-
সেপ্টেম্বরে ইউক্রেনের পাইলটদের এফ-১৬ বিমানের প্রশিক্ষণ শুরু হবে: পেন্টাগন
আগস্ট ২৫, ২০২৩ ১২:২৭মার্কিন সরকার বলেছে, তারা আগামী মাসেই ইউক্রেনের পাইলটদের এফ-১৬ যুদ্ধবিমান চালনার প্রশিক্ষণ দেয়া শুরু করবে। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় বা পেন্টাগনের মুখপাত্র প্যাট রাইডার এ খবর জানিয়ে বলেছেন, টেক্সাস অঙ্গরাজ্যের ল্যাকল্যান্ড বিমান ঘাঁটিতে ইউক্রেনের পাইলটদেরকে সেপ্টেম্বর মাসে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেয়া হবে। এর পরবর্তী মাসে তাদেরকে এফ-১৬ চালানোর প্রশিক্ষণ দিতে অ্যারিজোনায় নিয়ে যাওয়া হবে।
-
এফ-১৬ পেতে হলে ইউক্রেনের পাইলটদেরকে অবশ্যই ইংরেজি শিখতে হবে
আগস্ট ২৩, ২০২৩ ১৩:৪২মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগনের মুখপাত্র সাবরিনা সিং বলেছেন, ইউক্রেনকে এফ-১৬ জঙ্গিবিমান সরবরাহ করার ব্যাপারে হল্যান্ড এবং ডেনমার্ক অনুরোধ জানিয়েছে তবে এই জঙ্গিবিমান হাতে পাওয়ার জন্য ইউক্রেনকে কিছু শর্ত পূরণ করতে হবে। এজন্য অবশ্যই ইউক্রেনের পাইলটদেরকে ইংরেজি ভাষা শিখতে হবে।
-
ইউক্রেনে প্রথম এফ-১৬ যুদ্ধবিমান; ডেনমার্কে শুরু হয়েছে পাইলটদের প্রশিক্ষণ
আগস্ট ২৩, ২০২৩ ০৬:২৬আমেরিকায় তৈরি প্রথম এফ-১৬ যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছেছে। নেদারল্যান্ডের দেয়া এই যুদ্ধবিমান ইউক্রেনে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ।
-
কৃষ্ণসাগরে রুশ হামলায় ইউক্রেনের একটি গোয়েন্দা নৌকা ধ্বংস
আগস্ট ২২, ২০২৩ ১১:২৫রাশিয়ার একটি যুদ্ধবিমান কৃষ্ণসাগরে ইউক্রেনের একটি গোয়েন্দা নৌকা ধ্বংস করে দিয়েছে। সেইসঙ্গে রাশিয়ার রাজধানী মস্কোয় ইউক্রেনের আরেক দফা ড্রোন হামলা ব্যর্থ করে দেয়ার দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।
-
ইউক্রেনের ড্রোন হামলায় রাশিয়ার সুপারসনিক বোমারু বিমান ধ্বংস
আগস্ট ২২, ২০২৩ ১১:১৮পাইলটবিহীন বিমান বা ড্রোন ব্যবহার করে রাশিয়ার দূরপাল্লার একটি সুপারসনিক বোমারু বিমান ধ্বংস করেছে ইউক্রেন। রাশিয়ার ভেতরে ঢুকে ইউক্রেনের একটি ড্রোন এই হামলা চালায়।
-
ইউক্রেনকে এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিল মার্কিন প্রশাসন
আগস্ট ২০, ২০২৩ ১৫:৪৮রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য মার্কিন সরকার এফ-সিক্সটিন জঙ্গিবিমান সরবরাহ করার অনুমোদন দিয়েছে।
-
জার্মানি কখনো ইউক্রেনের সেনা পাঠাবে না
আগস্ট ১৯, ২০২৩ ১৫:৩৩জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলয বলেছেন, তার দেশ কখনো ইউক্রেনে সেনা পাঠাবে না। তিনি বলেন, ইউক্রেন যুদ্ধে জার্মানি সরাসরি জড়াবে না তবে ইউক্রেন সরকারকে সামরিক সহায়তা দেয়া অব্যাহত রাখবে।
-
যুদ্ধ বন্ধ না করলে ইউক্রেনকে অস্তিত্ব হারাতে হবে: লুকাশেঙ্কোর হুঁশিয়ার
আগস্ট ১৮, ২০২৩ ১১:২৩যুদ্ধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে ইউক্রেনকে তার গোটা ভূখণ্ড হারাতে হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন বেলারুশের প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কো।
-
ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেবে আমেরিকা
আগস্ট ১৮, ২০২৩ ১১:১৫মার্কিন সেনাবাহিনী ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। ইউক্রেনের পাইলটদের এই বিমান চালনার প্রশিক্ষণ গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এসব যুদ্ধবিমান হস্তান্তর করা হবে।
-
ইউক্রেনকে জি-টুয়েন্টি সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি
আগস্ট ১৭, ২০২৩ ১৪:৪৪ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রামানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরে অনুষ্ঠেয় জি-টুয়েন্টি শীর্ষ সম্মেলনে ইউক্রেনকে আমন্ত্রণ জানানো হয়নি।