-
হামাস নেতাকে কালো তালিকাভুক্ত করায় আমেরিকার নিন্দা করল তুরস্ক
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ২২:৩৫ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের রাজনৈতিক শাখার প্রধান এবং সাবেক প্রধানমন্ত্রী ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসবাদের অভিযোগে কালো তালিকাভুক্ত করায় মার্কিন সরকারের নিন্দা জানিয়েছে তুরস্ক। তুর্কি সরকার বলেছে, মার্কিন প্রশাসনের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যে শান্তি প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে।
-
কেন সিরিয়ায় স্থায়ী ঘাঁটি রাখতে চায় আমেরিকা?
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ২১:৫৬সিরিয়ায় একটি স্থায়ী সামরিক ঘাঁটি রাখতে চায় আমেরিকা। কিন্তু কেন মার্কিন প্রশাসন এ ঘাঁটি রাখতে চাইছে? এমন প্রশ্নের জবাবে মার্কিন সিনেটের পররাষ্ট্র বিষয়ক সাবেক উপদেষ্টা জেমস জাত্রাস জনিয়েছেন, ইরাক ও সিরিয়া থেকে শুরু করে লেবানন পর্যন্ত ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রভাব ঠেকাতে আমেরিকার এ ঘাঁটি রাখতে চায়। ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে জাত্রাস এ মন্তব্য করেছেন।
-
পরমাণু সমঝোতা বাতিলে অপচেষ্টা অব্যাহত রেখেছেন ট্রাম্প: ইরান
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ১৬:১৪ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ছয় জাতির সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ইরান মেনে চললেও আমেরিকা এরইমধ্যে এর কোনো কোনো ধারা লঙ্ঘন করেছে। আজ (শুক্রবার) তেহরানে ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিস বা আইসিএপিপি'র সম্মেলনে এ কথা বলেন।
-
সিআইএ পরিচালকের সঙ্গে রুশ গোয়েন্দা প্রধানদের নজিরবিহীন সাক্ষাৎ
ফেব্রুয়ারি ০২, ২০১৮ ০৬:৪৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রধান মাইক পম্পেও’র সঙ্গে সাক্ষাৎ করতে রাশিয়ার তিনটি শীর্ষস্থানীয় গোয়েন্দা সংস্থার প্রধানরা যুক্তরাষ্ট্র সফর করেছেন। আমেরিকা ও রাশিয়ার মধ্যে একাধিক রাজনৈতিক ইস্যুতে যখন টানাপড়েন চলছে তখন এ নজিরবিহীন সাক্ষাৎ অনুষ্ঠিত হলো।
-
ফিলিস্তিনি সব নেতাকে হত্যা করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৪:৪০ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের নেতা ইসমাইল হানিয়াকে কথিত সন্ত্রাসের অভিযোগে কালোতালিকাভুক্ত করেছে মার্কিন সরকার। ফিলিস্তিনের সব রাজনৈতিক দল ও সংগঠন আমেরিকার এ পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে।
-
পাকিস্তানের ভেতরে হামলার কর্তৃত্ব পেলেন মার্কিন কমান্ডাররা
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১৩:১০পাকিস্তানের ভেতরে তালেবানের কথিত আস্তানায় হামলার কর্তৃত্ব মার্কিন সেনা কমান্ডারদের দিয়েছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ট্রাম্প প্রশাসনের দক্ষিণ এশিয়া বিষয়ক কৌশলগত নীতির আওতায় এ কর্তৃত্ব দেয়া হয়েছে।
-
ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকানোর পরীক্ষায় আবারো ব্যর্থ আমেরিকা
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ১২:১৬হামলা করতে ছুটে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরীক্ষায় আবারো ব্যর্থ হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। হাওয়াইয়ে এ পরীক্ষা চালানো হয়েছিল বলে প্রাথমিকভাবে খবর দিয়েছে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন।
-
গুয়ান্তানামো বন্ধ না করার নির্দেশ; কঠোর সমালোচনার মুখে ট্রাম্প
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৭:৪৬গুয়ান্তানামো বন্দীশিবির খোলা রাখার সিদ্ধান্তের কঠোর সমালোচনা করেছে দ্য আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন বা এসিএলইউ। সংগঠনটির পরিচালক হিনা শামসি বলেছেন, গুয়ান্তানামোর কোনো গুরুত্ব রয়েছে এমন দৃষ্টিভঙ্গিই হাস্যকর। সেখানে মানুষের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ হলো, সেখানে ৪১ জন ব্যক্তিকে আটক রাখার জন্য বছরে খরচ হচ্ছে ৪৪ কোটি ৫০ লাখ ডলার।
-
‘ইয়েমেনকে ইরানি ক্ষেপণাস্ত্র দেয়ার অভিযোগ প্রমাণ করতে পারেনি আমেরিকা’
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৪:৩৪রাশিয়া বলেছে, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদেরকে ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে আমেরিকা যে প্রমাণ তুলে ধরেছে তা অসম্পূর্ণ। এ ছাড়া, তেহরানের বিরুদ্ধে জাতিসংঘের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না বলেও জানিয়েছে মস্কো।
-
শীতল যুদ্ধকালীন মানসিকতা থেকে বেরিয়ে আসুন: ট্রাম্পকে চীন
ফেব্রুয়ারি ০১, ২০১৮ ০৪:০৫মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘সেকেলে শীতল যুদ্ধকালীন মানসিকতা’ থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে চীন। প্রেসিডেন্ট ট্রাম্প সম্প্রতি চীনকে ‘প্রতিদ্বন্দ্বী’ দেশ হিসেবে ঘোষণা করার পর বেইজিং এ আহ্বান জানাল।