-
কাতারের পক্ষে শক্ত অবস্থানে এরদোগান; সৌদি তালিকা প্রত্যাখ্যান
জুন ১০, ২০১৭ ০৮:৪৭তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাতারের পক্ষে প্রকাশ্যে শক্ত অবস্থান নিয়েছেন। তিনি বলেছেন, কাতার এবং অন্য কয়েকটি আরব দেশের মধ্যকার দ্বন্দ্বে তার দেশ দোহাকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে।
-
কাতারের প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক
জুন ০৭, ২০১৭ ১৬:১৮সৌদি আরবসহ কয়েকটি আরব দেশের সঙ্গে কাতারের চলমান দ্বন্দ্বে দোহার প্রতি সমর্থন দিয়েছে তুরস্ক। দেশটি বলেছে, তেল-গ্যাসে সমৃদ্ধ কাতারকে একঘরে করার নীতি অনুসরণ করে কেউ লাভবান হতে পারবে না।
-
১৩০ প্রবাসীর নাগরিকত্ব বাতিল করবে তুরস্ক
জুন ০৬, ২০১৭ ০১:৪৯তুরস্ক সরকার ঘোষণা করেছে, দেশটি আমেরিকা প্রবাসী বিরোধী নেতা ফতেউল্লাহ গুলেনসহ ১৩০ জন প্রবাসীর নাগরিকত্ব বাতিল করে দেবে। ৫ জুন থেকে পরবর্তী তিনমাসের মধ্যে এসব নাগরিককে তুরস্কে ফিরে আসার চূড়ান্ত সময়সীমা বেধে দেয়া হয়েছে। এরমধ্যে ফিরে না আসলে তারা তুরস্কের নাগরিকত্ব হারাবেন।
-
জার্মান সেনা চলে যেতে পারে; শুভ কামনা থাকবে: এরদোগান
মে ২৫, ২০১৭ ০৫:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তার দেশ থেকে যদি জার্মানি সেনা প্রত্যাহার করে নেয় তাহলে তা বড় কোনো ইস্যু হবে না। ন্যাটো সামরিক জোটের শীর্ষ সম্মেলনে যোগ দিতে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের উদ্দেশ্যে রওয়ানা দেয়ার আগে তিনি সাংবাদিকদের এ কথা বলেছেন।
-
আমেরিকার সঙ্গে বর্তমান সম্পর্কে খুশি এরদোগান
মে ১৭, ২০১৭ ০৬:৫৪তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশের মধ্যকার বর্তমান সম্পর্কে সন্তুষ্টি প্রকাশ করেছেন। ওয়াশিংটনে দু নেতা বৈঠকের পর দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে তাদের এই সন্তুষ্টির কথা জানান।
-
সিরিয়ার কুর্দিদের অস্ত্র দেবেন না: আমেরিকাকে এরদোগান
মে ১০, ২০১৭ ২০:৪১সিরিয়ার কুর্দি গেরিলাদেরকে অস্ত্র না দিতে মার্কিন সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। তিনি বলেছেন, দ্রুতই মার্কিন সরকারকে এ সিদ্ধান্ত থেকে সরে আসতে হবে। কুর্দি গেরিলাদেরকে সন্ত্রাসী মনে করে তুর্কি সরকার।
-
এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলল ইসরাইল
মে ০৯, ২০১৭ ১৪:৪৯তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলে অভিহিত করেছে ইহুদিবাদী ইসরাইল। মুসলমানদের সঙ্গে ইসরাইলের আচরণকে বর্ণবাদী বলার পর তেল আবিব এরদোগানকে মানবাধিকার লঙ্ঘনকারী বলল।
-
জেরুজালেমে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়ার বিতর্ক বন্ধ করুন: এরদোগান
মে ০৯, ২০১৭ ০৪:৪৮তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তেল আবিব থেকে ইসরাইল অধিকৃত আল-কুদস বা জেরুজালেম শহরে মার্কিন দূতাবাস সরিয়ে নেয়া হবে ভুল সিদ্ধান্ত।
-
কাশ্মির সমস্যা সমাধানে বহুপক্ষীয় আলোচনার ওপর জোর দিলেন এরদোগান
মে ০১, ২০১৭ ০৮:৩৫ভারত সফররত তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান কাশ্মির সমস্যা সমাধানে বহুপাক্ষিক আলোচনার পরামর্শ দিয়েছেন। প্রেসিডেন্ট এরদোগানের এ সংক্রান্ত বিবৃতি ভারতের পক্ষে সমস্যা হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। কারণ, ভারত বরাবরই মনে করে কাশ্মির ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং বড় জোর এটি দ্বিপক্ষীয় সমস্যা।
-
সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা করায় ট্রাম্পের প্রশংসায় পঞ্চমুখ এরদোগান
এপ্রিল ২৮, ২০১৭ ২০:৫৭সিরিয়ায় ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান। সিরিয়ার হোমস প্রদেশের একটি সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ট্রাম্প পূর্ববর্তী প্রেসিডেন্ট বারাক ওবামার চেয়ে দৃঢ় মনোভাবের পরিচয় দিয়েছেন বলে দাবি করেছেন তিনি।