-
হত্যাকাণ্ডে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করল ফিলিপাইন
সেপ্টেম্বর ১৩, ২০২০ ১৫:৫৩ফিলিপাইনের একজন নারীকে হত্যার দায়ে অভিযুক্ত মার্কিন সেনাকে বহিষ্কার করেছে ম্যানিলা সরকার। ছয় বছর আগে ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়।
-
ইরাকে মার্কিন অবস্থানে হামলা বেড়েছে: স্বীকার করল সেন্ট্রাল কমান্ড
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৭:৫৭ইরাকে অবস্থিত মার্কিন সেনাঘাঁটিসহ বিভিন্ন স্থাপনায় গেরিলা হামলা জোরদার হয়েছে। একথা স্বীকার করেছে মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন কেন্দ্রীয় কমান্ড বা সেন্টকম। এজন্য মধ্যপ্রাচ্যে মোতায়েন মার্কিন বাহিনীর কমান্ডার জেনারেল ফ্রাঙ্ক ম্যাকেঞ্জি উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মার্কিন বাহিনীর উপর হামলার ঘটনাকে ইরানের সঙ্গে যুক্ত করেছেন।
-
পাশ্চাত্যের সম্ভাব্য নিষেধাজ্ঞার জবাব দেবে রাশিয়া: ল্যাভরভ
সেপ্টেম্বর ১৩, ২০২০ ০৩:২১রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, তার দেশের বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর সম্ভাব্য নিষেধাজ্ঞা বিনা জবাবে ছেড়ে দেয়া হবে না।
-
নিয়ন্ত্রণের বাইরে মার্কিন দাবানল; নিহত ১৬, উদ্বাস্তু ৫ লাখ
সেপ্টেম্বর ১২, ২০২০ ১০:৩২আমেরিকার পশ্চিমাঞ্চলজুড়ে ভয়াবহ দাবানলে এ পর্যন্ত অন্তত ১৬ জন নিহত ও পাঁচ লাখ মানুষ ঘর-বাড়ি ছাড়া হয়েছে। পশ্চিম উপকূল পর্যন্ত ২০ হাজারের বেশি অগ্নিনির্বাপণ কর্মী আগুন নেভানোর চেষ্টা করে যাচ্ছে। তবে আগুন এরইমধ্যে নিয়ন্ত্রণে বাইরে চলে গেছে।
-
সোলাইমানিকে হত্যা করলে যুদ্ধ বাঁধতে পারে: বলেছিলেন মার্কিন সিনেটর
সেপ্টেম্বর ১২, ২০২০ ০৭:১১ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করা হলে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হয়ে যেতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছিলেন ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর লিন্ডসে গ্রাহাম।
-
আমেরিকার সমস্ত কূটনীতিকের বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নেবে চীন
সেপ্টেম্বর ১২, ২০২০ ০৬:৫৯চীনের মূলখণ্ড ও হংকংয়ে নিযুক্ত আমেরিকার সমস্ত কূটনীতিকের ওপরে পাল্টা সীমাবদ্ধতা আরোপ করবে বেইজিং। গতকাল (শুক্রবার) চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে। এর আগে আমেরিকা চীনা কূটনীতিকদের ওপর নানা রকমের সীমাবদ্ধতা আরোপ করেছে।
-
জেগে উঠেছে বিশ্বাসঘাতকদের দল; এবার বাহরাইনের পালা
সেপ্টেম্বর ১২, ২০২০ ০১:৫৬সংযুক্ত আরব আমিরাতের পর এবার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ঘোষণা দিল বাহরাইন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে এক টুইটার বার্তায় জানান, বাহরাইন ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে রাজি হয়েছে।
-
দক্ষিণ চীন সাগরে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে আবার হুঁশিয়ারি দিল বেইজিং
সেপ্টেম্বর ১১, ২০২০ ০৮:০৮দক্ষিণ চীন সাগরের পানিসীমা নিয়ে মতবিরোধে হস্তক্ষেপের ব্যাপারে আমেরিকাকে হুঁশিয়ার করে দিয়েছে চীন। বেইজিং বলেছে, ওয়াশিংটন উত্তেজনা উসকে দিচ্ছে যা এই কৌশলগত অঞ্চলে শান্তি প্রতিষ্ঠার পথে ‘সবচেয়ে বড় বিপজ্জনক’ উপাদান হিসেবে কাজ করছে।
-
রুশ নাগরিকদের সঙ্গে মার্কিন গুপ্তচর বিনিময়ের খবর নাকচ
সেপ্টেম্বর ১১, ২০২০ ০২:৫৩রাশিয়া আমেরিকায় আটক তার দুই বন্দির মুক্তির বিনিময়ে আমেরিকার একজন গুপ্তচরকে ছেড়ে দেয়ার খবর প্রত্যাখ্যান করেছে। মার্কিন পত্রিকা নিউ ইয়র্কারে প্রকাশিত এ সংক্রান্ত খবর প্রত্যাখ্যান করেছেন ওয়াশিংটনে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্তোনভ।
-
ইরানবিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালের মার্কিন প্রচেষ্টা প্রত্যাখ্যান করল ইউরোপ
সেপ্টেম্বর ১১, ২০২০ ০২:০৪মার্কিন সরকার ইরানের বিরুদ্ধে জাতিসংঘের সব নিষেধাজ্ঞা পুনর্বহালের যে চেষ্টা করছে তাকে ‘অবৈধ’ বলে উল্লেখ করেছে ফ্রান্স। ফরাসি পররাষ্ট্র মন্ত্রণালয় বৃহস্পতিবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে মার্কিন ওই প্রচেষ্টার তীব্র সমালোচনা করে ইরানের পরমাণু সমঝোতার রক্ষা করার জন্য ইউরোপীয় দেশগুলোকে অভিন্ন নীতি গ্রহণ করার আহ্বান জানিয়েছে।