-
চেরনোবিল বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে জাপোরিঝজিয়া: রাশিয়া
আগস্ট ০৭, ২০২২ ০৪:৫৮ইউক্রেনের জাপোরিঝজিয়া পরমাণু স্থাপনার ভবিষ্যত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। দেশটি বলেছে, এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি চেরনোবিল বিপর্যয়ের ভাগ্য বরণ করতে পারে। রাশিয়া ও ইউক্রেন গত কিছুদিন ধরে ইউরোপের এই বৃহত্তম পারমাণবিক শক্তি উৎপাদন কেন্দ্রে হামলা চালানোর জন্য পরস্পরকে দায়ী করে আসছে।
-
পাঁচ বছরের জন্য বৈশ্বিক যুদ্ধবিরতির প্রস্তাব দিল মেক্সিকো
আগস্ট ০৫, ২০২২ ১৪:১৪মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদোর আগামী পাঁচ বছরের জন্য বৈশ্বিক যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার যুদ্ধ এবং তাইওয়ান নিয়ে যখন মারাত্মক রকমের অচল অবস্থা সৃষ্টি হয়েছে তখন তিনি এই প্রস্তাব দিলেন।
-
ইউক্রেনকে অস্ত্র দেয়া বন্ধ করুন: পশ্চিমা বিশ্বকে ব্রিটিশ রাজনীতিক
আগস্ট ০৪, ২০২২ ০৮:১৮ব্রিটেনের লেবার দলের সাবেক প্রধান জেরেমি কোরবিন বলেছেন, ইউক্রেনকে পশ্চিমা বিশ্বের অস্ত্র দেয়া বন্ধ করা উচিৎ কারণ ইউক্রেনের সামরিক বাহিনীকে অস্ত্র সরবরাহ করার মাধ্যমে শুধু রাশিয়ার সাথে চলমান সংঘাত বিস্তার লাভ করবে; এর অবসান হবে না। পশ্চিমা বিশ্বের নেতারা ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে তেমন কোনো কথা না বলায় তাদের সমালোচনা করেন ব্রিটিশ এই রাজনীতিক।
-
ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ কোন দেশে যাচ্ছে?
আগস্ট ০১, ২০২২ ১৪:৩৪শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি আজ (সোমবার) সকালে লেবাননের উদ্দেশ্যে বন্দর ছেড়েছে।
-
রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হচ্ছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র: পুতিন
জুলাই ৩১, ২০২২ ১৬:১৩আগামী কয়েকমাসের মধ্যে রাশিয়ার নৌবাহিনীতে যুক্ত হবে জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। এ ঘোষণা দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
-
তদন্ত করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে রাশিয়া
জুলাই ৩১, ২০২২ ১০:৫০রাশিয়া নিয়ন্ত্রিত দোনেস্কের ওলেনিভকা শহরে একটি কারাগারে হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্তের জন্য জাতিসংঘ এবং রেডক্রসের বিশেষজ্ঞদের আমন্ত্রণ জানিয়েছে মস্কো। ওই কারাগারে হামলার জন্য রাশিয়া এবং ইউক্রেন পরস্পরকে দায়ী করছে।
-
তাইওয়ান ও ইউক্রেন ইস্যুতে ঐক্যবদ্ধ চীন ও রাশিয়া
জুলাই ৩০, ২০২২ ১২:৪২ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, 'তাইওয়ান ইস্যুতে চীনের প্রতি রাশিয়া সংহতি প্রকাশ করছে'।
-
ইউক্রেনে ব্যর্থ হচ্ছে জার্মান কামান
জুলাই ৩০, ২০২২ ০৯:০২জার্মানির কামান ইউক্রেন যুদ্ধের চাহিদা পূরণে ব্যর্থ হচ্ছে। গতকাল (শুক্রবার) জার্মানির প্রভাবশালী ম্যাগাজিন ‘দার স্পাইগেল’ এক প্রতিবেদনে একথা জানিয়েছে। মাগাজিনটি বলছে, ইউক্রেনকে সরবরাহ করার এক মাসের মধ্যে জার্মান কামান ভেঙে পড়তে শুরু করেছে।
-
যুদ্ধ শুরুর পর প্রথম ফোনালাপে কী বললেন ল্যাভরভ ও ব্লিঙ্কেন
জুলাই ৩০, ২০২২ ০২:৫৭মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর প্রথমবারের মতো রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত এ টেলিফোনালাপকে ‘সরাসরি ও স্পষ্ট’ বলে বর্ণনা করেছেন ব্লিঙ্কেন।
-
রাশিয়াকে সন্ত্রাসের সমর্থক দেশ হিসেবে চিহ্নিত করল মার্কিন সিনেট
জুলাই ২৯, ২০২২ ১০:৩৯মার্কিন সিনেট সর্বসম্মতিক্রমে এমন একটি প্রস্তাব অনুমোদন করেছে যাতে রাশিয়াকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনকারী দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে মার্কিন আইন অনুযায়ী কোনো দেশকে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে ঘোষণা করার অধিকার শুধুমাত্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের রয়েছে বলে সিনেট এ ঘোষণা দেয়ার জন্য পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের প্রতি আহ্বান জানিয়েছে।