বিপজ্জনক ইয়েমেনের আকাশ
একের পর এক ধ্বংস হচ্ছে সৌদি জোটের ড্রোন
-
ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ
ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী মার্কিন নির্মিত আরো একটি ড্রোন ভূপাতিত করেছে। কৌশলগত দিক দিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তেলসমৃদ্ধ মা’রিব প্রদেশের আকাশ থেকে এই ড্রোন ভূপাতিত করা হয়। সৌদি নেতৃত্বাধীন আরব জোটের পক্ষ হয়ে ড্রোনটি মা’রিব প্রদেশের আকাশে গোয়েন্দা তৎপরতায় লিপ্ত ছিল।
আজ (বৃহস্পতিবার) লেবাননের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি বলেন, "আমাদের বিমান প্রতিরক্ষা বাহিনী কিছুক্ষণ আগে মা’রিব প্রদেশের আকাশ থেকে মার্কিন নির্মিত একটি স্ক্যান ঈগল গোয়েন্দা ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে।"
জেনারেল সারিয়ি বলেন, একটি উপযুক্ত অস্ত্র দিয়ে ড্রোনটি ভূপাতি করা হয়েছে তবে কোন অস্ত্র দিয়ে এই ড্রোন ভূপাতিত করা হয়েছে সে ব্যাপারে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলেন নি। জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের আকাশসীমার নিরাপত্তা রক্ষার জন্য দেশের সামরিক বাহিনী এমন কোন প্রচেষ্টা নেই যা চালাবে না।
গত শুক্রবারও ইয়েমেনের সেনারা একটি স্ক্যান ঈগল ড্রোন ভূপাতিত করে। এর আগে বুধবার ইয়েমেনি বাহিনী চীনের তৈরি একটি সিএইচ-ফোর গোয়েন্দা ড্রোন এবং স্ক্যান ঈগল ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া, গত শনিবার মা’রিব প্রদেশের আল-জুবা এলাকার আকাশ থেকে মার্কিন নির্মিত আরো একটি স্ক্যান-ঈগল ড্রোন ভূপাতিত করেছিল। তার তিন দিন আগে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রের সাহায্যে চীনের তৈরি একটি সিএইচ-ফোর কম্ব্যাট ড্রোন ভূপাতিত করেছিল।
গত গ্রীষ্মকাল থেকে হুথি যোদ্ধারা এবং হুথি যোদ্ধারা সৌদি ভাড়াটে গেরিলাদের হাত থেকে মা’রিব প্রদেশ মুক্ত করার অভিযান শুরু করেছে এবং তাদের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। আশা করা হচ্ছে- খুব অল্প সময়ের মধ্যে মা’রিব প্রদেশ পুরোপুরি মুক্ত হয়ে যাবে।#
পার্সটুডে/এসআইবি/১৬