-
‘পরমাণু অস্ত্র কর্মসূচি কাটছাঁটের কোনো উদ্যোগ নেয় নি উ. কোরিয়া’
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৯:১৮উত্তর কোরিয়া সামরিক সক্ষমতা এবং পরমাণু কর্মসূচি কাটছাঁটের তেমন কোনো উদ্যোগ নেয় নি। এ কথা বলেছেন দক্ষিণ কোরিয়ার মোতায়েন মার্কিন বাহিনীর নতুন কমান্ডার জেনারেল রবার্ট আব্রাহাম। উত্তর কোরিয়া এবং আমেরিকার শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে দ্বিতীয় দফা বৈঠকের আগে এ কথা বললেন তিনি। ভিয়েতনামে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।
-
ইরান সম্পর্কে দুরারোগ্য বিভ্রান্তিতে ভুগছেন জন বোল্টন: মুখপাত্র
ফেব্রুয়ারি ১৩, ২০১৯ ০৮:১১ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, তার দেশ সম্পর্কে দীর্ঘস্থায়ী ও দুরারোগ্য বিভ্রান্তিতে ভুগছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। ইরানের ইসলামি বিপ্লবের ৪০তম বিজয়বার্ষিকী উপলক্ষে সম্প্রতি বোল্টন যে মন্তব্য করেছেন তার প্রতিক্রিয়ায় একথা বলেন কাসেমি।
-
সৌদি-বিরোধী কংগ্রেসের প্রস্তাবে ভেটো দেয়ার হুমকি ট্রাম্প প্রশাসনের
ফেব্রুয়ারি ১২, ২০১৯ ১২:৪৪সৌদি আরবের সঙ্গে সামরিক সহযোগিতার অবসান ঘটানোর জন্য মার্কিন কংগ্রেসে কোনো প্রস্তাব পাস করা হলে তাতে ভেটো দেয়ার হুমকি দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। ইয়েমেনে গত প্রায় চার বছর ধরে সৌদি আরব যে বর্বর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে তার অবসান ঘটাতে মার্কিন কংগ্রেস একটি প্রস্তাব পাস করতে পারে।
-
২০২০ সালের দিকে ট্রাম্প মুক্ত নাও থাকতে পারেন: এলিজাবেথ ওয়ারেন
ফেব্রুয়ারি ১১, ২০১৯ ১৪:০৬মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালে যখন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচন করার পরিকল্পনা করছেন তখন তিনি মুক্ত নাও থাকতে পারেন। এ সতর্কবাণী উচ্চারণ করেছেন ডেমোক্র্যাট দলের সিনেটর এলিজাবেথ ওয়ারেন।
-
মার্কিন সেনাদের বেতন বাড়াচ্ছে দক্ষিণ কোরিয়া
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৫:০৭দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের বেতন-ভাতা বাড়ানোর বিষয়ে সিউল নতুন একটি চুক্তিতে সই করেছে। দক্ষিণ কোরিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের ব্যয়ভার সিউলকে বাড়াতে হবে বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করার পর এ চুক্তি হলো।
-
হিজবুল্লাহকে মন্ত্রিসভার বাইরে রাখার মার্কিন চেষ্টা ব্যর্থ হয়েছে: কাউক
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৫:০১লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রভাবশালী নেতা শেইখ কাউক বলেছেন, নয়া মন্ত্রিসভায় হিজবুল্লাহর উপস্থিতি থেকে প্রমাণিত হয়েছে লেবাননে মার্কিন প্রভাব কমেছে। তিনি আজ (রোববার) দক্ষিণ লেবাননে এক অনুষ্ঠানে এ কথা বলেছেন।
-
গুয়াইডো আমেরিকাকে হস্তক্ষেপের আমন্ত্রণ জানাতে পারে না: কংগ্রেসম্যান খান্না
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৪:৩০মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদের সদস্য রো খান্না বলেছেন, ভেনিজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুয়াইডো নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করতে পারেন কিন্তু দেশের ভেতরে হস্তক্ষেপের জন্য আমেরিকাকে আমন্ত্রণ জানানোর কর্তৃত্ব পান নি।
-
ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে যৌথ সামরিক মহড়া চালাচ্ছে আমেরিকা
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ১৩:০৮ইহুদিবাদী ইসরাইল এবং আমেরিকা যৌথ সামরিক মহড়া শুরু করেছে। মহড়ায় আমেরিকার পক্ষ থেকে ইসরাইলকে আকাশ প্রতিরক্ষা দেয়ার অনুশীলন চালানো হবে।
-
কর্মস্থল এবং কর্মস্থলের বাইরে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে আমেরিকা
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৯:১৯মার্কিন সরকার আগামীতে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে। কর্মস্থলেতো বটেই এমনকি কর্মস্থলের বাইরে বিশ্রাম বা ছুটির সময়ও এ নজরদারির হাত থেকে হতভাগ্য কর্মীরা কোনো অবস্থায় রেহাই পাবেন না। ২৪/৭ বা দিনরাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাতদিনই কঠোর এ নজরদারির আওতায় থাকবেন তারা। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাপের সহযোগিতা নেয়া হবে।
-
‘আরবদের সম্পদ ডাকাতির জন্য ইরান-ভীতি ছড়ানো হচ্ছে’
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৬:২২ইসলামি প্রজাতন্ত্র ইরানের স্ট্র্যাটেজিক কাউন্সিলের চেয়ারম্যান ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী কামাল খাররাজি বলেছেন, আমেরিকা এবং অন্য কয়েকটি বড় শক্তি সবসময় আরববিশ্বে ইরান-ভীতি ছড়িয়ে দিয়ে তাদের সম্পদ লুটপাটের চেষ্টা চালিয়ে আসছে। এর মাধ্যমে এসব শক্তি আরব দেশগুলোকে পাশ্চাত্যের প্রতি আরো বেশি নির্ভরশীল করে তুলতে চায়।