-
নির্বাচনের আগে গুলি কিনে রাখুন: ট্রাম্পের সমর্থকদের প্রতি মার্কিন কর্মকর্তা
সেপ্টেম্বর ১৬, ২০২০ ১০:২৯মার্কিন স্বাস্থ্য ও মানবসেবা বিভাগের যোগাযোগ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মাইকেল ক্যাপুটো প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকদেরকে আগামী ৩ নভেম্বরের নির্বাচন অনুষ্ঠানের আগেই গুলি কিনে রাখার পরামর্শ দিয়েছেন। গত রোববার ফেইসবুক লাইভে অংশ নিয়ে তিনি এ পরামর্শ দেন।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার ছাড়া ট্রাম্প- বাইডেন কারো সাথে আলোচনা করব না: ইরান
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০৯:৫৬আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন যদি নির্বাচিত হন তাহলেও ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর মার্কিন সমস্ত নিষেধাজ্ঞা বহাল থাকবে। এমনকি ডোনাল্ড ট্রাম্পের আমলে যে সমস্ত নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেগুলোও প্রত্যাহার করা হবে না।
-
মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার পেছনে রয়েছে ইরান: পম্পেও’র দাবি
সেপ্টেম্বর ১৬, ২০২০ ০২:৫৫মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ইরানের বিরুদ্ধে তার সরকারের ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছেন।তিনি গতকাল (শনিবার) আটলান্টিক কাউন্সিলে দেয়া বক্তব্যে ইরানকে ‘নাশকতামূলক’ তৎপরতায় জড়িত থাকার দায়ে অভিযুক্ত করেন।
-
পরমাণু সমঝোতায় ফিরবেন জো বাইডেন
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৮:৪১মার্কিন আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, তিনি নির্বাচিত হতে পারলে আমেরিকাকে ইরানের পরমাণু সমঝোতায় ফিরিয়ে নেবেন।
-
ভেনিজুয়েলায় সন্ত্রাসবাদে অভিযুক্ত মর্কিন গোয়েন্দা
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৪:৫৩দক্ষিণ আমেরিকার দেশ ভেনিজুয়েলার একটি তেল শোধনাগারের কাছ থেকে আটক করা মার্কিন গোয়েন্দা ম্যাথু জন হিথের বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও অস্ত্র চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
-
দক্ষিণ আফ্রিকায় মার্কিন রাষ্ট্রদূত হত্যা প্রচেষ্টার অভিযোগ: তেহরানের প্রতিক্রিয়া
সেপ্টেম্বর ১৫, ২০২০ ১৩:১৫ইসলামি প্রজাতন্ত্র ইরানের শত্রুরা বহুদিন ধরে এ অঞ্চলের দেশগুলোর অভ্যন্তরীণ ব্যাপারে ইরানের কথিত হস্তক্ষেপ, ইরানের ক্ষেপণাস্ত্র ও সামরিক শক্তিকে হুমকি হিসেবে তুলে ধরা, সন্ত্রাসবাদের প্রতি দেশটির কথিত সমর্থন, মানবাধিকার লঙ্ঘন, দেশটির শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচিকে বিপজ্জনক হিসেবে তুলে ধরা প্রভৃতির মাধ্যমে ইরান আতঙ্ক সৃষ্টির চেষ্টা করে আসছে।
-
মার্কিন রাষ্ট্রদূতকে খুন করতে চেয়েছিল ইরান! প্রচারণার জবাবে যা বলল তেহরান
সেপ্টেম্বর ১৪, ২০২০ ১৩:১৭জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার বদলা নিতে ইরান একজন মার্কিন কূটনীতিককে খুন করতে চেয়েছিল বলে আমেরিকার গণমাধ্যম যে খবর দিয়েছে তা তীব্র ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান।
-
আমেরিকাকে অনুসরণ করতে গিয়ে নিজ স্বার্থ বিকিয়ে দিচ্ছে ইউরোপ: রাশিয়া
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৮:২৬রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশকে ‘শাস্তি দেয়ার’ মার্কিন পদক্ষেপ অনুসরণ করতে গিয়ে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ নিজের কৌশলগত ও ভূ-অর্থনৈতিক স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে। তিনি রুসিয়া-১ টিভি চ্যানেলের ‘মস্কো ডট ক্রেমলিন ডট পুতিন’ অনুষ্ঠানকে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
-
আটক মার্কিন গুপ্তচরের নাম ও পরিচয় প্রকাশ করেছে ভেনিজুয়েলা
সেপ্টেম্বর ১৪, ২০২০ ০৭:৪২ভেনিজুয়েলার বৃহত্তম তেল শোধনাগার কমপ্লেক্সের কাছ থেকে আটক মার্কিন গুপ্তচরের নাম ও পরিচয় প্রকাশ করেছে কারাকাস সরকার।
-
সংঘাত বাড়াচ্ছে চীন: আমেরিকার অভিযোগ
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১৭:৩৪চীনের মূল ভূখণ্ড ও হংকংয়ে নিযুক্ত সমস্ত মার্কিন কূটনীতিকের বিরুদ্ধে সীমাবদ্ধতা আরোপের যে সিদ্ধান্ত নিয়েছে বেইজিং তাকে সংঘাত বাড়ানোর পদক্ষেপ বলে মন্তব্য করেছে আমেরিকা। অথচ এর আগে একই ধরনের পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন।