-
অবিলম্বে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করুন: ব্রিটিশ এমপি
সেপ্টেম্বর ১৬, ২০১৬ ১১:১৪দারিদ্র পীড়িত ইয়েমেনে আগ্রাসন চালিয়ে আসা সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির সংসদ সদস্যরা। সৌদি আরব ইয়েমেনের ভেতরে যেসব মানবাধিকার লঙ্ঘন করেছে তার পূর্ণ তদন্ত না হওয়া পর্যন্ত রিয়াদের কাছে অস্ত্র বিক্রি না করতে ব্রিটিশ এমপিরা এ আহ্বান জানান।
-
ইয়েমেন পরিস্থিতি তদন্তে 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠন করতে হবে: জাতিসংঘ
সেপ্টেম্বর ১৩, ২০১৬ ১৩:৩০দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর চলমান সৌদি বাহিনীর বর্বরোচিত বিমান হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কমিশন। দেশটির ভেতরে যে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে তা তদন্তের জন্য একটি 'স্বাধীন আন্তর্জাতিক কমিটি' গঠনের আহ্বান জানিয়েছে জাতিসংঘ।
-
উপায়হীন ইয়েমেনি বাহিনীর পাল্টা হামলায় ৬ সৌদি সেনা নিহত
সেপ্টেম্বর ১২, ২০১৬ ২০:৪৯সৌদি আরবের বর্বর আগ্রাসনের জবাবে অনেকটা উপায়হীন অবস্থায় আবারো পাল্টা হামলা চালিয়েছে ইয়েমেনের যোদ্ধারা। সৌদি আরবের নাজরান প্রদেশের সামরিক অবস্থানে চালানো এ হামলায় সৌদি আরবের চার স্নাইপার নিহত হয়েছে।
-
ইয়েমেনে ঈদুল আজহার দিনেও সৌদি হামলা; নিহত ১৪
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৪:৩২ইয়েমেনে আজ ঈদুল আজহার দিনে সৌদি জঙ্গি বিমানের হামলায় অন্তত ১৪ জন নিহত হয়েছে। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় সা'দা প্রদেশের দু'টি শহরের ওপর সৌদি জঙ্গি বিমানগুলো থেকে বোমা ফেলা হয় বলে আল-মাসিরা টিভি চ্যানেল জানিয়েছে।
-
'ইয়েমেনে সৌদি হত্যা ও ধ্বংসযজ্ঞ রিয়াদের ব্যর্থতারই প্রমাণ'
সেপ্টেম্বর ১২, ২০১৬ ১৩:৪০ইয়েমেনে আলে সৌদ সরকারের বর্বরোচিত গণহত্যা অব্যাহত রয়েছে। গত কয়েকদিনের ব্যাপক বিমান হামলায় ইয়েমেনে ১০০'র বেশি বেসামরিক মানুষ হতাহত হয়েছে। কয়েকদিন আগে জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ইয়েমেনে সৌদি আগ্রাসনে এ পর্যন্ত হাজার হাজার মানুষ নিহত হয়েছে যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক।
-
সৌদির একদল 'শিশু' আরব বিশ্বকে ধ্বংস করতে চায়: আমর মুসা
সেপ্টেম্বর ০৯, ২০১৬ ১৫:০৫আরব লিগের সাবেক মহাসচিব আমর মুসা ইয়েমেনে সৌদি-নেতৃত্বাধীন জোটের চলমান হামলার তীব্র সমালোচনা করে বলেছেন, 'এটি একটি অদ্ভুত, অন্যায্য ও ভুল পদক্ষেপ'।
-
সৌদি আরবের দুটি গ্রাম দখলে নিয়েছে ইয়েমেনি বাহিনী
সেপ্টেম্বর ০৭, ২০১৬ ১৫:০৭ইয়েমেনি বাহিনী সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জিজান প্রদেশে দুটি গ্রাম দখল করেছে। সৌদি বাহিনী যখন দারিদ্রপীড়িত ইয়েমেনের বিরুদ্ধে বর্বরোচিত বিমান চালিয়ে আসছে তখন এ সাফল্যের খবর এল।
-
ইয়েমেনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার বাড়িয়েছে সৌদি আরব
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০৮:৫২ইয়েমেনের বিরুদ্ধে বিমান হামলা জোরদার করেছে সৌদি আরব। আন্তর্জাতিক আইনে নিষিদ্ধ গুচ্ছ বোমা ব্যবহার করে এ হামলা জোরদার করা হয়েছে।
-
ইয়েমেনি যোদ্ধাদের হামলায় ৩০ সৌদি সেনা নিহত
সেপ্টেম্বর ০৫, ২০১৬ ০৬:৪৭সৌদি আরবের দক্ষিণে অবস্থিত দু'টি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনা ও গণবাহিনীর সফল অভিযানে ৩০ সৌদি সেনা নিহত হয়েছে।
-
ইয়েমেনে সৌদি আরবের বিক্ষিপ্ত বিমান হামলা: বহু হতাহত
সেপ্টেম্বর ০৩, ২০১৬ ১৯:৫৭দারিদ্রপীড়িত ইয়েমেনে রাজতান্ত্রিক সৌদি আরবের বর্বর সামরিক আগ্রাসন অব্যাহত রয়েছে। দেশটির সা’দা প্রদেশে নতুন করে দুটি হামলায় এক নারীসহ তিনজন নিহত হয়েছে।