-
ইউক্রেন ইস্যুতে রুশ-মার্কিন সম্পর্ক পতনের দ্বারপ্রান্তে
মার্চ ২২, ২০২২ ১৪:৪৬রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল সেদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে। রাশিয়া সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাম্প্রতিক মন্তব্যের বিরুদ্ধে একটি প্রতিবাদলিপি তার কাছে হস্তান্তর করেছে। রাশিয়া স্পষ্ট জানিয়ে দিয়েছে তাদের বিরুদ্ধে আমেরিকার শত্রুতামূলক যে-কোনো পদক্ষেপের শক্ত জবাব দেওয়া হবে।
-
আমেরিকার সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে যেসব শর্ত দিল রাশিয়া
মার্চ ২২, ২০২২ ১৪:৪৫আমেরিকার সঙ্গে সম্পর্ক বজায় রাখার জন্য শর্ত ঘোষণা করেছে রাশিয়া। রুশ উপ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, তার দেশের সঙ্গে সম্পর্ক অক্ষুণ্ন রাখতে হলে আমেরিকাকে মস্কো বিরোধী হুমকি ও ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে।
-
কৃষ্ণসাগরে রাশিয়ার নৌ তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে: আমেরিকা
মার্চ ২২, ২০২২ ০৫:১৩কৃষ্ণসাগরের উত্তর অংশে রাশিয়ার নৌবাহিনীর তৎপরতা ব্যাপকভাবে বেড়ে গেছে বলে খবর দিয়েছে আমেরিকা। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের ২৬তম দিনে কৃষ্ণসাগরে উত্তেজনাকর পরিস্থিতির খবর দিল ওয়াশিংটন।
-
‘দ্বিপক্ষীয় সম্পর্ককে পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছে আমেরিকা’
মার্চ ২২, ২০২২ ০৩:৫২মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জন সুলিভানকে তলব করেছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার মার্কিন রাষ্ট্রদূতকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়া হয়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সম্পর্কে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যে মন্তব্য করেছেন তা দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘পরিপূর্ণ ধ্বংসের দ্বারপ্রান্তে’ নিয়ে গেছে।
-
মারিউপোলে মানবিক সংকটের ব্যাপারে রাশিয়ার হুঁশিয়ারি
মার্চ ২২, ২০২২ ০৩:৪৩ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরে মানবিক বিপর্যয় আসন্ন বলে হুঁশিয়ার করে দিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, শহরকে বাঁচাতে হলে ইউক্রেনের সেনাবাহিনীকে অস্ত্র সমর্পণ করতে হবে। তবে কিয়েভ সরকার মারিউপোলে অস্ত্র সমর্পণ করবে না বলে জানিয়ে দিয়েছে।
-
স্বাধীন জাতি হিসেবে টিকে থাকার বিকল্প নেই: ইরানের সর্বোচ্চ নেতা
মার্চ ২১, ২০২২ ১৫:৩৬ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, বিশ্বব্যাপী চলমান ঘটনাপ্রবাহ একথা প্রমাণ করেছে যে, বৃহৎ শক্তিগুলোর আধিপত্য থেকে মুক্ত থেকে স্বাধীন জাতি হিসেবে টিকে থাকার ইরানি নীতিই সঠিক ছিল। কারো ওপর নির্ভরশীল না থেকে ইরান অকস্মাৎ ঘটে যাওয়া যেকোনো বিপর্যয় থেকে নিজেকে নিরাপদ রাখতে পেরেছে।
-
ইউক্রেনে জীবাণু অস্ত্রের পরীক্ষাগারের প্রমাণপঞ্জি নাকচ করলো আমেরিকা
মার্চ ২১, ২০২২ ১৫:৩৫ইউক্রেনের বায়োলজিক্যাল ল্যাবগুলোতে মার্কিন সহায়তার আরও তথ্যপঞ্জি প্রদর্শন করেছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন: ইউক্রেনে আমেরিকার বায়োলজিক্যাল ল্যাবগুলো সেদেশের জনগণের স্বাস্থ্য ও সুস্থতার জন্য ভয়াবহ হুমকি।
-
রাশিয়ার উপর তেলসহ আরো কঠোর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইইউ!
মার্চ ২১, ২০২২ ১৪:২৪ইউক্রেন সংকটকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নেতারা চলতি সপ্তাহে রাশিয়ার বিরুদ্ধে তেল নিষেধাজ্ঞাসহ আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার সিদ্ধান্ত নিয়েছে।
-
ইসরাইলের কাছে 'আয়রন ডোম' প্রতিরক্ষাব্যবস্থা চাইলেন জেলেনস্কি
মার্চ ২১, ২০২২ ১২:৫৬ইউক্রেনে ইসরাইলি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম পাঠাতে অনুরোধ করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল (রোববার) ইসরাইলের পার্লামেন্ট নেসেটে ভিডিও লিংকের মাধ্যমে দেওয়া ভাষণে এ অনুরোধ জানান।
-
ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল সিআইএ
মার্চ ২১, ২০২২ ০৮:৩৩মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ বহু বছর আগে থেকে ইউক্রেনের সেনাবাহিনীকে গোপনে প্রশিক্ষণ দিয়ে আসছিল। ইয়াহু নিউজে প্রকাশিত তথ্যের ভিত্তিতে একথা জানিয়েছে রাশিয়ার ইংরেজি ভাষার নিউজ চ্যানেল রাশা টুডে। এ খবরে বলা হয়েছে, ২০১৪ সাল থেকে গোপনে ইউক্রেনের সেনাবাহিনী প্রশিক্ষণ দিচ্ছিল সিআইএ।