-
ইরাকে অনুষ্ঠিত হচ্ছে পার্লামেন্ট নির্বাচন: কারচুপি রোধে কঠোর ব্যবস্থা গ্রহণ
অক্টোবর ১১, ২০২১ ১২:৫৪গতকাল থেকে ইরাকে পঞ্চম পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে এবং আজ এ ভোট গ্রহণ শেষ হবে। এ নির্বাচনে প্রায় আড়াই কোটি ভোটার অংশ নিচ্ছে। নির্বাচন কমিশন জানিয়েছে, এবারের পার্লামেন্ট নির্বাচনে ৭৮৯ জন স্বতন্ত্র প্রার্থী, ৯৫৯ জন বিভিন্ন জোটের পক্ষ থেকে এবং ১৫০১ জন বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইরাকের পার্লামেন্টে মোট আসন সংখ্যা ৩২৯টি।
-
আগাম নির্বাচনে ভোট দিচ্ছে ইরাকের জনগণ
অক্টোবর ১০, ২০২১ ১৩:০৮আগাম জাতীয় সংসদ নির্বাচনে ইরাকের জনগণ ভোট দিতে শুরু করেছেন। ২০২২ সালে দেশটির সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা থাকলেও অর্থনৈতিক সংস্কারের বিষয়ে জনগণের দাবির মুখে আগেই এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
-
জমে উঠেছে ইরাকে পার্লামেন্ট নির্বাচন: যে কারণে এবারের নির্বাচন বেশ গুরুত্বপূর্ণ
অক্টোবর ০৮, ২০২১ ১৩:২১ইরাকে আগাম সংসদ নির্বাচন হতে আর মাত্র দুই দিন বাকি রয়েছে। দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ আল হালবুসি জানিয়েছেন, ৭ অক্টোবর চতুর্থ পার্লামেন্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর এটিকে ভেঙে দেয়া হয়েছে। ফের নির্বাচনের পর নতুন পার্লামেন্ট গঠন করা হবে।
-
সীমান্তের যে দেশেই ইরানবিরোধী গোষ্ঠীকে মদদ দেয়া হোক তেহরান ব্যবস্থা নেবে
অক্টোবর ০৬, ২০২১ ১৩:০৯ইসলামি প্রজাতন্ত্র ইরানের সীমান্তবর্তী যেকোন দেশই সন্ত্রাসী গোষ্ঠীকে তেহরানের বিরুদ্ধে অস্ত্র ও সমর্থন দিয়ে মদদ দিক না কেন, ইরানের সামরিক বাহিনী তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পিছপা হবে না।
-
রাশিয়া থেকে এস-৩০০ কিনবে ইরাক
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১৬:৫৫ইরাকের একজন সিনিয়র সংসদ সদস্য জানিয়েছেন, রাশিয়া থেকে এস-৩০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার চিন্তা করছে বাগদাদ। দেশের সামরিক বাহিনীর সক্ষমতা বাড়ানো ও শত্রুর আগ্রাসন থেকে দেশকে রক্ষার জন্য এই পদক্ষেপ নেয়া হবে।
-
এরবিল সম্মেলনের কঠোর সমালোচনা করল হিজবুল্লাহ
সেপ্টেম্বর ২৮, ২০২১ ১১:০৩সম্প্রতি ইরাকের কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার সুপারিশ করে যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তার কঠোর সমালোচনা করেছে লেবাননের ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ।
-
বাগদাদের ‘প্রত্যাখ্যানকে’ সমর্থন করলো কুর্দিস্তান
সেপ্টেম্বর ২৬, ২০২১ ১৪:৫৮ইরাকের স্বায়ত্তশাসিত কুর্দিস্তান অঞ্চলের সরকার ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা বলছে- এ ব্যাপারে বাগদাদের কেন্দ্রীয় সরকার যে অবস্থান নিয়েছে তার প্রতি কুর্দিস্তানের সমর্থন রয়েছে।
-
কুর্দিস্তানে আয়োজিত সম্মেলন প্রত্যাখ্যান করলেন ইরাকিরা
সেপ্টেম্বর ২৫, ২০২১ ১৫:০০ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার জন্য ইরাকের উত্তরাঞ্চলীয় আধা স্বায়ত্তশাসিত কুর্দিস্তানের রাজধানী এরবিলে গতকাল (শুক্রবার) যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে তা প্রত্যাখ্যান করেছেন বিভিন্ন ব্যক্তি ও সংগঠন।
-
উত্তর ইরাকে সন্ত্রাসীদের ৪ ঘাঁটি ধ্বংস করল ইরান
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৩:৪২ইরাকের উত্তরাঞ্চলে ইরানের বিপ্লব বিরোধী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর চারটি ঘাঁটি ধ্বংস করা হয়েছে। ইরানের সামরিক কর্মকর্তা মাজিদ আর্জমান্দফার্দ আজ সোমবার বলেছেন, ইরান সীমান্তের কাছে অপতৎপরতার জবাবে এসব ঘাঁটিতে হামলা চালানো হয়েছে।
-
সীমান্তে যুক্তরাষ্ট্র ও ইসরাইল সমর্থিত সন্ত্রাসীদের তৎপরতা: তেরহানের হুঁশিয়ারি
সেপ্টেম্বর ২০, ২০২১ ১১:৩০ইরাকের কুর্দিস্তান অঞ্চলে ইরান বিরোধী কয়েকটি সন্ত্রাসী গ্রুপ যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের সমর্থন নিয়ে ইরান বিরোধী তৎপরতা চালাচ্ছে। তারা সীমান্ত এলাকায় ও এর আশেপাশে নাশকতামূলক কর্মকাণ্ড করে নিরাপত্তা ক্ষেত্রে ইরানের ওপর সর্বোচ্চ চাপ সৃষ্টির চেষ্টা করছে।