-
ইয়েমেন আগ্রাসনে সৌদি পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন
অক্টোবর ২৩, ২০১৬ ০২:৫৩সৌদি আরব যখন তার দরিদ্র প্রতিবেশী দেশ ইয়েমেনে নৃশংসতা ও যুদ্ধাপরাধ চালাচ্ছে তখন সৌদি পাইলটদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ব্রিটেন। দেশটির লিবারেল ডেমোক্র্যাট পার্টির বরাত দিয়ে লন্ডন থেকে প্রকাশিত দৈনিক ইন্ডিপেন্ডেন্ট এ খবর প্রকাশ করেছে।
-
ইয়েমেনে জাতিসংঘ ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে সৌদি হামলা
অক্টোবর ২১, ২০১৬ ০৫:২৬জাতিসংঘের মধ্যস্থতায় ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইয়েমেনের আমরান ও সা’দা প্রদেশে বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো এসব হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছে।
-
‘মার্কিন রণতরীতে আদৌ হামলা হয়নি- ওটা রাডারের ত্রুটি’
অক্টোবর ১৮, ২০১৬ ০৮:৫৫মার্কিন রণতরীর রাডার ব্যবস্থায় ত্রুটির কারণেই ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে বলে এটি ধারণা করেছিল। আর এ ধারণার ভিত্তিতেই গত সপ্তাহে ইয়েমেনের তিন রাডার কেন্দ্রের বিরুদ্ধে ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল মার্কিন বাহিনী। নতুন করে প্রকাশিত এক প্রতিবেদনে এ সব কথা উঠে এসেছে।
-
ইয়েমেনে ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করল জাতিসংঘ
অক্টোবর ১৮, ২০১৬ ০৩:১০ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ দেশটিতে তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। তিনি সোমবার এক বিবৃতি প্রকাশ করে বলেছেন, বুধবার রাত ১২টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার জন্য এ যুদ্ধবিরতি বলবৎ থাকবে।
-
ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৫ সৌদি সেনা নিহত
অক্টোবর ১৭, ২০১৬ ১৪:২০ইয়েমেনের জনপ্রিয় আনসারুল্লাহ বাহিনীর সহযোগিতায় সামরিক বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী জিজান প্রদেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এতে সৌদি বাহিনীর পাঁচ সেনা নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
-
ইয়েমেনের জানাযায় সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি
অক্টোবর ১৭, ২০১৬ ০৩:২৮ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সাম্প্রতিক সৌদি পাশবিক হামলার আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে হুথি আনসারুল্লাহ আন্দোলন।
-
অবিলম্বে ইয়েমেন যুদ্ধ বন্ধ করুন: আমেরিকা, ব্রিটেন এবং জাতিসংঘ দূত
অক্টোবর ১৬, ২০১৬ ২০:৩৮আমেরিকা, ব্রিটেন এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত ইয়েমেন যুদ্ধে জড়িত সবপক্ষকে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।
-
ইয়েমেনে আবারো মার্কিন রণতরীতে হামলা হয়েছে: দাবি করল পেন্টাগন
অক্টোবর ১৬, ২০১৬ ১০:২৪ইয়েমেনি বাহিনী মার্কিন গাইডেড ক্ষেপণাস্ত্রাবাহী গাইডেড মিসাইলবাহী রণতরী ইউএসএস ম্যাসনের ওপর হামলা হয়েছে বলে দাবি করেছে পেন্টাগন। লোহিত সাগরে মার্কিন রণতরীকে লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইয়েমেনের আনসারুল্লার সঙ্গে সম্পর্কিত বাহিনী জড়িত রয়েছে বলে দাবি করা হয়েছে।
-
ইয়েমেনে জানাযার অনুষ্ঠানে বিমান হামলার কথা স্বীকার করল সৌদি আরব
অক্টোবর ১৫, ২০১৬ ১৩:৩১ইয়েমেনের রাজধানী সানায় জানাযার অনুষ্ঠানে বিমান হামলা চালানোর কথা স্বীকার করেছে সৌদি আরব। গত রোববার পৈশাচিক ওই বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হয়।
-
ইয়েমেনি বাহিনীর হামলায় আবারো ৬০ ভাড়াটে সৌদি সেনা নিহত
অক্টোবর ১৫, ২০১৬ ১২:৪৯ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সীমান্তে প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভাড়াটে ৬০ সৌদি সেনাকে হত্যা করেছে।আল-মাসিরা টেলিভিশন চ্যানেল এ খবর জানিয়েছে।