-
চীনা বন্দরে মার্কিন যুদ্ধজাহাজ ভিড়তে দেয় নি বেইজিং
আগস্ট ২৮, ২০১৯ ১২:০৬মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ চীনের বন্দরে ভিড়তে দেয় নি বেইজিং কর্তৃপক্ষ। এক মাসের ভেতরে এ নিয়ে দুই দফা এ ধরনের ঘটনা ঘটলো।
-
হুথিদের সঙ্গে সরাসরি আলোচনায় বসতে চায় আমেরিকা: ওয়াল স্ট্রিট জার্নাল
আগস্ট ২৮, ২০১৯ ০৩:০৫ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে সরাসরি আলোচনায় বসার চেষ্টা করছে মার্কিন সরকার। আলোচনার মাধ্যমে আমেরিকা দারিদ্র্যপীড়িত ইয়েমেনের যুদ্ধের অবসান ঘোষণা করতে চায়।
-
সিরিয়ার ক্ষতি করতে চায় আমেরিকা: রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়
আগস্ট ২৮, ২০১৯ ০২:৩৩আমেরিকা সিরিয়ার রাজধানী দামেস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ করে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।
-
নিষেধাজ্ঞা প্রত্যাহার না করা পর্যন্ত কোনো আলোচনা হবে না: রুহানি
আগস্ট ২৭, ২০১৯ ১২:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, তার দেশের উপর থেকে আমেরিকা নিষেধাজ্ঞা তুলে নেয়া পর্যন্ত ওয়াশিংটনের সঙ্গে কোনো রকমের আলোচনা হবে না।
-
আমরা জোর করে ক্ষমতা দখল করব: আফগান তালেবান
আগস্ট ২৭, ২০১৯ ০৬:২৪আফগানিস্তানের তালেবান যোদ্ধারা বলেছে, আমেরিকার সঙ্গে শান্তি চুক্তি সই হলেও তারা আফগান সেনাদের ওপর হামলা বন্ধ করবে না এবং তারা জোর করে ক্ষমতা দখল করবে।
-
সরকার পরিবর্তন চাই না, একটি উন্নত ইরান চাই: ট্রাম্পের দাবি
আগস্ট ২৬, ২০১৯ ১৪:১২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন যে তিনি একটি শক্তিশালী ইরান দেখতে চান। একইসঙ্গে তিনি বলেন, ইসলামি ইরানের সরকার ব্যবস্থা পরিবর্তনের কোনো ইচ্ছা তার নেই।
-
আমেরিকার নিউ মেক্সিকোতে গুলিতে নিহত ৩, আহত ৪
আগস্ট ২৬, ২০১৯ ১১:২৬আমেরিকার নিউ মেক্সিকো অঙ্গরাজ্যে একটি বাড়িতে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছে। স্থানীয় সময় রোববার ভোরে হবস শহরে হতাহতের এ ঘটনা ঘটে।
-
পারস্য উপসাগর এড়িয়ে চলছে মার্কিন যুদ্ধজাহাজ আব্রাহাম লিংকন
আগস্ট ২৬, ২০১৯ ০৩:৫৭ইরানকে মোকাবেলার জন্য পারস্য উপসাগরে পাঠানো মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকন এখনো পর্যন্ত পারস্য উপসাগরে প্রবেশ করে নি। গত মে মাসে জাহাজটি পারস্য উপসাগরের দিকে রওয়ানা দিলেও জাহাজটি পারস্য উপসাগর থেকে ৬০০ নটিক্যাল মাইল উত্তরে আরব সাগরে অবস্থান করছে। নিউইয়র্ক টাইমস এ খবর দিয়েছে।
-
পারস্য উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা সৃষ্টির কারণ ও এর পরিণতি: পর্ব-দুই
আগস্ট ২৫, ২০১৯ ১৬:৪৩ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের যে পরমাণু সমঝোতা সই হয়েছে ব্রিটেন তার অন্যতম শরীক দেশ। আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ায় ব্রিটেন এর নিন্দা জানালেও বাস্তবে লন্ডন ওয়াশিংটনের তেহরান বিরোধী কর্মকাণ্ডের সহযোগী ও সমর্থক।
-
হিজাব ছাড়বেন না মার্কিন আইনপ্রণেতা ইলহান ওমর; 'এটা প্রতিরোধের অংশ'
আগস্ট ২৫, ২০১৯ ১১:৫৮মার্কিন কংগ্রেসের মুসলিম সদস্য ইলহান ওমর বলেছেন, তিনি হিজাব বা পর্দা ছাড়বেন না। তিনি আজ (রোববার) এক টুইটে আরও বলেছেন, হিজাবকে তিনি এক ধরণের প্রতিরোধ হিসেবে নিয়েছেন, তবে তা সব সময় খুব সহজ বিষয় নয়। ইলহান ওমর আরও লিখেছেন, তিনি শুধু ধর্মীয় বাধ্যবাধকতার কারণে হিজাব পরেন এমনটি নয় বরং হিজাব পরে আনন্দও পান।