-
সিরিয়ার কুর্দি এলাকায় আরো ট্যাংক এবং সাঁজায়া যান পাঠাল তুরস্ক
ডিসেম্বর ২৩, ২০১৮ ১১:৫৮মার্কিন মদদপুষ্ট কুর্দি গেরিলাদের নিয়ন্ত্রিত সিরিয়ার উত্তরাঞ্চলে সামরিক অবস্থান জোরদার করেছে তুরস্ক।সিরিয়া থেকে মার্কিন সৈন্যদের ফিরিয়ে নেবেন বলে যখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিলেন তখন আঙ্কারা এ পদক্ষেপ নিল।
-
সন্ত্রাসীদের আস্তানা থেকে উদ্ধার হলো মার্কিন অস্ত্র
ডিসেম্বর ২৩, ২০১৮ ১০:৩০সিরিয়ার সরকারি সেনারা বিদেশি মদদপুষ্ট উগ্র সন্ত্রাসী গোষ্ঠীর আস্তানা থেকে বিপুল পরিমাণ মার্কিন অস্ত্র উদ্ধার করেছে। পাশাপাশি ইহুদিবাদী ইসরাইলে তৈরি ওষুধ ও চিকিৎসা সামগ্রীও উদ্ধার করেছে সেনারা। সিরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় দারা প্রদেশ থেকে এসব অস্ত্র ও চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়।
-
মার্কিন নির্বাচনে হস্তক্ষেপ করেছে চীন, রাশিয়া, ইরান!
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৯:৫৩মার্কিন কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনে রাশিয়া, চীন ও ইরান হস্তক্ষেপ করেছে বলে অভিযোগ তুলেছেন আমেরিকার ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক ড্যান কোটস।
-
সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণায় যা বলল ইরান
ডিসেম্বর ২৩, ২০১৮ ০৩:৫৪ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যে মার্কিন সেনা উপস্থিতি এই অঞ্চলের সব নিরাপত্তাহীনতার মূল কারণ।
-
আটক জাহাজ ইউক্রেনকে ফেরত দিন: রাশিয়াকে আমেরিকা
ডিসেম্বর ২২, ২০১৮ ১৫:০৩ক্রিমিয়া উপকূল থেকে গতমাসে আটক করা ইউক্রেনের নৌবাহিনীর তিনটি জাহাজ দ্রুত ফেরত দেয়ার জন্য রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে আমেরিকা। পাশাপাশি দেশটি বলেছে, ইউক্রেনের নৌবাহিনীর সক্ষমতা বাড়ানোর জন্য আরো এক কোটি ডলার অর্থ সহায়তা দেবে ওয়াশিংটন।
-
‘মেক্সিকো ওয়াল’ নির্মাণে অর্থ দিতে চায় নি কংগ্রেস, অচলাবস্থায় মার্কিন সরকার
ডিসেম্বর ২২, ২০১৮ ১৪:৫০মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরকার ‘মেক্সিকো ওয়াল’ নির্মাণের জন্য অর্থ চেয়ে যে বিল উত্থাপন করেছিল কংগ্রেসে ক্ষমতাসীন রিপাবলিকান দল তা পাস করতে ব্যর্থ হয়েছে। ফলে মার্কিন সরকার আংশিকভাবে অচলাবস্থার মুখে পড়েছে। কংগ্রেসে বিরোধী ডেমোক্র্যাট দল কঠোরভাবে ওই বিলের বিরোধিতা করে।
-
সিরিয়ায় মার্কিন জোটের আবার নির্বিচার হামলা: ২৭ ব্যক্তি নিহত
ডিসেম্বর ২২, ২০১৮ ১৩:০৪সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আয জোর প্রদেশে মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আবারো দুই ডজনের বেশি ব্যক্তি নিহত হয়েছে। নিহতদের মধ্যে আটটি শিশুও রয়েছে।
-
হাস্যকর অজুহাতে সিরিয়া থেকে সেনা সরিয়ে নিচ্ছে আমেরিকা: হিজবুল্লাহ
ডিসেম্বর ২২, ২০১৮ ০৩:৩৩লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, মধ্যপ্রাচ্যে নিজের আগ্রাসী নীতি বাস্তবায়নে ব্যর্থতার জের ধরে সিরিয়া থেকে সেনা প্রত্যাহার করে নিচ্ছে আমেরিকা। তিনি আরো বলেছেন, যে অজুহাতে ওয়াশিংটন সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে তা হাস্যকর।
-
বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করলো সিপিজে
ডিসেম্বর ২১, ২০১৮ ১৫:৪৭বিন সালমানের পক্ষ নেয়ায় ট্রাম্পের সমালোচনা করেছে দ্য কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস বা সিপিজে। ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগি হত্যায় সৌদি-প্রিন্স বিন সালমানের সংশ্লিষ্টতার বিরোধিতা করায় ট্রাম্পের সমালোচনা করলো আন্তর্জাতিক ওই সংস্থাটি।
-
আফগানিস্তান থেকেও সেনা ফিরিয়ে নিচ্ছে আমেরিকা
ডিসেম্বর ২১, ২০১৮ ১৪:২১সিরিয়ার পর এবার আফগানিস্তান থেকে অন্তত সাত হাজার সেনাকে দেশে ফিরিয়ে নিচ্ছে আমেরিকা। আফগানিস্তানে বর্তমানে যে সেনা মোতায়েন করা আছে এটা তার অর্ধেক।