মার্কিন বিমানবাহী ২ রণতরির সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নামল জাপান
https://parstoday.ir/bn/news/world-i39208-মার্কিন_বিমানবাহী_২_রণতরির_সঙ্গে_প্রথমবারের_মতো_মহড়ায়_নামল_জাপান
মার্কিন বিমানবাহী দুই রণতরির সঙ্গে জাপানের নৌ এবং বিমান বাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল থেকে জাপান সাগরে শুরু হওয়া এ মহড়া টানা তিন চলবে। ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন এ মহড়ায় নামল দেশ দু’টি।
(last modified 2026-04-10T03:25:29+00:00 )
জুন ০২, ২০১৭ ০৮:৫৬ Asia/Dhaka
  • মার্কিন বিমানবাহী ২ রণতরির সঙ্গে প্রথমবারের মতো মহড়ায় নামল জাপান

মার্কিন বিমানবাহী দুই রণতরির সঙ্গে জাপানের নৌ এবং বিমান বাহিনী যৌথ মহড়া শুরু করেছে। গতকাল থেকে জাপান সাগরে শুরু হওয়া এ মহড়া টানা তিন চলবে। ক্ষেপণাস্ত্র ও পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে উত্তর কোরিয়ার সঙ্গে টানাপড়েন তুঙ্গে তখন এ মহড়ায় নামল দেশ দু’টি।

মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস কার্ল ভিনসন এবং ইউএসএস রোনাল্ড রিগ্যানের সঙ্গে মহড়ায় অংশ নেকে জাপানের ডেস্ট্রয়ার হিউগা এবং আশিয়াগারা। জাপান সাগরে এ মহড়া চলেছে। এ সাগর জাপানকে কোরিয়া উপদ্বীপকে আলাদা করেছে।

পাশাপাশি জাপানি বিমান বাহিনীর এফ-১৫ যুদ্ধবিমানগুলো মার্কিন নৌ বাহিনীর এফ-১৮ জঙ্গি বিমানের সঙ্গে কল্পিত যুদ্ধে নামবে। জাপানের সামরিক বাহিনীর মুখপাত্র বলেছেন, এই প্রথম বিমানবাহী দুটি রণতরির সঙ্গে মহড়া চালাচ্ছে জাপান।

মার্কিন সপ্তম নৌবহর নিজ ফেসবুক পাতায় দেয়া বিবৃতিতে এ মহড়াকে নিয়মিত প্রশিক্ষণ হিসেবে দাবি করেছে। ভারত-এশীয় প্রশান্ত মহাসাগরীয় বাহিনীর পারস্পরিক তৎপরতা এবং প্রস্তুতি বাড়ানোর জন্য এর আয়োজন করা হয়েছে বলেও ফেসবুকে উল্লেখ করা হয়।

উত্তর কোরিয়ার অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার মুখে শক্তি প্রদর্শনের অংশ হিসেবে আমেরিকা বিমানবাহী রণতরির নেতৃত্বাধীন স্ট্রাইক গ্রুপকে ওই এলাকায় পাঠিয়েছে। এ ছাড়া, দক্ষিণ কোরিয়ায় ‘থাড ক্ষেপণাস্ত্রও মোতায়েন করেছে আমেরিকা।#  

পার্সটুডে/মূসা রেজা/২