-
ইয়েমেনে সৌদি বিমান হামলা অব্যাহত: অন্তত ৮ নিহত
অক্টোবর ১৫, ২০১৬ ০৮:৫৯ইয়েমেনে সৌদি বিমান হামলায় অন্তত ৮ ব্যক্তি নিহত হয়েছে। রাজধানী সানায় জানাযার নামাজে বর্বরোচিত সৌদি বিমান হামলায় ১৪০ জনের বেশি নিহত এবং পাঁচ শতাধিক আহত হওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে দেশটিতে নতুন করে ৮ ব্যক্তি প্রাণ হারালো।
-
ইয়েমেনে আগ্রাসনের পরিকল্পনা করছে আমেরিকা, প্রস্তুত থাকুন জনগণ: আনসারুল্লাহ প্রধান
অক্টোবর ১৪, ২০১৬ ০৯:৫১ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আবদুল মালিক বদরুদ্দিন আল-হুথি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তার দেশের পশ্চিমাঞ্চলে সামরিক আগ্রাসনের পরিকল্পনা করছে আমেরিকা।
-
আবার হামলা হলে আমেরিকাকে উপযুক্ত জবাব দেয়া হবে: ইয়েমেন
অক্টোবর ১৪, ২০১৬ ০৮:৫০ইয়েমেনে নতুন করে হামলা চালানোর বিরুদ্ধে আমেরিকার প্রতি কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির সেনাবাহিনী এবং হুথি আনসারুল্লাহ আন্দোলন।
-
সৌদি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করল ইয়েমেনি বাহিনী
অক্টোবর ১৩, ২০১৬ ২০:১৫ইয়েমেনের যোদ্ধারা আজ (বৃহস্পতিবার) সৌদি আরবের একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। রিয়াদের সামরিক বাহিনীর বিরুদ্ধে অব্যাহত পাল্টা হামলার অংশ হিসেবে এ ড্রোন ভূপাতিত করা হয়।
-
সৌদির পাশবিক হামলার বিরুদ্ধে ইয়েমেনে বিক্ষোভ, প্রতিশোধ নেয়ার শপথ
অক্টোবর ১৩, ২০১৬ ১৪:১৪ইয়েমেনের রাজধানী সানায় একটি জানাযা নামাজে সৌদি বাহিনীর বর্বরোচিত হামলার বিরুদ্ধে ক্ষোভ ও প্রতিবাদ জানাতে হাজার হাজার ইয়েমেনি রাস্তায় নেমে আসে।
-
মার্কিন রণতরীতে হামলার দাবি সত্য নয়: ইয়েমেন
অক্টোবর ১৩, ২০১৬ ১২:৫৫লোহিত সাগরে মার্কিন রণতরীতে হামলার আমেরিকার ভিত্তিহীন দাবি নাকচ করেছে দিয়েছে ইয়েমেনের বাহিনী। রণতরীতে হামলার অজুহাতে ইয়েমেনে ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা।
-
‘প্রতিশোধ নিতে গিয়ে ইয়েমেনের চোরাবালিতে আটকে যেতে পারে আমেরিকা’
অক্টোবর ১৩, ২০১৬ ০৯:৩১প্রতিশোধ নিতে গিয়ে আফগানিস্তান এবং ইরাকের মতোই ইয়েমেনে হয়ত চোরাবালিতে আটকে যাবে আমেরিকা। ইরানের ইংরেজি নিউজ চ্যানেল প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ওয়াশিংটনভিত্তিক মার্কিন বিশ্লেষক এবং পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল ম্যালোফ।
-
সৌদি ভূখণ্ডে ইয়েমেনি বাহিনীর সঙ্গে লড়াইয়ে ১৫ সৌদি সেনা নিহত
অক্টোবর ১৩, ২০১৬ ০৮:৫৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধা সমর্থিত সেনাদের সঙ্গে লড়াইয়ে সৌদি আরবের অন্তত ১৫ সেনা নিহত হয়েছে। সৌদি আরবের ভেতরে এ লড়াই হয়েছে। সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে এ লড়াইয়ে অন্তত ৪০ সৌদি সেনা আহত হয়েছে।
-
ইয়েমেনে 'প্রতিশোধমূলক' হামলা চালালো আমেরিকা
অক্টোবর ১৩, ২০১৬ ০৭:৫৪মার্কিন সেনাবাহিনী বলেছে, ইয়মেনের উপকূলীয় তিনটি রাডার স্থাপনায় হামলা করা হয়েছে। হামলায় রাডার স্থাপনাগুলো ধ্বংস হয়ে গেছে বলে দাবি করা হয়েছে। লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজ লক্ষ্য করে চারদিনে দুই দফা হামলার প্রতিশোধ নিতে আজ(বৃহস্পতিবার) এ হামলা চালানো হয়েছে। ‘আত্মরক্ষার জন্য সীমিত’ আকারে হামলা করা হয়েছে বলে দাবি করেছে আমেরিকা।
-
মার্কিন রণতরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে: ওয়াশিংটনের দাবি
অক্টোবর ১৩, ২০১৬ ০৩:৩২ইয়েমেন উপকূলে মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার লক্ষ্য করে দু’টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন। ক্ষেপণাস্ত্রগুলো লোহিত সাগরে অবস্থিত ডেস্ট্রয়ারটি থেকে কিছু দূরে গিয়ে পড়েছে বলেও জানিয়েছে মার্কিন সরকার।