মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: জড়িত থাকার অভিযোগ নাকচ করল ইরান
-
আলী রাবিয়ি
ইরাকের উত্তরাঞ্চলীয় কিরকুক প্রদেশের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার সঙ্গে ইরান জড়িত বলে ওয়াশিংটন যে দাবি করেছে তা কঠোর ভাষায় প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (সোমবার) মার্কিন দাবি নাকচ করেন।
আলী রাবিয়ি বলেন, “মার্কিন সেনাদের বিরুদ্ধে হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ আমরা জোরালো ভাষায় প্রত্যাখ্যান করছি। এটি একটি ভিত্তিহীন অভিযোগ যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বোমা হামলা এবং মানুষ হত্যাকাণ্ড হচ্ছে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।"
ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশ্দ আশ-শাবির একটি কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টারে রোববার মার্কিন বাহিনী বর্বর বিমান হামলা চালিয়েছে। এ হামলার নিন্দা জানান ইরান সরকারের মুখপাত্র। তিনি বিমান হামলাকে অবৈধ এবং অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেন।
আলী রাবিয়ি বলেন, আমেরিকা দফায় দফায় মিথ্যা কথা বলে এবং তাদের বর্বর আগ্রাসন ও হত্যাকাণ্ডকে যৌক্তিক বলে প্রমাণের চেষ্টা করছে। তারই অংশ হিসেবে মার্কিন সরকার ইরাকের জনপ্রিয় এই স্বেচ্ছাসেবী সংগঠনটিকে ইরানপন্থি বলে তুলে ধরে তাদের ওপর হামলা চালিয়েছে। হাশ্দ আশ-শাবির ঘাঁটিতে মার্কিন বিমান হামলায় অন্তত ৩০ জন নিহত ও ৫০ জন আহত হয়েছে।#
পার্সটুডে/এসআইবি/৩১