আমেরিকা হয়ত চুক্তি অনুসরণ করবে না: বিশ্লেষক
https://parstoday.ir/bn/news/world-i58926-আমেরিকা_হয়ত_চুক্তি_অনুসরণ_করবে_না_বিশ্লেষক
উত্তর কোরিয়ার সঙ্গে সই হওয়া চুক্তি হয়ত আমেরিকা মানবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশের সঙ্গে আমেরিকা যা করেছে এ ক্ষেত্রেও তাই করতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক মাইকেল জোন্স।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৩, ২০১৮ ১৬:৩০ Asia/Dhaka
  • কিম ও ট্রাম্প (ইনেসেটে মােইকেল জোন্স)
    কিম ও ট্রাম্প (ইনেসেটে মােইকেল জোন্স)

উত্তর কোরিয়ার সঙ্গে সই হওয়া চুক্তি হয়ত আমেরিকা মানবে না। ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ অনেক দেশের সঙ্গে আমেরিকা যা করেছে এ ক্ষেত্রেও তাই করতে পারে। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন আমেরিকার খ্যাতিমান রাজনৈতিক বিশ্লেষক মাইকেল জোন্স।

গতকাল (মঙ্গলবার) সিঙ্গাপুরে শীর্ষ বৈঠকের পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং উন চুক্তিতে সই করেন। ট্রাম্প এ চুক্তিকে পূর্ণাঙ্গ ও গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি এও বলেছেন, শীর্ষ বৈঠকের মাঝ দিয়ে আমেরিকা ও উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় রচিত হয়েছে।

ডোনাল্ড ট্রাম্প (ডানে) ও কিম জং উনের বৈঠক

এ সম্পর্কে জোন্স বলেন, “আমেরিকার সঙ্গে যেসব চুক্তি লেখা হচ্ছে তার কোনো মূল্য আছে কিনা- সেটা বড় প্রশ্ন। আমাদের কাছে খুব সাম্প্রতিক উদাহরণ আছে এবং তা আমেরিকা তৈরি করেছে। এর সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে ইরানের সঙ্গে সই হওয়া চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা অথচ তেহরানের সঙ্গে দীর্ঘদিন আলোচনার পর এ সমঝোতা সই হয়েছিল। সমঝোতা সইয়ের পর একজন প্রেসিড্টে ক্ষমতায় এলেন এবং তিনি তা বাতিল করে দিলেন।”

মাইকেল জোন্স বলেন, ইরানের মতো একই ঘটনা উত্তর কোরিয়ার সঙ্গেও ঘটতে যাচ্ছে কিনা সেটাই বড় প্রশ্ন। ১৯৫০ সালে কোরীয় যুদ্ধ শুরুর পর থেকে আমেরিকা ও উত্তর কোরিয়া পরস্পরের শত্রু।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৩