-
সৌদি আরব ইসরাইলের জন্য আকাশ খুলে দিচ্ছে অথচ ইয়েমেনিদের জন্য দিয়ে রেখেছে অবরোধ
ডিসেম্বর ২০, ২০২১ ১৫:১২ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালিক আল-হুথি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের জন্য সৌদি আরব পবিত্র মক্কা ও মদিনার আকাশ পথ উন্মুক্ত করে দিয়েছে, অন্যদিকে মুসলিম প্রতিবেশী ইয়েমেনের ওপর রিয়াদ সরকার কঠোর অবরোধ অব্যাহত রাখছে।
-
প্রচণ্ড হামলার শিকার সৌদি আরবের কয়েকটি স্থাপনা
ডিসেম্বর ২০, ২০২১ ১১:৪৫ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের যোদ্ধারা এবং তাদের সমর্থিত সামরিক বাহিনী সৌদি আরবের কয়েকটি স্থাপনার ওপর প্রচণ্ড রকমের হামলা চালিয়েছে। এসব হামলায় তারা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং বহু সংখ্যক ড্রোন ব্যবহার করে।
-
হাদিপন্থী ৫০ জনের বেশি কমান্ডার নিহত
ডিসেম্বর ১৯, ২০২১ ১৩:২৬ইয়েমেনের কৌশলগত দিক দিয়ে গুরুত্বপূর্ণ তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশ মুক্ত করার অভিযানে হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হচ্ছে- মা’রিব প্রদেশ মুক্ত হওয়া এখন সময়ের ব্যাপার।
-
ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে প্রত্যাহার
ডিসেম্বর ১৯, ২০২১ ০৪:১১ইয়েমেনে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত হাসান ইরলুকে কোভিড-১৯ এর চিকিৎসা দেয়ার জন্য তেহরানে ফিরিয়ে আনা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে। তিনি এক টুইটার বার্তায় লিখেছেন, ইরলু করোনাভাইরাসের আক্রান্ত হওয়ার কারণে দ্রুততম সময়ের মধ্যে চিকিৎসাসেবা দিতে তাকে তেহরানে ফিরিয়ে আনা হয়েছে।
-
একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন
ডিসেম্বর ১৬, ২০২১ ১৫:৫২ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোন ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ হয়ে ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিল।
-
কিং খালেদ বিমানঘাঁটিতে ইয়েমেনের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
ডিসেম্বর ১৬, ২০২১ ০৬:৫১ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দফায় দফায় সৌদি আরবের কিং খালেদ বিমানঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করেছে। সৌদি নেতৃত্বাধীন আরব জোট ইয়েমেনের ওপর কয়েক বছর ধরে যে আগ্রাসন চালিয়ে আসছে তার জবাব হিসেবে সৌদি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়।
-
ইয়েমেনের আকাশ থেকে চীনের তৈরি ড্রোন ভূপাতিত
ডিসেম্বর ১৪, ২০২১ ১৫:৫৩ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী সৌদি জোটের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে। ইয়েমেনের তেলসমৃদ্ধ সাবওয়াহ প্রদেশের আকাশ থেকে গুপ্তচরবৃত্তি চালানোর সময় ড্রোনটিকে ভূপাতিত করা হয়।
-
মা’রিবে যুদ্ধের গতি প্রকৃতি বদলে যাচ্ছে
ডিসেম্বর ১৩, ২০২১ ২০:৫৮ইয়েমেনের তেলসমৃদ্ধ ও কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ মা’রিব প্রদেশে সৌদি সমর্থিত পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির অনুগত সেনাদের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার নিহত হয়েছেন।
-
নিজের অবস্থান কখনো পরিবর্তন করবেন না লেবাননের সাবেক মন্ত্রী
ডিসেম্বর ১২, ২০২১ ১০:২১দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন কথিত আরব জোটের অযৌক্তিক বর্বর আগ্রাসনের বিষয়ে নিজের অবস্থান কখনো পরিবর্তন করবেন না বলে সুস্পষ্ট ঘোষণা দিয়েছেন লেবাননের সাবেক তথ্যমন্ত্রী জর্জ কোরদাহি। ইয়েমেন যুদ্ধে সৌদি আগ্রাসনে সমালোচনা করার পর সৌদি চাপের মুখে তিনি গত ৩ ডিসেম্বর লেবাননের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন।
-
সৌদির জন্য বিপজ্জনক হয়ে উঠেছে ইয়েমেনের আকাশ
ডিসেম্বর ১১, ২০২১ ১০:৪৭ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী দেশের তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে সৌদি আরবের আরো একটি গোয়েন্দা ড্রোন ভূপাতিত করেছে।