-
উত্তর প্রদেশে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে বিবাদ, মারধর, পুলিশ মোতায়েন
অক্টোবর ১৮, ২০২১ ১৭:২৫ভারতের উত্তর প্রদেশের বস্তি জেলার মুন্ডিয়ারি গ্রামে, মসজিদে মাইকে আজান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। আজ (সোমবার) গণমাধ্যমে প্রকাশ, এখানে এক যুবক মসজিদে মাইক ব্যবহারে আপত্তি করেছিলেন।
-
উত্তর প্রদেশে গাড়ি চাপা দিয়ে কৃষক হত্যার সুবিচার চেয়ে রাষ্ট্রপতির দ্বারস্থ কংগ্রেস
অক্টোবর ১৩, ২০২১ ১৫:২২ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেস কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রকে বরখাস্ত করার দাবি জানিয়েছে। আজ (বুধবার)কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপির নেতৃত্বে এক প্রতিনিধিদল ওই দাবি জানান।
-
ভারতজুড়ে ‘মোদি-শাহ’র কুশপুতুল পোড়াবে সংযুক্ত কিষাণ মোর্চা
অক্টোবর ০৯, ২০২১ ১৫:১৬ভারতের বিজেপিশাসিত উত্তর প্রদেশের লখিমপুর খেরিতে সম্প্রতি সহিংসতার প্রতিবাদে সংযুক্ত কিষান মোর্চা (এসকেএম) দেশ জুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের কুশপুতুল পোড়াবে। আজ (শনিবার) এক সংবাদ সম্মেলনে সংযুক্ত কিষান মোর্চার নেতা যোগেন্দ্র যাদব বলেন, আগামী ১৫ অক্টোবর ‘দশহরা’ উৎসবের দিন দেশজুড়ে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর কুশপুতুল পোড়ানো হবে।
-
অসমের সহিংসতা নিয়ে ভারতের সমালোচনা করল ‘ওআইসি’
অক্টোবর ০৮, ২০২১ ১৪:৫৯ইসলামিক দেশগুলোর সংগঠন অর্গানাইজেশন অফ ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ভারত সরকারের সমালোচনা করেছে।
-
দেশে স্বৈরতন্ত্র চলছে, ভারতের কণ্ঠস্বর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে
অক্টোবর ০৬, ২০২১ ১১:৫০ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী এমপি বিজেপিকে টার্গেট করে বলেছেন, দেশে স্বৈরতন্ত্র চলছে, ভারতের কণ্ঠস্বর গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আজ (বুধবার) রাজধানী দিল্লিতে এক সংবাদ সম্মেলনে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে নিহত ৮, কেন্দ্রীয় মন্ত্রীকে বরখাস্তের দাবি
অক্টোবর ০৪, ২০২১ ১৫:১২ভারতের উত্তর প্রদেশের লখিমপুরের খেরিতে আন্দোলনরত কৃষকদের উপরে গাড়ি চালিয়ে দেওয়াকে কেন্দ্র করে সহিংসতায় ৪ কৃষকসহ ৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল (রোববার) সন্ধ্যেয় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ছেলে আশিস মিশ্রের বিরুদ্ধে গাড়ি চাপা দিয়ে ৪ কৃষককে হত্যা করার অভিযোগ উঠেছে। অন্যদিকে, আন্দোলনকারীদের পাল্টা আক্রমণে ৩ বিজেপি কর্মী ও এক গাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।
-
ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে ১ বছরে ১৬৭০ অভিযোগ দায়ের
অক্টোবর ০৩, ২০২১ ০৯:৫৪গতবছর সারা দেশ থেকে ভারতের জাতীয় সংখ্যালঘু কমিশনে মোট ১ হাজার ৬৭০টি অভিযোগ দায়ের করা হয়েছিল। কমিশনের বার্ষিক প্রতিবেদনে ওই পরিসংখ্যান উল্লেখ করা হয়েছে। জাতীয় সংখ্যালঘু কমিশনের বার্ষিক প্রতিবেদনে ২০১৯ সালের ১ এপ্রিল থেকে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত ওই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।
-
৬ বছর পরও আদালতে আটকে আছে চাঞ্চল্যকর আখলাক হত্যা মামলা
সেপ্টেম্বর ২৯, ২০২১ ১০:৪৯ভারতে ছয় বছর আগে উত্তর প্রদেশের দাদরিতে মুহাম্মাদ আখলাক নামে এক ব্যক্তিকে হিন্দুত্ববাদী উন্মত্ত জনতা পিটিয়ে হত্যা করেছিল। ওই ঘটনায় দেশজুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছিল। এর প্রতিবাদে মানুষজন বিক্ষোভ শামিল হয়েছিলেন, স্লোগান দিয়েছিলেন।
-
উত্তর প্রদেশে গত ৪ বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি
সেপ্টেম্বর ২০, ২০২১ ১৪:০৫ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (‘মিম’) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, (বিজেপিশাসিত) উত্তর প্রদেশে গত ৪ বছরে একজন মুসলিমকেও ঘর দেওয়া হয়নি। উত্তর প্রদেশে ২০১৯ সালের ‘এনসিআরবি’ তথ্যে প্রকাশ, এক হাজারেরও বেশি সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে। তিনি আজ (সোমবার) গুজরাটে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ওই মন্তব্য করেন।
-
উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে
সেপ্টেম্বর ১৯, ২০২১ ১৬:২৩ভারতের প্রধান বিরোধীদল কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী বলেছেন, উত্তর প্রদেশ সরকার জনগণের প্রশ্নের জবাব না দিয়ে মিথ্যা কথা বলছে। তিনি আজ (রোববার) ওই মন্তব্য করেন।