়েছিলেন ট্রাম্প: রিপোর্ট

    অক্টোবর ০৫, ২০২০ ০৩:০৬

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কথা গোপন করতে চেয়েছিলেন। মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল খবর দিয়েছে।

  • আঞ্চলিক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, মরক্কোর সঙ্গে ১০ বছরের সামরিক চুক্তি সই

    আঞ্চলিক সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, মরক্কোর সঙ্গে ১০ বছরের সামরিক চুক্তি সই

    অক্টোবর ০৪, ২০২০ ০৯:৫৭

    মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপার উত্তর আফ্রিকা সফরের শেষ পর্যায়ে মরক্কো সফর করেন এবং দেশটির সঙ্গে ১০ বছরের সামরিক সহযোগিতা চুক্তি সই করেছেন। এর আগে তিনি উত্তর আফ্রিকার দেশ তিউনিশিয়া এবং আলজেরিয়া সফর করেন।

  • ‘মারাত্মক শ্বাসকষ্টে’ ট্রাম্প

    ‘মারাত্মক শ্বাসকষ্টে’ ট্রাম্প

    অক্টোবর ০৪, ২০২০ ০৮:১৯

    প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানে শ্বাসকষ্টে ভুগছেন।

  • ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান

    ইহুদিবাদী ইসরাইলকে পরমাণু অস্ত্র ধ্বংসে বাধ্য করতে হবে: ইরান

    অক্টোবর ০৩, ২০২০ ০৩:৫২

    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইহুদিবাদী ইসরাইলকে তার পরমাণু অস্ত্রভাণ্ডার ধ্বংস করতে বাধ্য করার জন্য আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ইসরাইল যাতে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে সই করে সে বিষয়টি নিশ্চিত করতে হবে।

  • ভুল হিসাব-নিকাশ করবেন না: আমেরিকাকে ইরান

    ভুল হিসাব-নিকাশ করবেন না: আমেরিকাকে ইরান

    অক্টোবর ০২, ২০২০ ১৫:১৪

    ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় আমেরিকাকে সতর্ক করে বলেছে, যেকোন ধরনের ভুল হিসাব-নিকাশ ইরানি জনগণের শত্রুদের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনবে। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে একথা বলেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে।