-
উ. কোরিয়া ও চীন সাগর নিয়ে বেইজিংকে হুঁশিয়ারি দিল আমেরিকা
জুন ০৩, ২০১৭ ১২:৩৩পাগলা কুকুরখ্যাত মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিস বলেছেন, উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র কর্মসূচি সারা বিশ্বের জন্য হুমকি সৃষ্টি করেছে। একইসঙ্গে তিনি দক্ষিণ চীন সাগর এলাকাকে সামিরিকীকরণের বিরুদ্ধে চীনকে হুঁশিয়ার করেছেন।
-
‘উ. কোরিয়ার বিরুদ্ধে মার্কিন সামরিক হামলাকে সমর্থন করবে জাপান’
জুন ০৩, ২০১৭ ০৭:৪০উত্তর কোরিয়ার বিরুদ্ধে আমেরিকা সামরিক হামলা চালালে জাপান তা সমর্থন করবে। এ ছাড়া, আঞ্চলিক নিরাপত্তার ক্ষেত্রে ভূমিকা বাড়ানোর জন্য ওয়াশিংটনের সঙ্গে বিরাজমান মিত্রতাকে আরো জোরদার করতে চাইছে টোকিও।
-
ইরানের জন্য সিআইএ’র নতুন অপারেশন প্রধান: ট্রাম্পের ‘কঠোর নীতি’র ইংগিত
জুন ০৩, ২০১৭ ০৬:৫৩মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের জন্য নতুন অপারেশন প্রধান হিসেবে মাইকেল ডি’অ্যান্ড্রেয়াকে নিয়োগ দিয়েছে। ডি’অ্যান্ড্রেয়া এরআগে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
-
উ. কোরিয়ার বিরুদ্ধে আবার নিষেধাজ্ঞা দিল জাতিসংঘ
জুন ০৩, ২০১৭ ০০:২১উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার পরিধি বাড়িয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। চলতি বছর দেশটির পক্ষ থেকে ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর এ ব্যবস্থা নেয়া হলো।
-
উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা: নিন্দা করল রাশিয়া
জুন ০২, ২০১৭ ১৫:০৮উত্তর কোরিয়ার পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে মার্কিন নতুন নিষেধাজ্ঞা আরোপের নিন্দা করেছে রাশিয়া। এ নিষেধাজ্ঞার কবলে পড়া নয়টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে রাশিয়ার দুটি প্রতিষ্ঠান। এছাড়া, রাশিয়ার তিন নাগরিকের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
-
বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটি উচ্ছেদের দাবি জানাল সরকার বিরোধী জোট
জুন ০২, ২০১৭ ১৪:১২বাহরাইনের স্বৈরসরকার জনগণের ওপর জুলুম নির্যাতন চালানোয় এবং আমেরিকার সবুজ সংকেতে প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা শেখ ঈসা কাসিমকে গৃহবন্দী করে রাখায় সেদেশের জনগণের মধ্যে মার্কিন বিরোধী মনোভাব ক্রমেই জোরদার হচ্ছে।
-
ইউরোপে পরমাণু বোমাবাহী বি-৫২ মোতায়েন করছে আমেরিকা
জুন ০২, ২০১৭ ১২:৫৮রাশিয়া সীমান্তবর্তী পূর্ব ইউরোপে ন্যাটো সামরিক জোটের আসন্ন মহড়াকে সামনে রেখে পরমাণু বোমা বহন করতে সক্ষম বি-৫২ বোমারু বিমান মোতায়েন করতে যাচ্ছে আমেরিকা। ব্রিটেনে এ বিমান মোতায়েন করা হবে এবং সেটা যৌথ মহড়ায় অংশ নেবে।
-
মার্কিন বিমানবাহী ২ রণতরির সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নামল জাপান
জুন ০২, ২০১৭ ০৮:৫৬মার্কিন বিমানবাহী দুই রণতরির সঙ্গে জাপানের নৌ এবং বিমান বাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল থেকে জাপান সাগরে শুরু হওয়া এ মহড়া টানা তিন চলবে। ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন এ মহড়ায় নামল দেশ দু’টি।
-
প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ
জুন ০২, ২০১৭ ০৭:৪৩মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার প্রতিবাদে আমেরিকার রাজধানীতে এ বিক্ষোভ হয়।
-
ছয় বছর আগের ঘটনায় আবারো ইরানকে জড়িয়ে আমেরিকার মিথ্যাচার
মে ৩১, ২০১৭ ১৪:০৭ওয়াশিংটনে সৌদি রাষ্ট্রদূত হত্যা প্রচেষ্টার ছয় বছর পর আমেরিকা আবারো ইরানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগের পুনরাবৃত্তি করেছে।