ইরানের জন্য সিআইএ’র নতুন অপারেশন প্রধান: ট্রাম্পের ‘কঠোর নীতি’র ইংগিত
https://parstoday.ir/bn/news/world-i39270-ইরানের_জন্য_সিআইএ’র_নতুন_অপারেশন_প্রধান_ট্রাম্পের_কঠোর_নীতি’র_ইংগিত
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের জন্য নতুন অপারেশন প্রধান হিসেবে মাইকেল ডি’অ্যান্ড্রেয়াকে নিয়োগ দিয়েছে। ডি’অ্যান্ড্রেয়া এরআগে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
জুন ০৩, ২০১৭ ০৬:৫৩ Asia/Dhaka
  • ইরানের জন্য সিআইএ’র নতুন অপারেশন প্রধান: ট্রাম্পের ‘কঠোর নীতি’র ইংগিত

মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ ইরানের জন্য নতুন অপারেশন প্রধান হিসেবে মাইকেল ডি’অ্যান্ড্রেয়াকে নিয়োগ দিয়েছে। ডি’অ্যান্ড্রেয়া এরআগে আল-কায়েদার সাবেক প্রধান ওসামা বিন লাদেন বিরোধী অভিযানের নেতৃত্ব দিয়েছেন।

অবশ্য, সিআইএ আনুষ্ঠানিক ভাবে এ পদক্ষেপ নিশ্চিত করতে অস্বীকার করছে। তবে সংস্থার বর্তমান এবং সাবেক কর্মকর্তারা এটি নিশ্চিত করেছেন বলে জানিয়েছে মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস।

২০১১ সালের ২ মে মাসে উত্তরাঞ্চলীয় পাকিস্তানের অ্যাবোটাবাদে বিন লাদেনের বাসভবনে চালানো অভিযানের জন্য সরাসরি দায়ী ছিলেন ৬০ বছর বয়সী ডিঅ্যান্ড্রেয়া। এ ছাড়া, বিশ্বব্যাপী মার্কিন ড্রোন হামলার নেতৃত্ব দিয়েছেন তিনি। মার্কিন ড্রোন হামলায় বিশ্বে বিশেষ করে মুসলমান সংখ্যা গরিষ্ঠ দেশগুলোতে হাজার হাজার নিরীহ মানুষ নিহত হয়েছেন।

ডিঅ্যান্ড্রেয়াকে নতুন অপারেশন প্রধান হিসেবে নিয়োগের মাধ্যমে বোঝা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের জন্য কঠোর নীতি গ্রহণ করবেন। অবশ্,য নির্বাচনি প্রচারকালে এ রকম নীতি গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেছিলেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৩