-
ইরাক ও সিরিয়ায় আমেরিকার ৫ ঘাঁটিতে হামলা চালালো প্রতিরোধ যোদ্ধারা
জানুয়ারি ২৮, ২০২৪ ১৫:১১ইরাকের প্রতিরোধকামী যোদ্ধারা সিরিয়া এবং ইরাকের ভেতরে পাঁচটি মার্কিন ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ওপর ইহুদিবাদী ইসরাইলের বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতি মার্কিন সরকার যে অকুন্ঠ সমর্থন দিয়ে আসছে তার প্রতিবাদে এই হামলা হলো।
-
আমেরিকা শুধু প্রতিরোধের ভাষা বোঝে; অন্য কিছু নয়
জানুয়ারি ২৭, ২০২৪ ১৪:৫২ইরাকের সন্ত্রাসবাদ-বিরোধী ইসলামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবি বলেছে, ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ব্যাপারে কমিটি গঠন করতে সম্মত হওয়ার মধ্য দিয়ে একথা প্রমাণ হয়েছে যে, প্রতিরোধকামী যোদ্ধাদের হামলার ফলে তারা এই সমঝোতায় পৌঁছেছে। সাথে সাথে একথা প্রমাণ হয়েছে যে, আমেরিকা শক্তির ভাষা ছাড়া অন্য কিছু বোঝে না।
-
সেনা প্রত্যাহারের সময়সীমা নিয়ে আলোচনা করতে সম্মত ইরাক ও আমেরিকা
জানুয়ারি ২৬, ২০২৪ ১০:৫৪ইরাক থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সময়সীমা নির্ধারণের বিষয়ে আলোচনা এবং একটি কমিটি গঠন করতে সম্মত হয়েছে দুই দেশ। ইরাকের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার এই তথ্য জানিয়েছে।
-
ইরাকে হামলা না চালিয়ে গাজা আগ্রাসন বন্ধের ব্যবস্থা করুন
জানুয়ারি ২৫, ২০২৪ ১০:৪৭ইরাকের প্রতিরোধ সংগঠনগুলোর অবস্থানে হামলা না চালিয়ে গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের নিরবচ্ছিন্ন আকাশ ও স্থল আগ্রসন বন্ধ করার ব্যবস্থা নেয়ার জন্য ওয়াশিংটনের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। ইরানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাসিম আল-আরাজি গতকাল (বুধবার) এক এক্স পোস্টে এ আহ্বান জানিয়েছেন।
-
আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ যোদ্ধাদের অভিযান অব্যাহত রাখার অঙ্গীকার
জানুয়ারি ২৪, ২০২৪ ১৬:২৩ইরাকের প্রতিরোধকামী সংগঠনগুলোর জোট পপুলার মোবিলাইজেশন ইউনিট বা হাশদ আশ-শাবির যোদ্ধারা অঙ্গীকার ব্যক্ত করে বলেছেন, যেসব জায়গায় মার্কিন সেনাদের ঘাঁটি রয়েছে এবং যেখানে তারা প্রশিক্ষণ দেয়ার জন্য কথিত ঘাঁটি গেড়ে রয়েছে সেসব জায়গায় তাদের হামলা অব্যাহত থাকবে।
-
ইরাকে মার্কিন ঘাঁটি আইন আল-আসাদের ওপর আবারো হামলা
জানুয়ারি ২৩, ২০২৪ ০৮:৪৯ইরাকের পশ্চিমাঞ্চলীয় আল-আনবার প্রদেশে মার্কিন নিয়ন্ত্রণাধীন আইন আল-আসাদ সামরিক ঘাঁটিতে নতুন করে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইল যে বর্বর আগ্রাসন, গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ চালাচ্ছে তার প্রতি আমেরিকার অকুন্ঠ সমর্থনের প্রতিবাদে মার্কিন সেনাদের ওপর এই হামলা হলো।
-
ইরাকের ইরবিলে ইরানের পদক্ষেপ ইরাকের সরকার কিংবা সার্বভৌমত্বের বিরুদ্ধে নয়
জানুয়ারি ২২, ২০২৪ ১৬:৩৩ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন: ইরাকের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় ইরানের আন্তরিক সমর্থনের বিষয়টি পরীক্ষিত। তিনি বলেন: ইরাকের নিরাপত্তায় সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে ইরান সবচেয়ে বড় দেশ।
-
ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়ে আবোল তাবোল বকছে মার্কিন সেনারা
জানুয়ারি ২১, ২০২৪ ১১:৪০মার্কিন সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ডা বা সেন্টকম বলেছে, আইন আল-আসাদ বিমানঘাঁটিতে ইরাকের সন্ত্রাসবিরোধী সংগঠনগুলোর জোট হাশদ আশ-শাবির যোদ্ধারা ব্যাপকভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পরে বহুসংখ্যক আমেরিকান সেনা মস্তিষ্কে আঘাত পেয়েছে। এখন তাদের ব্রেইন ইনজুরির বিষয়টি নিবিড়ভাবে মূল্যায়ন করা হচ্ছে।
-
মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করল ইরাকি যোদ্ধারা
জানুয়ারি ২০, ২০২৪ ০৯:১৫ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে আমেরিকার একটি এমকিউ-৯ রিপার ড্রোন বিধ্বস্ত হয়েছে। ইরাকের ইসলামি প্রতিরোধ আন্দোলনের যোদ্ধারা ড্রোনটিকে ভূপাতিত করার দায়িত্ব স্বীকার করেছে। ড্রোনটি পশ্চিম দিক থেকে বেআইনিভাবে ইরাকের আকাশে প্রবেশ করেছিল।
-
ইরাকের ইরবিলে ক্ষেপণাস্ত্র হামলা: আরব লীগের বিবৃতি প্রত্যাখ্যান করল ইরান
জানুয়ারি ২০, ২০২৪ ০৬:৪৮ইরাকের আধা-স্বায়ত্বশাসিত কুর্দিস্তান অঞ্চলে ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্ট একটি স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র হামলা সম্পর্কে আরব লীগের সর্বশেষ বিবৃতি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরান বলেছে, অপরাধীদের আবারও শাস্তি দিতে দেশটি মোটেও দ্বিধা করবে না।