-
সিরিয়ায় একযোগে হামলা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স
এপ্রিল ১৪, ২০১৮ ০৫:০৮যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় একযোগে হামলা শুরু করেছে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। রাজধানী দামেস্কের অদূরে দুমায় রাসায়নিক হামলার ভিত্তিহীন অভিযোগে এ হামলা চালাচ্ছে ওই তিন দেশ। মার্কিন কর্মকর্তারা জানিয়েছে, মার্কিন টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এ হামলায় অংশ নিয়েছে ব্রিটিশ ও ফরাসি সামরিক বাহিনীও।
-
সিরিয়ায় ইঙ্গ-মার্কিন-ফরাসি হামলার মূল রহস্য সম্পর্কে ইরানের সর্বোচ্চ নেতার মন্তব্য
এপ্রিল ১৪, ২০১৮ ১৬:০৩ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী সিরিয়ায় আজকের ভোরের হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ব্রিটেনের প্রধানমন্ত্রী থেরেসা মে এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন হচ্ছেন অপরাধী।
-
সিরিয়ায় সম্ভাব্য হামলা: ভিন্ন কথা বলছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ১৩, ২০১৮ ১১:৩২মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস সিরিয়ায় সম্ভাব্য হামলার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানের সঙ্গে ভিন্নমত প্রকাশ করেছেন। গতকাল (বৃহস্পতিবার) কংগ্রেসে এক শুনানিতে তিনি বলেছেন, “সিরিয়ার গৃহযুদ্ধে আমেরিকা নিজেকে জড়াবে না বরং জাতিসংঘ সমর্থিত জেনেভা আলোচনার প্রতি যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত প্রতিশ্রুতিবদ্ধ থাকবে।”
-
সিরিয়ায় পৌঁছেছেন বিশেষজ্ঞরা; তারা যেখানে খুশি যেতে পারেন: জাফারি
এপ্রিল ১৩, ২০১৮ ১১:১৭আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র নিরস্ত্রীকরণ সংস্থা ওপিসিডব্লিউ'র সদস্যরা দুমার যেকোনো স্থান পরিদর্শন করতে পারেন। তারা যেখানে ইচ্ছা যেতে পারেন। এ কথা বলেছেন জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত বাশার জাফারি।
-
আমেরিকার সঙ্গে যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না: রাশিয়া
এপ্রিল ১৩, ২০১৮ ০৫:৪০জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, সিরিয়ার ওপর হামলা হলে আমেরিকার সঙ্গে তার দেশের সরসারি যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। তিনি সিরিয়ায় হামলার পরিকল্পনা থেকে সরে আসার জন্য আমেরিকা ও তার মিত্রদের প্রতি আহ্বান জানান।
-
সিরিয়ায় কখন হামলা হবে তা আমি বলি নি: ট্রাম্প
এপ্রিল ১২, ২০১৮ ১৫:১০আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ায় কখন হামলা করা হবে তা আমি কখনোই বলি নি। আজ (বৃহস্পতিবার) এক টুইটে তিনি এ কথা বলেছেন। ট্রাম্প বলেন, হামলা কখন হবে আমি তা স্পষ্ট করি নি। হামলা খুব শিগগিরই হতে পারে, আবার খুব শিগগিরই নাও হতে পারে।
-
পৃথিবীর শৃঙ্খলা ভেঙে পড়েছে: ভ্লাদিমির পুতিন
এপ্রিল ১২, ২০১৮ ১২:৩০রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, বিশ্বের চলমান পরিস্থিতি ‘বিশৃঙ্খল’ হয়ে পড়েছে এবং আন্তর্জাতিক সমাজ গঠনমূলক ভূমিকা পালন না করলে পরিস্থিতির আরো অবনতি হবে। তিনি বুধবার মস্কোয় কয়েকজন বিদেশি রাষ্ট্রদূতের পরিচয়পত্র গ্রহণের সময় দেয়া এক বক্তব্যে একথা বলেন।
-
মার্কিন আগ্রাসন বিনা জবাবে পার পাবে না: সিরিয় রাষ্ট্রদূত
এপ্রিল ১২, ২০১৮ ০৫:২০লেবাননে নিযুক্ত সিরিয়ার রাষ্ট্রদূত আলী আবদুল করিম আলী বলেছেন, আমেরিকা যদি সিরিয়ার ওপর হামলা চালায় তাহলে দামেস্ক তার কঠোর জবাব দেবে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনাকে গতকাল (বুধবার) দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি একথা বলেছেন।
-
সিরিয়ায় সম্ভাব্য হামলার খরচ আরবদের কাছ থেকে নেবে ট্রাম্প: লেবানন
এপ্রিল ১১, ২০১৮ ২১:৩৬লেবাননের সংসদ স্পিকার নাবি বেরি বলেছেন, সিরিয়ায় সম্ভাব্য মার্কিন হামলার খরচের পুরোটাই আরবদের কাছ থেকে আদায় করবে আমেরিকা এবং সম্ভাব্য আগ্রাসনের পরিণতি হবে ভয়াবহ। গতকাল (বুধবার) কয়েকজন সংসদ সদস্যের সঙ্গে বৈঠকের সময় তিনি এ হুঁশিয়ারি দেন।
-
ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় আমরা বিস্মিত নই: সিরিয়া
এপ্রিল ১১, ২০১৮ ২১:১৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাপুরুষোচিত তৎপরতায় সিরিয়া বিস্মিত হয় নি। সিরিয়ায় স্মার্ট ক্ষেপণাস্ত্র হামলার মার্কিন হুমকির প্রতিক্রিয়ায় এক বিবৃতিতে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। আমেরিকা প্রথম থেকেই সিরিয়ায় সন্ত্রাসবাদকে সমর্থন দিয়ে যাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।