• ইউক্রেন সরকার ও রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে আবার যুদ্ধবিরতি

    ইউক্রেন সরকার ও রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে আবার যুদ্ধবিরতি

    ডিসেম্বর ২৩, ২০২১ ১১:৪৪

    অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোঅপারেশন ইন ইউরোপ বা ওএসসিই জানিয়েছে, ইউক্রেন, রাশিয়া এবং আন্তঃসরকারি বেশ কয়েকটি সংস্থা পূর্ণমাত্রার যুদ্ধবিরতির জন্য একটি চুক্তি করতে একমত হয়েছে। চুক্তি হলে ইউক্রেন সরকার এবং দেশটির পূর্বাঞ্চলে বসবাসরত রুশ বংশোদ্ভূত গেরিলাদের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হবে।

  • রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘বড় ধরনের’ জবাব দেয়া হবে

    রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালালে ‘বড় ধরনের’ জবাব দেয়া হবে

    ডিসেম্বর ২৩, ২০২১ ১১:১৩

    ইউক্রেনে যেকোনো ধরনের আগ্রাসন চালানোর ব্যাপারে রাশিয়াকে হুঁশিয়ার করে দিয়েছে আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল বুধবার এক টেলিফোনালাপে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

  • নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা: ন্যাটোকে মস্কো

    নিরাপত্তার গ্যারান্টি না দিলে সামরিক ব্যবস্থা: ন্যাটোকে মস্কো

    ডিসেম্বর ২১, ২০২১ ০৫:০০

    ইউক্রেনকে ঘিরে নিরাপত্তার গ্যারান্টি দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। একইসঙ্গে মস্কোর এ সংক্রান্ত উদ্বেগ প্রশমনে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট কোনো রাজনৈতিক সমাধান বের করতে না পারলে সামরিক ব্যবস্থা নেয়ার হুমকিও দিয়ে রাশিয়া।

  • ইউক্রেনে ‘সামরিক আগ্রাসন’ চালাতে চায় রাশিয়া: ইইউ

    ইউক্রেনে ‘সামরিক আগ্রাসন’ চালাতে চায় রাশিয়া: ইইউ

    ডিসেম্বর ১৭, ২০২১ ০৭:৫৭

    রাশিয়া ইউক্রেনে সামরিক আগ্রাসন চালানোর পরিকল্পনা করছে বলে অভিযোগ করেছেন ইউরোপীয় ইউনিয়ন বা ইইউ’র শীর্ষ নেতারা। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়া যদি সেরকম কিছু করে বসে তাহলে মস্কোর ওপর আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে ইইউ।

  • ইউক্রেনে ন্যাটোর অস্ত্র রাশিয়ার জন্য মারাত্মক হুমকি: পুতিনের হুঁশিয়ারি

    ইউক্রেনে ন্যাটোর অস্ত্র রাশিয়ার জন্য মারাত্মক হুমকি: পুতিনের হুঁশিয়ারি

    ডিসেম্বর ১৫, ২০২১ ০৫:৩৬

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পাশ্চাত্যের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোটের পক্ষ থেকে ইউক্রেনকে সমরাস্ত্র সরবরাহ রাশিয়ার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে। তিনি মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরনের সঙ্গে এক টেলিফোনালাপে এ সতর্কবাণী উচ্চারণ করেন।

  • রুশ বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই গণহত্যা: পুতিন

    রুশ বংশোদ্ভূত নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধ অবশ্যই গণহত্যা: পুতিন

    ডিসেম্বর ১১, ২০২১ ১১:৩৭

    রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইউক্রেনের পূর্বাঞ্চলে জাতিগত রুশ নাগরিকদের বিরুদ্ধে অত্যাচার ও নিপীড়ন চালাচ্ছে তা অবশ্যই গণহত্যার মতোই ঘটনা। ইউক্রেইন ইস্যু নিয়ে যখন রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে চরম উত্তেজনা চলছে তখন প্রেসিডেন্ট পুতিন এই মন্তব্য করলেন।

  • সীমান্তে যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ

    সীমান্তে যেকোনো উস্কানিমূলক পদক্ষেপের জবাব হবে ভয়াবহ

    ডিসেম্বর ১১, ২০২১ ০৪:৩৯

    ইউক্রেনকে ‘যেকোনো ধরনের উস্কানিমূলক’ পদক্ষেপের ব্যাপারে সতর্ক করে দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, সীমান্তে ইউক্রেন উস্কানিমূলক পদক্ষেপ নিলে তার কঠোর জবাব দেওয়া হবে।

  • রাশিয়ার ওপর পরমাণু হামলার সম্ভাবনা উড়িয়ে দেন নি মার্কিন সিনেটর

    রাশিয়ার ওপর পরমাণু হামলার সম্ভাবনা উড়িয়ে দেন নি মার্কিন সিনেটর

    ডিসেম্বর ০৯, ২০২১ ১৫:৪১

    আমেরিকার মিসিসিপি অঙ্গরাজ্য থেকে নির্বাচিত রিপাবলিকান দলের সিনেটর রজার উইকার বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনের রাশিয়ার ওপর পরমাণু অস্ত্র ব্যবহারের সম্ভাবনা উড়িয়ে দেয়া উচিৎ হবে না।

  • ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ

    ইউক্রেন সীমান্তে রুশ সেনা মোতায়েনের ব্যাপারে উদ্বেগ প্রকাশ

    ডিসেম্বর ০৮, ২০২১ ০৬:৩৫

    মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক ভিডিও সংলাপে বিভিন্ন দ্বিপক্ষীয় ও আন্তর্জাতিক ইস্যু বিশেষ করে ইউক্রেন সীমান্তে চলমান উত্তেজনা প্রসঙ্গে কথা বলেছেন। হোয়াইট হাউজ বলছে, জো বাইডেন প্রায় দুই ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত এ সংলাপে ইউক্রেন সীমান্তে ‘রাশিয়ার ক্রমবর্ধমান সামরিক তৎপরতার’ ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

  • ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার খবর হেসে উড়িয়ে দিলেন জাখারোভা

    ইউক্রেনে সম্ভাব্য রুশ হামলার খবর হেসে উড়িয়ে দিলেন জাখারোভা

    ডিসেম্বর ০৬, ২০২১ ০৫:১৯

    রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে পশ্চিমা গণমাধ্যমগুলো যে দাবি করেছে তা হেসে উড়িয়ে দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।