ইয়েমেনি যোদ্ধাদের হামলায় ৩০ সৌদি সেনা নিহত
সৌদি আরবের দক্ষিণে অবস্থিত দু'টি সামরিক ঘাঁটিতে ইয়েমেনের সেনা ও গণবাহিনীর সফল অভিযানে ৩০ সৌদি সেনা নিহত হয়েছে।
সেনা সূত্রের উদ্ধৃতি দিয়ে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, হামলায় আরো অনেক সেনা আহত হয়েছে। এ ছাড়া, তাদের অনেক সামরিক সরঞ্জামও ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে।
সূত্রটি আরো জানিয়েছে, এত বেশি সেনা নিহত হওয়ার পরপরই প্রতিশোধ হিসেবে সৌদি জঙ্গিবিমান ইয়েমেনের আবাসিক এলাকায় বোমা বর্ষণ করে বহু নারী ও শিশুকে হত্যা করেছে।
সৌদি আরব ইয়েমেনের পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ফের ক্ষমতায় বসানোর জন্য গত এক বছরের বেশি সময় ধরে নৃশংস হামলা চালিয়ে যাচ্ছে। সৌদি বিমান হামলায় এ পর্যন্ত ইয়েমেনের নারী ও শিশুসহ প্রায় ৭,০০০ মানুষ নিহত এবং আরো হাজার হাজার লোক আহত হয়েছে। এ ছাড়া, দেশটির ৮০ শতাংশ সেবামূলক প্রতিষ্ঠান, চিকিৎসা ও শিক্ষাকেন্দ্র, খাদ্য ও ওষুধের গুদাম, স্কুল, আবাসিক ভবন ধ্বংস হয়ে গেছে।#
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/মুজাহিদুল ইসলাম/৫