-
ইয়েমেনের যুদ্ধবিরতি এবং অবরোধ অবসানের প্রতি ইরানের সমর্থন রয়েছে
এপ্রিল ২৬, ২০২৩ ১৪:০৮ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, ইয়েমেনের ভৌগোলিক অখণ্ডতা এবং চলমান সংকটের রাজনৈতিক সমাধানের প্রতি ইরানের সমর্থন অব্যাহত রয়েছে।
-
ইয়েমেন সর্বাত্মক শান্তির দিকে এগোচ্ছে: প্রতিরক্ষামন্ত্রী
এপ্রিল ২৩, ২০২৩ ১৫:৩৮ইয়েমেনের ন্যাশনাল সালভেশন সরকারের প্রতিরক্ষামন্ত্রী মোহাম্মাদ নাসির আল আতিফি বলেছেন, ইয়েমেন সর্বাত্মক শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে। সৌদি আরব ও ইয়েমেনের মধ্যে প্রথম দফা আলোচনা সফল হয়েছে এবং খুব শিগগিরই দ্বিতীয় দফা আলোচনা শুরু হবে।
-
ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা
এপ্রিল ২২, ২০২৩ ১২:২৬ইয়েমেনে ঈদুল ফিতরের নামাজের খতিবকে গুলি করে হত্যা করেছে অজ্ঞাত দুর্বত্তরা। দক্ষিণ-পূর্ব ইয়েমেনের শাবওয়া প্রদেশের বিহান শহরে ওই ঘটনা ঘটে।
-
ইয়েমেনে সাহায্যের অর্থ গ্রহণ করতে গিয়ে ৮৫ জনের মর্মান্তিক মৃত্যু
এপ্রিল ২০, ২০২৩ ০৫:৩১ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়ীদের পক্ষ থেকে অর্থ বিতরণের সময় মারাত্মক পদদলনের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৮৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩২২ জন।
-
ইয়েমেনে বন্দী বিনিময় ভ্রাতৃঘাতী সংঘাত অবসানের ক্ষেত্র তৈরি করবে
এপ্রিল ১৬, ২০২৩ ০৮:৪৩মুক্তিপ্রাপ্ত ইয়েমেনি বন্দীদের প্রথম দল গত ১৪ এপ্রিল সানা বিমানবন্দরে পৌঁছেছে। বন্দি বিনিময় করা ইয়েমেনে যুদ্ধরত পক্ষের মধ্যে সংলাপের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল। বিগত আট বছরে যখনই আলোচনা হয়েছে তখনই বন্দী বিনিময়ের বিষয়টি প্রাধান্য পেয়েছে।
-
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় করেছে সৌদি আরব
এপ্রিল ১৬, ২০২৩ ০৬:১৯ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সঙ্গে যুদ্ধবন্দি বিনিময় করেছে সৌদি আরব। আন্তর্জাতিক রেডক্রস কমিটি বা আইসিআরসি তথ্য জানিয়ে বলেছে, ইয়েমেন ও সৌদি আরব উভয় দেশ নিজেদের মধ্যে প্রায় ৯০০ যুদ্ধবন্দি বিনিময় করতে সম্মত হয়েছে এবং শনিবার প্রথম দফা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
-
আরো বন্দি মুক্তি পেল ইয়েমেন ও সৌদি কারাগার থেকে
এপ্রিল ১৫, ২০২৩ ১৪:৩০সৌদি নেতৃত্বাধীন আরব জোট এবং ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের মধ্যে যুগান্তকারী বন্দী বিনিময় চুক্তির আওতায় দুই পক্ষের মধ্যে নতুন করে আরো কয়েক ডজন বন্দী বিনিময় হয়েছে। আন্তর্জাতিক রেডক্রস কমিটি এই তথ্য জানিয়েছে।
-
ইহুদিবাদী ইসরাইল নিশ্চিত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে: আনসারুল্লাহ
এপ্রিল ১৪, ২০২৩ ১১:৩১অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড থেকে ইহুদিবাদীদের বহিষ্কার করার প্রচেষ্টা জোরদার করতে মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহ। সংগঠনটির নেতা আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইসরাইলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা এবং দখলদার ইহুদিবাদী সরকারের উৎখাতে প্রচেষ্টা চালানো সকল মুসলমানের ধর্মীয় ও মানবিক দায়িত্ব।
-
ওমানের মধ্যস্থতায় ইয়েমেন-সৌদি শান্তি আলোচনায় আশাবাদী আনসারুল্লাহ
এপ্রিল ১৩, ২০২৩ ০৮:২৭ইয়েমেনের প্রতিরোধ আন্দোলন আনসারুল্লাহর সঙ্গে সৌদি আরবের দূরত্ব কমিয়ে আনতে ওমান যে প্রচেষ্টা চালাচ্ছে তার ভুয়সী প্রশংসা করেছেন এই সংগঠনের একজন পলিটব্যুরো সদস্য। আলী আল-গ্বুম নামের ওই আনসারুল্লাহ নেতা বলেছেন, গত আট বছরের সংঘাত অবসানের লক্ষ্যে কাতার শান্তি প্রতিষ্ঠার যে উদ্যোগ নিয়েছে সে ব্যাপারে আনসারুল্লাহ আশাবাদী।
-
ইয়েমেন-সৌদি শান্তি প্রক্রিয়ার ব্যাপারে আশাবাদী হুথি আনসারুল্লাহ
এপ্রিল ১২, ২০২৩ ১২:০৮ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার ব্যাপারে হুথি আনসারুল্লাহ আন্দোলন এবং সৌদি আরবের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার ব্যাপারে ওমানের মধ্যস্থতাকারী দলের চেষ্টার প্রশংসা করে ইয়েমেনের প্রতিরোধ আন্দোলনের একজন শীর্ষ পর্যায়ের নেতা বলেছেন, তারা শান্তি প্রক্রিয়া নিয়ে ওমানের মধ্যস্থতার বিষয়ে আশাবাদী।