প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ
https://parstoday.ir/bn/news/world-i39200-প্যারিস_চুক্তি_থেকে_সরে_দাঁড়ানোয়_ট্রাম্পের_বিরুদ্ধে_ওয়াশিংটনে_বিক্ষোভ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার প্রতিবাদে আমেরিকার রাজধানীতে এ বিক্ষোভ হয়।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০২, ২০১৭ ০৭:৪৩ Asia/Dhaka
  • প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়ানোয় ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনে বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে শত শত মানুষ বিক্ষোভ করেছে। ২০১৫ সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প সরে দাঁড়ানোর ঘোষণা দেয়ার প্রতিবাদে আমেরিকার রাজধানীতে এ বিক্ষোভ হয়।

হোয়াইট হাউজের সামনে বিক্ষোভে পরিবেশ গোষ্ঠী, জলবায়ু পরিবর্তন রোখার তৎপরতা জড়িত ব্যক্তিরা এবং মার্কিন ট্রেড ইউনিয়নগুলো সমবেত হয়েছেন। বিক্ষোভকারীরা ট্রাম্পের ঘোষণার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন।

এ দিকে, বিশ্ব জুড়ে ট্রাম্পের এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা হয়েছে। জাতিসংঘ মহাসচিবের প্রধান মুখপাত্র একে গভীর হতাশাব্যাঞ্জক বলেছেন। ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের এ সিদ্ধান্তের দিনকে ‘বিশ্বের জন্য একটি দুঃখজনক দিবস হিসেবে অভিহিত করেছে।

চীন ও ভারতকে অযৌক্তিক সুবিধা দেয়া হয়েছে দাবি করে  প্যারিস চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন ট্রাম্প।

প্যারিস চুক্তিতে বিশ্বের উষ্ণতা নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিল আমেরিকাসহ ১৮৭টি দেশ। এ চুক্তিতে কেবলমাত্র সিরিয়া এবং নিকারগুয়া সই করেনি।#

পার্সটুডে/মূসা রেজা/২