-
সৌদি ও আমিরাতের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে ইইউ’র প্রতি অ্যামনেস্টির আহ্বান
জানুয়ারি ২৯, ২০২১ ১৫:২৪সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য আমেরিকা যে সিদ্ধান্ত নিয়েছে তাকে স্বাগত জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংগঠনটি একইভাবে এই দুই দেশের কাছে অস্ত্র বিক্রি স্থগিত করার জন্য ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।
-
আমেরিকার উচিত সৌদি জোটের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দেয়া: হুথি আন্দোলন
জানুয়ারি ২৭, ২০২১ ১৬:২৭ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সর্বোচ্চ রাজনৈতিক পরিষদের অন্যতম সদস্য মোহাম্মাদ আলী আল-হুথি বলেছেন, সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোট ইয়েমেনি জনগণের ওপর রক্তক্ষয়ী সামরিক আগ্রাসনে লিপ্ত রয়েছে। যুদ্ধাপরাধের দায়ে তাদের বিরুদ্ধে মার্কিন নতুন প্রশাসনের অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা উচিত। গতকাল (মঙ্গলবার) সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেয়া এক পোস্টে আলী আল-হুথি এসব কথা বলেন।
-
ইয়েমেনে আমেরিকার বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ মিছিল
জানুয়ারি ২৬, ২০২১ ০৪:২৩ইয়েমেনের রাজধানী সানা’সহ সারাদেশের বহু শহরে হুথি আনসারুল্লাহ আন্দোলনের সমর্থনে লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। বিক্ষোভকারীরা হুথি আন্দোলনের ওপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান।
-
হুথি আন্দোলনের ওপর আরোপিত নিষেধাজ্ঞা স্থগিত করল বাইডেন প্রশাসন
জানুয়ারি ২৬, ২০২১ ০৪:০৩এক মাসের জন্য ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে অর্থনৈতিক লেনদেনের অনুমতি দিয়ে একটি লাইসেন্স ইস্যু করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয়। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুথি আন্দোলনকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠীর তালিকায় অন্তর্ভুক্ত করে এটির সঙ্গে সব ধরনের অর্থনৈতিক লেনদেন নিষিদ্ধ করে দিয়েছিলেন।
-
ইয়েমেন বিষয়ে নীতি খতিয়ে দেখছে বাইডেন প্রশাসন: এখন যুদ্ধ অবসানের কথা বলছে সৌদি
জানুয়ারি ২৪, ২০২১ ১৩:৩১সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আলে সৌদ পরস্পর বিরোধী মন্তব্যে একদিকে দাবি করেছেন রিয়াদ ইয়েমেনে যুদ্ধ অবসানের চেষ্টা করছে অন্যদিকে সাবেক ট্রাম্প প্রশাসন ইয়েমেনের আনসারুল্লাহ সংগঠনকে সন্ত্রাসী হিসেবে যে ঘোষণা দিয়েছে তাকে তিনি স্বাগত জানিয়েছেন।
-
রিয়াদের ওপর হামলা ব্যর্থ করার দাবি করেছে সৌদি আরব
জানুয়ারি ২৪, ২০২১ ১১:১১সৌদি আরব বলেছে, রাজধানী রিয়াদের ওপর শত্রুপক্ষের একটি হামলা তারা ব্যর্থ করে দিয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলছে, শত্রুরা ক্ষেপণাস্ত্র অথবা ড্রোন দিয়ে এই হামলা চালানোর চেষ্টা করেছে তবে আকাশেই তা ধ্বংস করা হয়।
-
হুথিদের কালো তালিকাভুক্ত করার বিষয়টি মূল্যায়ন করছে বাইডেন প্রশাসন
জানুয়ারি ২৩, ২০২১ ১৬:১৯ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনকে আমেরিকার সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন হিসেবে কালো তালিকাভুক্ত করার বিষয়টি পুনর্মূল্যায়ন করে দেখছে নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
-
হুথি আন্দোলন পুরো দৃশ্যপট বদলে দিতে পারে: প্রেস টিভিকে ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী
জানুয়ারি ২২, ২০২১ ১৫:২০ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ বলেছেন, শান্তি প্রক্রিয়া যদি ব্যর্থ হয় তাহলে হুথি আনসারুল্লাহ আন্দোলন সম্ভাব্য যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে।
-
'আল-কায়েদা ও দায়েশের সঙ্গে ইয়েমেন-বিরোধী যুদ্ধে লিপ্ত আমেরিকা'
জানুয়ারি ২০, ২০২১ ১৬:৪৯ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের সুপ্রিম পলিটিক্যাল কাউন্সিলের সদস্য এবং শীর্ষ পর্যায়ের নেতা মোহাম্মদ আলী আল-হুথি বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ এবং আল-কায়েদার পাশাপাশি আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যুদ্ধ করছে।
-
সৌদি যুদ্ধাপরাধীদের কাছে অস্ত্র বিক্রিকারীদের মুখে এসব মানায় না: ইরান
জানুয়ারি ১৮, ২০২১ ০৩:৩২ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-ইভস লা দ্রিয়াঁ ইরানকে তার ভাষায় পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টা চালানোর জন্য অভিযুক্ত করে যে বক্তব্য দিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।