-
ইউক্রেন থেকে মুক্ত রুশ সেনারা বিভীষিকাময় নির্যাতনের বর্ণনা দিলেন
নভেম্বর ০৫, ২০২২ ১৩:১৯ইউক্রেন থেকে সম্প্রতি মুক্তি পাওয়ার রাশিয়ার সেনারা রুশ টেলিভিশন আরটি’র কাছে বিভীষিকাময় নির্যাতনের বর্ণনা দিয়েছেন। তারা জানিয়েছেন ইউক্রেনের কারাগারে তিন মাস বন্দি থাকার সময় তাদের ওপর চরম নির্যাতন চলেছে, জিজ্ঞাসাবাদের সময় মারধর করা হয়েছে এমনকি রাশিয়ার কয়েকজন সেনাকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। এছাড়া তাদেরকে বন্দী দশায় নানা ধরনের হুমকি দেয়া হতো বলে জানিয়েছেন।
-
ইউক্রেনকে ড্রোন সংক্রান্ত অভিযোগের প্রমাণ দিতে বলেছি: ইরান
নভেম্বর ০১, ২০২২ ১৫:০৩ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানের সঙ্গে রাশিয়ার প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে, তবে ইউক্রেন যুদ্ধে ব্যবহারের জন্য ইরান রাশিয়াকে ড্রোন দেয়নি।
-
'ইউক্রেন যুদ্ধ অব্যাহত থাকলে ইউরোপজুড়ে দারিদ্র ও ক্ষুধা নেমে আসবে'
অক্টোবর ২৪, ২০২২ ১৫:২১ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন ইতালিতে দেয়া এক বক্তৃতায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধ প্রসঙ্গে বলেছেন, চলমান সংঘাতে শান্তি অর্জনের সুযোগ রয়েছে এবং সেই সময় খুব শিগগিরি আমাদের সামনে উপস্থিত হবে। একইসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপনের সময় ও শর্ত নির্ধারণের বিষয়টি সম্পূর্ণভাবেই ইউক্রেনের ওপর নির্ভর করছে। যারা রাশিয়ার সঙ্গে শান্তি স্থাপন করাকে ইউক্রেনের জনগণের সংগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে আখ্যা দিচ্ছেন তাদেরও কঠোর সমালোচনা করেছেন ম্যাকরন।
-
‘ন্যাটো ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা’
অক্টোবর ২৩, ২০২২ ০৬:৫৮মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ'র সাবেক প্রধান জেনারেল ডেভিড পেট্রাউস বলেছেন, কোনো ন্যাটো দেশের সহযোগিতা ছাড়াই রাশিয়ার সাথে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়তে পারে আমেরিকা। রাশিয়ার পক্ষ থেকে কোনো সদস্য হুমকিগ্রস্ত না হওয়ার পরেও আমেরিকা একাজ করতে পারে।
-
ইসরাইলকে রাশিয়ার হুঁশিয়ারি: মারাত্মক অবনতির দিকে দ্বিপক্ষীয় সম্পর্ক
অক্টোবর ১৯, ২০২২ ১৫:০৯রাশিয়ার প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদভ ইহুদিবাদী ইসরাইলকে হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, 'ইসরাইল যদি ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহের 'বেপরোয়া পদক্ষেপ' নেয় তাহলে মস্কোর সঙ্গে তেল আবিবের সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। মেদভেদভ বর্তমানে রাশিয়ার জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দায়িত্ব পালন করছেন'।
-
ইউক্রেনকে সরবরাহ করার মতো মার্কিন গোলাবারুদের মজুদ শেষের দিকে: ফক্স নিউজ
অক্টোবর ১৬, ২০২২ ১৩:২৭ইউক্রেনকে সাহায্য করার জন্য মার্কিন গোলাবারুদের মজুদ শেষ হয়ে আসছে। বিশেষজ্ঞদের উদ্ধৃতি দিয়ে মার্কিন স্যাটেলাইট চ্যানেল ফক্স নিউজ জানিয়েছে, ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা অব্যাহত রাখার ক্ষমতা সমাপ্তির দিকে।
-
দোনবাস এলাকায় বিপুল সেনা জড়ো করেছে ইউক্রেন
অক্টোবর ০৯, ২০২২ ১৩:৪০রাশিয়ার সঙ্গে যুক্ত হওয়া দোনবাস এলাকায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার লক্ষ্য নিয়ে সীমান্তে বিপুল সংখ্যক সেনা জড়ো করেছে ইউক্রেন। দোনবাসে মস্কোর শীর্ষ প্রতিনিধি রোদিওন মিরোশনিক এ কথা জানিয়েছেন।
-
পরমাণু অস্ত্র ব্যবহারে রাশিয়াকে উস্কানি দিচ্ছে ওয়াশিংটন: মস্কো
সেপ্টেম্বর ২৮, ২০২২ ১৩:২৬রাশিয়াকে পরমাণু অস্ত্র ব্যবহার করতে উস্কানি দিয়ে যাচ্ছে ওয়াশিংটন।
-
চীনসহ কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে বিশাল মহড়া শুরু করল রাশিয়া
সেপ্টেম্বর ০১, ২০২২ ১৫:১৮চীনসহ আরও কয়েকটি দেশকে সঙ্গে নিয়ে আজ (বৃহস্পতিবার) থেকে বিশাল সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া। রাশিয়ার ফার ইস্ট অঞ্চল ও জাপান সাগরে ‘ভোস্টক-২০২২’ শিরোনামে চলমান এই মহড়ায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে প্রতিষ্ঠিত কয়েকটি দেশ ছাড়াও ভারত, সিরিয়া, লাউস, মঙ্গোলিয়া ও নিকারাগুয়া অংশ নিচ্ছে।
-
'ইউক্রেন ন্যাটো সদস্য হওয়ার প্রচেষ্টা বাদ দিলেও রাশিয়া এখন যুদ্ধ বন্ধ করতে পারবে না'
আগস্ট ২৭, ২০২২ ১৩:২৮রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট এবং ভ্লাদিমির পুতিনের নিকটতম সহযোগী দিমিত্রি মেদভেদেভ বলেছেন, যদি ইউক্রেন মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটে যোগ দিত তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ বেধে যেতে পারত। ফ্রান্সের একটি টেলিভিশন চ্যানেলের সঙ্গে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি।