-
বাগদাদের ইরান দূতাবাসের আকাশে মার্কিন হেলিকপ্টারের টহল: রিপোর্ট
জানুয়ারি ০৩, ২০২০ ০৪:২৩ইরাকের রাজধানী বাগদাদের ইরান দূতাবাসের আকাশে একটি মার্কিন ব্ল্যাক হক হেলিকপ্টার টহল দিয়েছে বলে খবর পাওয়া গেছে। এর মাধ্যমে আমেরিকা ইরাকের আকাশসীমা লঙ্ঘন করেছে যা চলমান উত্তেজনাকে আরো তীব্র করতে পারে।
-
ট্রাম্পকে নিয়ে খেলছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন: উইন্ডি শেরম্যান
জানুয়ারি ০৩, ২০২০ ০৩:০৪সাবেক মার্কিন উপ পররাষ্ট্রমন্ত্রী উইন্ডি শেরম্যান উত্তর কোরিয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুর্বল অবস্থানের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ট্রাম্পের দুর্বল অবস্থানের কারণে উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন ট্রাম্পকে নিয়ে খেলছেন।
-
বাগদাদে মার্কিন দূতাবাসের কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে
জানুয়ারি ০২, ২০২০ ১১:৪০ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসে জনসাধারণের জন্য কনস্যুলার সেবা বন্ধ করা হয়েছে। ইরাকের হাজার হাজার বিক্ষুব্ধ জনতা দূতাবাস ভবনে হামলা চালানোর পর মার্কিন সরকার এই ব্যবস্থা নিয়েছে। ইরাকের জনপ্রিয় সেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির ওপর মার্কিন সেনাদের বিমান হামলার প্রতিবাদ জানাতে গিয়ে বিক্ষুব্ধ জনতা এক পর্যায়ে দূতাবাস ভবনে হামলা চালায়।
-
বাগদাদের ঘটনার জন্য আবার ইরানকে দায়ী করল আমেরিকা
জানুয়ারি ০২, ২০২০ ০৫:২৬ইরাকের রাজধানী বাগদাদে হাজার হাজার ক্ষুব্ধ জনতা মার্কিন দূতাবাসে হামলা চালানোর পর ওয়াশিংটন তেহরানের বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ উত্থাপন করেছে। ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মরগ্যান ওরট্যাগাস বলেছেন, বাগদাদের মার্কিন দূতাবাসে হামলার পেছনে ইরানের ইন্ধন রয়েছে।
-
ইরানের পরমাণু সমঝোতা থেকে উত্তর কোরিয়ার শিক্ষা হয়ে গেছে: রাশিয়া
জানুয়ারি ০২, ২০২০ ০২:৩৯রাশিয়া বলেছে, উত্তর কোরিয়া ইরানের পরমাণু সমঝোতা থেকে এই শিক্ষা পেয়েছে যে, আমেরিকাকে কোনো অবস্থাতেই বিশ্বাস করা যায় না। ভিয়েনায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এক টুইটার বার্তায় এ মন্তব্য করেছেন।
-
সুইচ চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরান
জানুয়ারি ০১, ২০২০ ১৫:৪৩ইসলামি প্রজাতন্ত্র ইরানে নিযুক্ত সুইজারল্যান্ডের চার্জ দ্যা অ্যাফেয়ার্সকে তলব করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। মার্কিন সরকারের কর্মকাণ্ডের প্রতিবাদ জানাতে সুইস কূটনীতিককে তলব করা হয়।
-
যেকোনো ফ্রন্টে লড়াইয়ের জন্য প্রস্তুত: ইরানের সর্বোচ্চ নেতা
জানুয়ারি ০১, ২০২০ ১৪:২১ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির ওপর মার্কিন বাহিনীর সাম্প্রতিক হামলার নিন্দা জানিয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশকে পরাজিত করার কারণেই ইরাকের জনগণের ওপর প্রতিশোধ নিচ্ছে মার্কিন সরকার। আজ (বুধবার) রাজধানী তেহরানে এক অনুষ্ঠানে সর্বোচ্চ নেতা এসব কথা বলেছেন।
-
ইরাকে অস্থিতিশীলতা: মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরো ৪,০০০ মার্কিন সেনা
জানুয়ারি ০১, ২০২০ ১১:৪৯ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ এবং হামলার পর মধ্যপ্রাচ্যে আরো চার হাজার সেনা পাঠানোর নির্দেশ দিয়েছে মার্কিন সরকার। এর আলোকে আমেরিকার ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় চার হাজার সেনাকে সম্ভাব্য মোতায়েনের জন্য সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এর অর্থ হচ্ছে তাদেরকে যেকোনো মুহূর্তে মোতায়েন করা হবে।
-
সব মার্কিন প্রেসিডেন্ট শান্তি চান কিন্তু শুরু করেন যুদ্ধ: বিশেষজ্ঞ
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৪:৩৫আমেরিকার সব প্রেসিডেন্ট শান্তির কথা বলেন কিন্তু যুদ্ধ শুরু করেন। এর কারণ হচ্ছে তারা সবাই সামরিক শিল্প কমপ্লেক্সের কাছে বন্দী। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার প্রখ্যাত রাজনৈতিক বিশ্লেষক ডেনিস এটলার। তিনি দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ইস্যুতে আমেরিকার স্বার্থ নিয়ে কাজ করেছেন।
-
মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান
ডিসেম্বর ৩১, ২০১৯ ১৩:৪৭ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরান জড়িত বলে ওয়াশিংটন যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (সোমবার) মার্কিন দাবি নাকচ করেন।