-
সিরিয়ায় আবার মার্কিন হামলা; নিহত ৩০
জুলাই ১৩, ২০১৮ ১৩:১৬সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে মার্কিন বিমান বাহিনীর হামলায় অন্তত ৩০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। আজ (শুক্রবার) দেইর আজ-যোরের বুকামাল শহরে এ হামলা হয়।
-
মার্কিন হুমকিতে সিরিয়া থেকে সরে আসবে না ইরান: বেলায়েতি
জুলাই ১৩, ২০১৮ ১১:৫৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বলেছেন, আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইলের হুমকির কারণে সিরিয়া থেকে ইরান সরে আসবে না। তিনি আজ (শুক্রবার) মস্কোয় ভালদাই ডিসকাশন ক্লাবে দেওয়া ভাষণে এ কথা বলেন।
-
মার্কিন সামরিক বাহিনী হচ্ছে তালেবানের প্রধান পৃষ্ঠপোষক: রাশিয়া
জুলাই ১৩, ২০১৮ ১১:৩৯রাশিয়া বলেছে, আমেরিকা ও ন্যাটো সামরিক জোট হচ্ছে তালেবানের প্রধান পৃষ্ঠপোষক। ন্যাটো সেনাদের সক্রিয় উপস্থিতির পরও এদের পৃষ্ঠপোষকতার কারণে আফগানিস্তানে মাদকদ্রব্যের উৎপাদন ও চোরাচালান মারাত্মকভাবে বেড়েছে।
-
বাণিজ্য যুদ্ধে চীনের কাছে হারবে ট্রাম্প: মার্কিন অর্থনীতিবিদ
জুলাই ১২, ২০১৮ ১৪:১০বাণিজ্য যুদ্ধে আমেরিকা চীনের কাছে হেরে যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন অর্থনীতিবিদ ও ইয়েল বিশ্ববিদ্যালয়ের ফেলো স্টিফেন রোচ। মার্কিন টিভি চ্যানেল সিএনবিসি'র সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন।
-
বিশ্বের বিভিন্ন দেশের সামরিক অভ্যুত্থানে মার্কিন দূতাবাসগুলোর ভূমিকা
জুলাই ১২, ২০১৮ ১৩:৫০বিশ্বের বিভিন্ন দেশের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এসব দেশের মার্কিন দূতাবাস কূটনৈতিক তৎপরতা চালানোর পরিবর্তে গুপ্তচরবৃত্তি, গুপ্তহত্যা ও সামরিক অভ্যুত্থান ঘটানোর কাজে বেশি ব্যস্ত ছিল।
-
মার্কিন সেনা প্রত্যাহার চায় জার্মানির জনগণ: জরিপ রিপোর্ট
জুলাই ১২, ২০১৮ ১০:১৯জার্মানির বেশিরভাগ মানুষ তাদের দেশ থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পক্ষে মতামত দিয়েছে। নতুন এক জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে। পশ্চিমা সামরিক জোট ন্যাটোর প্রতি যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থন কমিয়ে দেয়ার হুমকি দিচ্ছেন তখন এ জরিপ রিপোর্ট প্রকাশ করা হলো।
-
মার্কিন সামরিক শক্তি আগের অবস্থায় নেই: আইআরজিসি
জুলাই ১১, ২০১৮ ১৪:২৪ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরীফ বলেছেন, আমেরিকা এখন সামরিক দিক থেকে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে এবং এই বাস্তবতা অস্বীকার করার উপায় নেই। আজ (বুধবার) 'শাহরে কুর্দ'-এ এক সেমিনারে তিনি একথা বলেন।
-
ইরানের তেল বিক্রি: কঠোর অবস্থান থেকে আমেরিকার পশ্চাদপসরণ
জুলাই ১১, ২০১৮ ১২:২৬মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও বলেছেন, তার দেশ ইরানের তেল কেনার ওপর আরোপিত নিষেধাজ্ঞা থেকে কিছু দেশকে ছাড় দেয়ার বিষয়টি পর্যালোচনা করে দেখবে। এসব দেশের নাম উল্লেখ না করে তিনি বলেছেন, আগামী নভেম্বর মাসে ইরানের তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার পরও কিছু দেশ ইরান থেকে তেল কিনতে দেয়ার যে অনুমতি চেয়েছে তা পর্যালোচনা করে দেখছে ওয়াশিংটন।
-
‘মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে ইরান’
জুলাই ১১, ২০১৮ ০৪:৩০ইরানের ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ইসহাক জাহাঙ্গিরি বলেছেন, আসন্ন মার্কিন নিষেধাজ্ঞা তার দেশের জন্য ‘কঠিন পরিস্থিতি’ তৈরি করা সত্ত্বেও ইরানি জনগণ আমেরিকার এই ‘অর্থনৈতিক যুদ্ধের’ বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।
-
গোপন সফরে আফগানিস্তানে গেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
জুলাই ০৯, ২০১৮ ১৮:১৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও আকস্মিকভাবে গোপন সফরে আফগানিস্তানে গেছেন। গত মাসে আফগান সরকার ও তালেবান গেরিলাদের মধ্যে স্বল্প সময়ের যুদ্ধবিরতি পালনের পর দেশটির সরকারি কর্মকর্তাদের সঙ্গে আলোচনার জন্য তিনি কাবুল গেছেন।