কর্মস্থল এবং কর্মস্থলের বাইরে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে আমেরিকা
https://parstoday.ir/bn/news/world-i67998-কর্মস্থল_এবং_কর্মস্থলের_বাইরে_কর্মীদের_ওপর_সার্বক্ষণিক_নজরদারি_চালাবে_আমেরিকা
মার্কিন সরকার আগামীতে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে। কর্মস্থলেতো বটেই এমনকি কর্মস্থলের বাইরে বিশ্রাম বা ছুটির সময়ও এ নজরদারির হাত থেকে হতভাগ্য কর্মীরা কোনো অবস্থায় রেহাই পাবেন না। ২৪/৭ বা দিনরাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাতদিনই কঠোর এ নজরদারির আওতায় থাকবেন তারা। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাপের সহযোগিতা নেয়া হবে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ১০, ২০১৯ ০৯:১৯ Asia/Dhaka
  • কর্মস্থল এবং কর্মস্থলের বাইরে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে আমেরিকা

মার্কিন সরকার আগামীতে কর্মীদের ওপর সার্বক্ষণিক নজরদারি চালাবে। কর্মস্থলেতো বটেই এমনকি কর্মস্থলের বাইরে বিশ্রাম বা ছুটির সময়ও এ নজরদারির হাত থেকে হতভাগ্য কর্মীরা কোনো অবস্থায় রেহাই পাবেন না। ২৪/৭ বা দিনরাত ২৪ ঘণ্টা এবং সপ্তাহে সাতদিনই কঠোর এ নজরদারির আওতায় থাকবেন তারা। এ জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইভিত্তিক অ্যাপের সহযোগিতা নেয়া হবে।

নজর রাখছে 'বিগ ব্রাদার!'

এ ধরণের অ্যাপ তৈরির জন্য নিউ ইয়র্কভিত্তিক একটি সংস্থাকে ২৪ লাখ ২০ হাজার ডলার বরাদ্দ করেছে মার্কিন প্রতিরক্ষা দফতর বা ডিওডি । স্মার্টফোনভিত্তিক এ সফটওয়্যার সব সময়ই ব্যবহারকারীর ওপর নজরদারি চালাবে।

পাশাপাশি স্মার্টফোন ব্যবহারকারী কখন  কি করছেন তার আচরণ পর্যবেক্ষণ করে অব্যাহত ভাবে সে শিক্ষাও গ্রহণ করবে এ অ্যাপ। ব্যবহারকারীকে এই অ্যাপ এতোই ভালো করে চিনতে সক্ষম হবে যে তার বদলে অন্য কেউ যদি স্মার্টফোন হাতিয়ে নেন বা ব্যবহার করেন তাও ধরতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তার সমৃদ্ধ অ্যাপ।

এ জন্য প্রতি ব্যক্তির আচরণ খতিয়ে দেখবে। একজন মানুষ থেকে আরেকজনকে আলাদা হয়েছে আঙ্গুলের ছাপসহ কিছু শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্যের মাধ্যমে। বায়োমেট্রিক্স পদ্ধতিতে অ্যাপের ক্ষেত্রে এ সবকে কাজে লাগানো হবে।

২৪/৭ চলবে নজরদারি

অ্যাপটি কেবল নজরদারিই চালাবে না বরং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্র বৈপ্লবিক পরিবর্তনও আনবে। পেন্টাগনসহ আমেরিকার গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কম্পিউটার ব্যবহারের বেলায় বর্তমানে ক্ষেত্র বিশেষ পাসওয়ার্ড এবং অ্যাক্সেস কার্ড ব্যবহারের আবশ্যকতা রয়েছে। এ অ্যাপ চালু হওয়ার পর এ সব ব্যবস্থার কোনো প্রয়োজনই আর পড়বে না। কাজেই এ সব ব্যবস্থাও তখন উঠিয়ে দেয়া হবে।

ফোনই তখন কর্মীকে শনাক্ত করার একমাত্র অবলম্বন হয়ে উঠবে। বলা হচ্ছে, তখন একজন কর্মীর পাসওয়ার্ড হবেন কেবল কর্মী নিজেই। অর্থাৎ আপনিই হবেন আপনার পাসওয়ার্ড ।

পার্সটুডে/মূসা রেজা/১০

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন