• 'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এস-৪০০ কিনবে তুরস্ক'

    'যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই এস-৪০০ কিনবে তুরস্ক'

    জুন ১৬, ২০১৮ ১৪:৪২

    মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের অবনতির কারণেই রাশিয়ার কাছ থেকে তুরস্ক এস-৪০০ বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র কেনার সিদ্ধান্ত নিয়েছে। তুর্কি বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত লে. জেনারেল এরদোগান কারাকুন এ কথা বলেছেন।

  • মার্কিন ব্ল্যাক হকের চেয়ে রুশ এমআই-১৭ হেলিকপ্টার ভাল: স্বীকার করল পেন্টাগন

    মার্কিন ব্ল্যাক হকের চেয়ে রুশ এমআই-১৭ হেলিকপ্টার ভাল: স্বীকার করল পেন্টাগন

    জুন ১৬, ২০১৮ ১১:৫৪

    পেন্টাগন স্বীকার করেছে কাজের দিক থেকে মার্কিন ব্ল্যাক হকের চেয়ে রাশিয়ার তৈরি এমআই-১৭ হেলিকপ্টার ভাল। মার্কিন প্রতিরক্ষা দফতরের মহাপরিদর্শকের প্রতিবেদনে এ কথা স্বীকার করা হয়েছে।

  • উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: রাশিয়া

    উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: রাশিয়া

    জুন ১৬, ২০১৮ ১১:২০

    রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন।

  • পাল্টা ব্যবস্থা: ৬৫৯টি মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করল চীন

    পাল্টা ব্যবস্থা: ৬৫৯টি মার্কিন পণ্যের ওপর শূল্ক আরোপ করল চীন

    জুন ১৬, ২০১৮ ০৮:০৩

    মার্কিন বাণিজ্য যুদ্ধের অংশ হিসেবে চীন আমেরিকার ৬৫৯টি পণ্যের ওপর শতকরা ২৫ ভাগ শূল্ক বসিয়েছে। এসব পণ্য দিয়ে দু দেশের মধ্যে প্রায় পাঁচ হাজার কোটি ডলারের বাণিজ্য হয়। চীনের কয়েকশ রকমের পণ্যের ওপর মার্কিন সরকার নতুন করে শূল্ক আরোপ করার পর চীন এই পাল্টা ব্যস্থা নিল।

  • মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে: ঈদের খুতবায় সর্বোচ্চ নেতা

    মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে: ঈদের খুতবায় সর্বোচ্চ নেতা

    জুন ১৫, ২০১৮ ১০:০৬

    মধ্যপ্রাচ্যে আমেরিকার পরাজয় ঘটেছে বলে মন্তব্য করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা। তিনি আজ (শুক্রবার) তেহরানের প্রধান ঈদুল ফিতরের খুতবায় বলেছেন, পশ্চিম এশিয়ায় সাত ট্রিলিয়ন ডলার অপচয় হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট যে স্বীকারোক্তি দিয়েছেন তার ফলে তিনি প্রকারান্তরে এ অঞ্চলে আমেরিকার পরাজয় স্বীকার করে নিয়েছেন।

  • ইরানের বিরুদ্ধে শত্রুতায় আমেরিকা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে: রুহানি

    ইরানের বিরুদ্ধে শত্রুতায় আমেরিকা অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে: রুহানি

    জুন ১৪, ২০১৮ ১৩:৪৫

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি তার দেশের বিরুদ্ধে আমেরিকার অব্যাহত শত্রুতা ও প্রতিশ্রুতি ভঙ্গের কথা উল্লেখ করে বলেছেন, আমেরিকার সব সরকারই ইরানি জাতির সঙ্গে শত্রুতা করেছে কিন্তু বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ ক্ষেত্রে অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছেন। তিনি ট্রাম্পকে মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট হিসেবে অভিহিত করেছেন।

  • ট্রাম্পকে মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট বললেন রুহানি

    ট্রাম্পকে মার্কিন ইতিহাসের নিকৃষ্টতম প্রেসিডেন্ট বললেন রুহানি

    জুন ১৪, ২০১৮ ১৩:০৩

    ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, আমেরিকার সব শাসকই ইরান বিরোধী ছিলেন। তবে বর্তমান শাসক সবার চেয়ে নিকৃষ্ট। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইঙ্গিত করে তিনি এ কথা বলেন। গতরাতে গণমাধ্যমের কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

  • ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ!

    ট্রাম্পের মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়ার পরমাণু নিরস্ত্রীকরণ!

    জুন ১৪, ২০১৮ ১২:২৫

    প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদ শেষ হওয়ার আগেই উত্তর কোরিয়া তার পরমাণু নিরস্ত্রীকরণের জন্য বাস্তব পদক্ষেপ নিক তা ওয়াশিংটন চায় বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

  • দক্ষিণ কোরিয়া থেকে সেনা ফিরিয়ে আনা আমার পছন্দ: ট্রাম্প

    দক্ষিণ কোরিয়া থেকে সেনা ফিরিয়ে আনা আমার পছন্দ: ট্রাম্প

    জুন ১৪, ২০১৮ ০৭:৫৮

    মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, দক্ষিণ কোরিয়া থেকে সেনা সরিয়ে আনার বিষয়টি উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে আলোচনার কোনো অংশ ছিল না। ট্রাম্প দাবি করেন, তিনি নিজেই চান মার্কিন সেনারা কোরীয় উপদ্বীপ থেকে ফিরে আসুক।

  • আমেরিকা হয়ত চুক্তি অনুসরণ করবে না: বিশ্লেষক

    আমেরিকা হয়ত চুক্তি অনুসরণ করবে না: বিশ্লেষক

    জুন ১৩, ২০১৮ ১৬:৩০

    উত্তর কোরিয়ার সঙ্গে সই হওয়া চুক্তি হয়ত আমেরিকা মানবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশের সঙ্গে আমেরিকা যা করেছে এ ক্ষেত্রেও তাই করতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক মাইকেল জোন্স।