-
আফগানিস্তান থেকে আরো ৪,০০০ হাজার সেনা প্রত্যাহার করছে আমেরিকা
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৯:৫৭আফগানিস্তানে মোতায়েন আরো চার হাজার সেনা প্রত্যাহারের পরিকল্পনা নিয়েছে আমেরিকা। আগামী কয়েকদিনের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে হোয়াইট হাউস।
-
এবার আমেরিকার বিরুদ্ধে হুঁশিয়ারি দিলেন উত্তর কোরিয়ার সেনাপ্রধান
ডিসেম্বর ১৫, ২০১৯ ০৬:২৪উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীর চিফ-অব-স্টাফ জেনারেল পাক জং চুন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকা যেন পিয়ংইয়ংয়ের বিরুদ্ধে উসকানিমূলক তৎপরতা বন্ধ করে। তিনি শনিবার এক সামরিক অনুষ্ঠানে দেয়া ভাষণে ওয়াশিংটনের বিরুদ্ধে এ সতর্কবাণী উচ্চারণ করেন।
-
ইরানে হামলার হুমকি দিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৫:২১ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর সামরিক হামলার হুমকি দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। ইরাকে মার্কিন সামরিক ঘাঁটি এবং তার আশপাশে কয়েকদফা হামলার পর এই হুমকি দিলেন।
-
এই প্রথম ইরানে ওষুধ ও খাদ্য সরবরাহে বাধা দেয়ার কথা স্বীকার করল আমেরিকা
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:২৫পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর আমেরিকা ইরানের বিরুদ্ধে নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়ে রেখেছে এবং এখনো নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়ে যাচ্ছে। এতদিন ধরে ওয়াশিংটন দাবি দাবি করে এসেছে তারা ইরান বিরোধী নিষেধাজ্ঞায় মানবিক বিষয়গুলো বিবেচনায় রাখে কিন্তু এখন তারা প্রকাশ্যে মানবিক বিষয়টি এড়িয়ে যাওয়ার কথা বলছে।
-
মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুরস্ক
ডিসেম্বর ১৪, ২০১৯ ১৪:২২তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতকে তলব করেছে তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশ শতকের গোড়ার দিকে আর্মেনিয়ায় তুরস্ক গণহত্যা চালিয়েছে বলে মার্কিন সিনেটে প্রস্তাব পাস করার প্রতিবাদে আঙ্কারায এ পদক্ষেপ নিয়েছে।
-
ট্রাম্পকে ইমপিচ করার সুপারিশ করেছে প্রতিনিধি পরিষদ
ডিসেম্বর ১৪, ২০১৯ ১১:৪৮মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগীয় কমিটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইমপিচ করার সুপারিশ করেছে। কমিটি বলেছে, প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করেছেন এবং তিনি তদন্তে বাধা দিয়েছেন।
-
আমেরিকার সঙ্গে তালেবানের কথিত শান্তি আলোচনা আবার স্থগিত
ডিসেম্বর ১৩, ২০১৯ ১৩:২০আফগানিস্তানের তালেবানের সঙ্গে কথিত শান্তি আলোচনা ‘আপাতত স্থগিত’ রাখার খবর দিয়েছে মার্কিন সরকার। তালেবানের পক্ষ থেকে আফগানিস্তানের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার দায়িত্ব স্বীকার করে নেয়ার পর আলোচনা স্থগিত রাখার এ ঘোষণা দেয়া হলো।
-
ইরানের ২ নারী বিজ্ঞানীকে বেকসুর খালাস দিয়েছে মার্কিন ফেডারেল আদালত
ডিসেম্বর ১৩, ২০১৯ ০৫:২৫আমেরিকার একটি আদালত ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা লঙ্ঘনের অভিযোগ থেকে আরো দু’জন ইরানি বিজ্ঞানীকে বেকসুর খালাস দিয়েছে। আমেরিকা সফরে গিয়ে অন্যায়ভাবে আটক হওয়া ইরানি বিজ্ঞানী ড. মাসুদ সোলেইমানি মুক্তি পেয়ে দেশে ফিরে আসার কয়েকদিনের মধ্যে আরো দুই বিজ্ঞানীর ব্যাপারে এ রায় ঘোষণা করা হলো।
-
ইরানের পক্ষে এবং আমেরিকার বিরুদ্ধে অবস্থান নিলেন জাতিসংঘ মহাসচিব
ডিসেম্বর ১২, ২০১৯ ১৩:০৮মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরমাণু সমঝোতার সমালোচনা করে বহুবার একে আমেরিকার জন্য সবচেয়ে খারাপ চুক্তি হিসেবে অভিহিত করেছেন। শেষ পর্যন্ত গত বছর ৮মে এই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা জাতিসংঘের ২২৩১ নম্বর প্রস্তাব লঙ্ঘন করে ইরানের ওপর ফের নিষেধাজ্ঞা আরোপ করে।
-
মহাকাশ বাহিনী মোতায়েনের অনুমোদন মার্কিন কংগ্রেসে
ডিসেম্বর ১২, ২০১৯ ১০:৪৯মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে ৭৩ হাজার ৮০০ কোটি ডলারের প্রতিরক্ষা বাজেট পাস হয়েছে। এ বাজেটের আওতায় একটি মহাকাশ বাহিনী গড়ে তুলবে আমেরিকা। এ ধরনের বাহিনী গড়ে তোলার বিষয়টিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে থেকেই অগ্রাধিকার দিয়ে আসছেন।