-
রুবল শক্তিশালী, নিষেধাজ্ঞায় ক্ষতিগ্রস্ত পশ্চিমা দেশগুলোই: পুতিন
মে ১৩, ২০২২ ০২:২৮রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনে অভিযান চালানো নিয়ে মস্কোর ওপর আরোপিত নিষেধাজ্ঞার কারণে পশ্চিমা দেশগুলো রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি আরও বলেন, বহিরাগত চ্যালেঞ্জ মোকাবিলা করে তার দেশ স্থিতিশীল রয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে হামলা চালালে পশ্চিমা দেশগুলো মস্কোর ওপর নজিরবিহীন নিষেধাজ্ঞা জারি করে।
-
রাশিয়ার গ্যাস পরিবহনের অনুরোধ নাকচ করেছে ইউক্রেন
মে ১২, ২০২২ ১৫:৪৫ইউক্রেনের লুহানস্ক অঞ্চলের সোখরানোভকা পয়েন্ট দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে গ্যাস পরিবহনের ব্যবস্থা বহাল রাখার জন্য রাশিয়ার অনুরোধ নাকচ করে দিয়েছে কিয়েভ। আজ বৃহস্পতিবার রাশিয়ার এনার্জি জায়ান্ট গজপ্রম একথা জানিয়েছে।
-
ইউক্রেন নিয়ে তাদের এত মাথা ব্যথা কেন?
মে ১২, ২০২২ ০৯:১৯ইউক্রেনের মাটিতে গোপনে মার্কিন অর্থায়নে যে জীবাণু গবেষণা কর্মসূচি পরিচালিত হচ্ছে তাতে ন্যাটো সামরিক জোটভুক্ত ইউরোপের কয়েকটি দেশ জড়িত রয়েছে। মস্কো বলছে, ইউক্রেনের জীবাণু গবেষণা কর্মসূচিতে আমেরিকার পাশাপাশি জার্মানি এবং পোল্যান্ড অংশ নিয়েছেন।
-
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নাৎসি প্রচার মন্ত্রণালয়ে পরিণত হয়েছে: রাশিয়া
মে ১২, ২০২২ ০২:৪৭রাশিয়ার ফরেন ইন্টেলিজেন্স এজেন্সির প্রধান সের্গেই নারিশকিন বলেছেন, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার নাৎসি বাহিনীর প্রচার ও গুজব মন্ত্রণালয়ের মতো অপপ্রচার শুরু করেছে। তিনি বুধবার মস্কোয় এক বক্তৃতায় বলেন, নাৎসি বাহিনীর প্রচারমন্ত্রী জোসেফ গোয়েবলসের মন্ত্রণালয় দ্বিতীয় বিশ্বযুদ্ধে যা করত মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বর্তমানে রাশিয়ার বিরুদ্ধে সেই একই কাজ করতে শুরু করেছে।
-
নিষেধাজ্ঞায় রাশিয়ার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকা
মে ১১, ২০২২ ১২:৩১ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে আমেরিকা যে নিষেধাজ্ঞা দিয়েছে তাতে রাশিয়ার চেয়ে খোদ আমেরিকাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। নতুন এক জনমত জরিপে এমন তথ্য উঠে এসেছে।
-
ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ করে দেবে ইউক্রেন
মে ১১, ২০২২ ১১:০৯পাইপলাইনের মাধ্যমে ইউরোপের বিভিন্ন দেশে রাশিয়া যে গ্যাস সরবরাহ করে থাকে তা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ইউক্রেন। আজ বুধবার ১১ মে থেকে এ সিদ্ধান্ত কার্যকর করার কথা ঘোষণা করেছে ‘দ্যা গ্যাস ট্রান্সমিশন সিস্টেম অপারেটর অব ইউক্রেন’ বা জিটিএসওইউ।
-
ইউক্রেন যুদ্ধ দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে: চীনের হুঁশিয়ারি
মে ১১, ২০২২ ০৩:১৯চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ইউক্রেন সংকট বিশ্ব শান্তির জন্য বৃহত্তর ও দীর্ঘস্থায়ী হুমকি সৃষ্টি করতে পারে। রাশিয়ার ইউক্রেন অভিযান যখন তৃতীয় মাসের মতো চলছে তখন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি দেন শি।
-
রাশিয়ার প্রতি সংহতি জানিয়ে পুতিনকে চিঠি পাঠালেন কিম জং-উন
মে ১১, ২০২২ ০২:৫২রাশিয়ার বিজয় দিবসে শুভেচ্ছা জানিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লাাদিমির পুতিনকে চিঠি দিয়েছেন উত্তর কোরিয়ার শীর্ষ নেতা কিম জং-উন। চিঠিতে তিনি মস্কোর প্রতি সংহতি জানিয়েছেন বলে খবর দিয়েছে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মুখপত্র হিসেবে পরিচিত দৈনিক রডং সিনমুন। পত্রিকাটিতে ওই চিঠির বিষয়বস্তুও প্রকাশ করা হয়েছে।
-
পারমাণবিক অস্ত্র ব্যবহার আমাদের রণকৌশলের অংশ: রাশিয়া
মে ১১, ২০২২ ০১:২৪রাশিয়ার অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার গ্রোশেঙ্কো বলেছেন, পারমাণবিক অস্ত্র ব্যবহার তার দেশের রণকৌশলের অংশ এবং প্রয়োজন হলে মস্কো তা ব্যবহার করবে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে কিনা- এমন এক প্রশ্নের উত্তরে তিনি একথা বলেন।
-
রাশিয়ার হুঁশিয়ারি সত্ত্বেও ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে আমেরিকা
মে ১০, ২০২২ ১৪:৩০রাশিয়ার বার বার হুঁশিয়ারি সত্ত্বেও আমেরিকা ইউক্রেনে অস্ত্র সরবরাহ জোরদার করছে। এর মধ্যদিয়ে দেশটি মূলত ইউক্রেন যুদ্ধে গভীরভাবে জড়িয়ে যাচ্ছে।