উ. কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন: রাশিয়া
https://parstoday.ir/bn/news/world-i59060-উ._কোরিয়ার_ওপর_থেকে_নিষেধাজ্ঞা_প্রত্যাহার_করুন_রাশিয়া
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
জুন ১৬, ২০১৮ ১১:২০ Asia/Dhaka
  • ট্রাম্প (বামে) এবং কিম
    ট্রাম্প (বামে) এবং কিম

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা উত্তর কোরিয়ার ওপর থেকে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছেন। পিয়ংইয়ং এবং ওয়াশিংটনের মধ্যে সম্প্রতি চুক্তি সই হওয়ার প্রেক্ষাপটে তিনি এ আহ্বান জানালেন।

গতকাল (শুক্রবার) জাখারোভা বলেন, “আমরা নিশ্চিত যে, কোরীয় অঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পিয়ংইয়ংয়ের ওপর থেকে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দেয়া নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাকারোভা 

জাখারোভা বলেন, “উত্তর কোরিয়ার ওপর একতরফা নিষেধাজ্ঞাসহ আরো যেসব দেশ জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে পিয়ংইয়ংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে সে সম্পর্কে রাশিয়ার মনোভাব পরিষ্কার এবং তা হচ্ছে নেতিবাচক। আমরা সবার আগে সব ধরনের একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করার আহবান জানাই।”

২০০৬ সাল থেকে উত্তর কোরিয়া জাতিসংঘ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। উত্তর কোরিয়ার পরমাণু ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির অজুহাতে দেশটির ওপর এসব নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।#   

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৬