-
সৌদি কূটনীতিককে আমেরিকায় প্রবেশ করতে দিল না মার্কিন সরকার
ডিসেম্বর ১২, ২০১৯ ০৮:৩৯মুহাম্মদ আল-ওতাইবি নামে সৌদি আরবের একজন কূটনীতিককে আমেরিকায় প্রবেশের ক্ষেত্রে বাধা দিয়েছে মার্কিন সরকার। ২০১৮ সালের অক্টোবর মাসে যখন সৌদি আরবের প্রখ্যাত সাংবাদিক জামাল খাশোগি নিহত হন তখন ওতাইবি তুরস্কের ইস্তাম্বুল শহরে সৌদি কনস্যুলেটের কনসাল জেনারেল ছিলেন।
-
আমেরিকাকে ইনজারলিক ঘাঁটি ছাড়ার কথা বলা হতে পারে: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী
ডিসেম্বর ১২, ২০১৯ ০৮:০৯তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বলেছেন, তার দেশের ইনজারলিক সামরিক ঘাঁটি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের জন্য ডোনাল্ড ট্রাম্প প্রশাসনকে বলা হতে পারে। রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের ওপর যদি আমেরিকা নিষেধাজ্ঞা আরোপ করে তাহলে এই পদক্ষেপ নেয়া হবে।
-
ইউরোপে সবচেয়ে বেশি সেনা মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা
ডিসেম্বর ১১, ২০১৯ ১৪:০৮গত ২৫ বছরে মধ্যে ইউরোপের মাটিতে সবচেয়ে বেশি সেনা মোতায়েন করার পরিকল্পনা নিয়ে এগুচ্ছে আমেরিকা। এসব সেনাদের বিরাট একটি অংশ আগামী গ্রীষ্মে যৌথ সামরিক মহড়ায় অংশ নেবে। রাশিয়ার সঙ্গে উত্তেজনার ভেতরেই এই সামরিক মহড়া অনুষ্ঠিত হতে যাচ্ছে।
-
সৌদি পাইলটদের প্রশিক্ষণ বন্ধ রেখেছে আমেরিকা
ডিসেম্বর ১১, ২০১৯ ১৩:১০ফ্লোরিডা অঙ্গরাজ্যের এয়ার স্টেশন পেন্সাকোলা নৌঘাঁটিতে গুলি চালিয়ে তিন মার্কিন সেনাকে হত্যার পর সৌদি আরবের পাইলটদের প্রশিক্ষণ দেয়া বন্ধ রেখেছে আমেরিকা। মার্কিন সামরিক কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে গতকাল (মঙ্গলবার) জানিয়েছেন, নিরাপত্তার বিষয়টি চিন্তা করেই এ ব্যবস্থা নেয়া হয়েছে।
-
ট্রাম্পের আচরণ সুস্পষ্টভাবে অভিশংসনযোগ্য: নাডলার
ডিসেম্বর ১০, ২০১৯ ১৩:৫৭মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের বিচার বিভাগ সংক্রান্ত কমিটির প্রধান জেরোল্ড নাডলার বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আচরণ সুস্পষ্টভাবে অভিশংসনযোগ্য। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আমেরিকার নির্বাচন এবং সরকার ব্যবস্থার জন্য হুমকি বলে মন্তব্য করেন।
-
অমিত শাহ সহ শীর্ষ নেতাদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা জারির দাবি
ডিসেম্বর ১০, ২০১৯ ১২:২২ভারতীয় সংসদের নিম্নকক্ষ লোকসভায় (গতকাল) সোমবার দিবাগত মধ্যরাতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব)পাস হয়েছে। বিলটিতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার প্রস্তাব থাকায় মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত কমিশন (ইউএসসিআইআরএফ) উদ্বেগ প্রকাশ করেছে। তাঁদের মতে, ওই বিলে নাগরিকত্ব দেওয়ার ক্ষেত্রে ‘ধর্মীয় মানদণ্ড’ বেঁধে দেওয়া হয়েছে, যা অত্যন্ত বিপজ্জনক!
-
চীন-বিরোধী বক্তব্য দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করল চীন
ডিসেম্বর ১০, ২০১৯ ০৪:৩৩চীন-বিরোধী বক্তব্য দেয়ার ব্যাপারে আমেরিকাকে সতর্ক করে দিয়েছে চীন। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক এসপারের সাম্প্রতিক বেইজিং-বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।
-
বিশ্বে অস্ত্র বিক্রি বেড়েছে শতকরা পাঁচ ভাগ, তালিকার শীর্ষে আমেরিকা
ডিসেম্বর ০৯, ২০১৯ ১৭:০৫২০১৮ সালে বিশ্বজুড়ে অস্ত্র বিক্রির পরিমাণ শতকরা পাঁচ ভাগ বেড়েছে এবং অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষে রয়েছে আমেরিকা। স্টকহোমভিত্তিক ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট বা এসআইপিআরআই আজ (সোমবার) নতুন এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।
-
কাশ্মীরে গ্রেফতার-নির্যাতন বন্ধ করুন: ভারতকে মার্কিন কংগ্রেস
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৫:৩৩ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থার ওপর থেকে বিধিনিষেধ প্রত্যাহার এবং গণ গ্রেপ্তার ও নির্যাতন বন্ধের জন্য নরেন্দ্র মোদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদ। পাশাপাশি সব সম্প্রদায়ের ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করারও আহ্বান জানানো হয়েছে।
-
ইরানি বিজ্ঞানীকে কারাগারে সন্ত্রাসী বলে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তা
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৪:৫০ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্টেম সেল বিজ্ঞানী ড. মাসুদ সোলাইমানিকে কারাগারে সন্ত্রাসী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল মার্কিন কর্মকর্তারা। আমেরিকার কারাগার থেকে মুক্তি পেয়ে ইরানে ফিরে গণমাধ্যমের কাছে তিনি এ কথা জানান। এ সময় তার সঙ্গে তার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।