-
ইসরাইলকে আরো এফ-৩৫ দেবে আমেরিকা
অক্টোবর ০৭, ২০১৮ ১১:০৫ইহুদিবাদী ইসরাইলকে আরো এফ-৩৫ স্টিলথ জঙ্গিবিমান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। রাশিয়া সিরিয়াকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইলকে বেশি সংখ্যক এফ-৩৫ বিমান দেয়ার নির্দেশ দিয়েছেন।
-
যুদ্ধ চলছে; মার্কিন কোম্পানির কাছ থেকে পরামর্শ নেবেন না: এরদোগান
অক্টোবর ০৭, ২০১৮ ০৩:১৬তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রিসভার সদস্যদেরকে মার্কিন পরামর্শক কোম্পানি ‘ম্যাককিনসে এন্ড কোম্পানি’র কাছ থেকে পরামর্শ গ্রহণ না করার নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকার সঙ্গে বর্তমানে তুরস্কের অর্থনৈতিক যুদ্ধ চলছে; কাজেই শত্রুর কাছ থেকে পরামর্শ গ্রহণ করা যাবে না।
-
রাশিয়ার সাবমেরিন বহর নিয়ে উদ্বেগে আমেরিকা
অক্টোবর ০৬, ২০১৮ ১৭:০৮মার্কিন নৌ বাহিনীর একজন কমান্ডার বলেছেন, রাশিয়ার পক্ষ থেকে বিভিন্ন ধরনের সাবমেরিন তৈরি এবং সেগুলোকে অত্যন্ত ক্ষমতাধর ক্রুজ ক্ষেপণাস্ত্রের মতো অস্ত্রসজ্জিত করার ঘটনায় উদ্বিগ্ন আমেরিকা।
-
আমেরিকা থেকে অর্থনৈতিক পরামর্শ নেবেন না: মন্ত্রীদেরকে এরদোগান
অক্টোবর ০৬, ২০১৮ ১৪:২৩তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার মন্ত্রীদেরকে মার্কিন পরামর্শক প্রতিষ্ঠান মিকিনজে থেকে অর্থনৈতিক পরামর্শ না নেয়ার নির্দেশ দিয়েছেন। আমেরিকার সঙ্গে তার দেশের অর্থনৈতিক যুদ্ধের প্রেক্ষাপটে তিনি এ নির্দেশনা দেন।
-
তেল নিষেধাজ্ঞা শিথিল করার কথা বিবেচনা করছে আমেরিকা: কর্মকর্তা
অক্টোবর ০৬, ২০১৮ ১৪:২২মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন আগামী মাস থেকে ইরানের তেল রপ্তানির ওপর পুনরায় কার্যকর হতে যাওয়া নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়টি বিবেচনা করছে। মার্কিন এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।
-
নিরাপত্তার জন্য আমেরিকাকে কিছুই দেব না: সৌদি যুবরাজ
অক্টোবর ০৬, ২০১৮ ১০:৪৪সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান বলেছেন, তার দেশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে আমেরিকাকে তারা কিছুই দেবেন না। মার্কিন সমর্থন ছাড়া সৌদি রাজা দুই সপ্তাহও ক্ষমতায় থাকতে পারবেন না বলে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি যে মন্তব্য করেছেন তার জবাবে বিন সালমান একথা বললেন।
-
এস-৩০০’র জবাবে আমেরিকা এফ-২২ পাঠাতে পারে: স্পুৎনিক
অক্টোবর ০৬, ২০১৮ ০৯:৫৯সিরিয়ার জন্য অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৩০০ পাঠানোর জবাবে আমেরিকা এফ-২২ স্টিলথ বিমান এবং এফ-১৬সিজে ভাইপারস যুদ্ধবিমান পাঠাতে পারে। ‘দ্যা ড্রাইভ’ ম্যাগাজিনের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম স্পুৎনিক এ খবর দিয়েছে।
-
ইরানে বোমা হামলার জন্য তারা পীড়াপীড়ি করেছিল: জন কেরি
অক্টোবর ০৬, ২০১৮ ০৯:২২আমেরিকার সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেছেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের ওপর বোমা হামলা চালানোর জন্য ওয়াশিংটনের কাছে পীড়াপিড়ি করেছিল মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ। এর মধ্যে তিনি সুনির্দিষ্ট করে সৌদি আরবের সাবেক রাজা আবদুল্লাহ, মিশরের ক্ষমতাচ্যুত স্বৈরশাসক হোসনি মুবারক এবং ইহুদিবাদী ইসরাইলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নাম উল্লেখ করেছেন।
-
আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধ চায় না: জেনারেল ভোটেল
অক্টোবর ০৫, ২০১৮ ১৩:৪০আমেরিকার সেন্ট্রাল কমান্ডের প্রধান জোসেফ ভোটেল বলেছেন, ইরান ইস্যুতে তার দেশ যুদ্ধের পথে এগোচ্ছে না। তিনি বৃহস্পতিবার পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
-
রাশিয়ার সীমান্তে এসব সহ্য করা হবে না: আমেরিকাকে রাশিয়ার হুঁশিয়ারি
অক্টোবর ০৫, ২০১৮ ০৩:৫৯জর্জিয়ায় জীবাণু ও রাসায়নিক অস্ত্রের পরীক্ষা চালানোর ব্যাপারে আমেরিকার কাছে ব্যাখ্যা চেয়েছে রাশিয়া। পদস্থ রুশ কর্মকর্তারা ওয়াশিংটনকে সতর্ক করে দিয়ে বলেছেন, রাশিয়ার সীমান্তের কাছে এ ধরনের পরীক্ষা-নিরীক্ষা সহ্য করা হবে না।