• পুতিনের সঙ্গে এস-৪০০ নিয়ে কথা বলবেন এরদোগান

    পুতিনের সঙ্গে এস-৪০০ নিয়ে কথা বলবেন এরদোগান

    এপ্রিল ২৫, ২০১৭ ০৫:১২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিনের সঙ্গে আসন্ন বৈঠকে মস্কোর কাছ থেকে অত্যাধুনিক এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়ে আলোচনা করবেন।

  • ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে এরদোগানের হস্তক্ষেপ কাম্য নয়: বাগদাদ

    ইরাকের অভ্যন্তরীণ ব্যাপারে এরদোগানের হস্তক্ষেপ কাম্য নয়: বাগদাদ

    এপ্রিল ২২, ২০১৭ ১৫:০০

    ইরাকের স্বেচ্ছাসেবি গণবাহিনীর বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্টের বক্তব্যের সমালোচনা করেছে বাগদাদ। ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দফতর থেকে প্রকাশিত এক বিবৃতিতে আংকারার প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন বাগদাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো থেকে বিরত থাকে।

  • নেদারল্যান্ডকে মূল্য দিতে হবে: এরদোগান

    নেদারল্যান্ডকে মূল্য দিতে হবে: এরদোগান

    মার্চ ১২, ২০১৭ ২২:৫৩

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে লজ্জাজনক ব্যবহারের জন্য নেদারল্যান্ডকে ‘মূল্য’ দিতে হবে। শনিবার নেদারেল্যান্ডের রটেরডাম বিমানবন্দরে চাভুসওগ্লুর বিমান নামতে না দেয়ার পর এরদোগান নতুন করে এ হুঁশিয়ারি উচ্চারণ করলেন।

  • জার্মানিকে নাৎসিবাদী বললেন এরদোগান; জার্মানি বলেছে এরদোগান ‘বেয়াড়া শিশু’

    জার্মানিকে নাৎসিবাদী বললেন এরদোগান; জার্মানি বলেছে এরদোগান ‘বেয়াড়া শিশু’

    মার্চ ০৬, ২০১৭ ০৯:৩৫

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, জার্মানি আবার নাৎসীবাদিতার দিকে ফিরে যাচ্ছে। এরদোগানের সমর্থনে জার্মানিতে বসবাসকারী তুর্কি বংশোদ্ভূত নাগরিকদের রাজনৈতিক সমাবেশ নিষিদ্ধ করার পর জার্মানির বিরুদ্ধে তিনি এ বক্তব্য দিলেন।

  • ক্ষুব্ধ এরদোগানের মন্তব্য: ‘সন্ত্রাসবাদকে সমর্থন করছে জার্মানি’

    ক্ষুব্ধ এরদোগানের মন্তব্য: ‘সন্ত্রাসবাদকে সমর্থন করছে জার্মানি’

    মার্চ ০৪, ২০১৭ ০৬:১৪

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান জার্মানিকে সন্ত্রাসবাদের প্রতি সমর্থনের জন্য অভিযুক্ত করেছেন। এরদোগানের নির্বাহী ক্ষমতা একচ্ছত্র করার লক্ষ্যে তুরস্কে অনুষ্ঠেয় গণভোটের সমর্থনে জার্মান সরকার পূর্ব নির্ধারিত জনসভা বাতিল করে দেয়ার পর এ অভিযোগ করলেন তিনি।

  • ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: তুরস্ককে এবাদি

    ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখান: তুরস্ককে এবাদি

    ডিসেম্বর ৩১, ২০১৬ ০৪:৩৭

    ইরাকের সার্বভৌমত্বের প্রতি সম্মান দেখানোর জন্য তুরস্কের প্রতি আহ্বান জানিয়েছে বাগদাদ। শুক্রবার রাতে তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগানের সঙ্গে এক টেলিফোন সংলাপে ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদি এ আহ্বান জানিয়েছেন বলে তার দপ্তর এক বিবৃতিতে খবর দিয়েছে।

  • তারা দায়েশকে সমর্থন দিচ্ছে; আমার কাছে প্রমাণ আছে: এরদোগান

    তারা দায়েশকে সমর্থন দিচ্ছে; আমার কাছে প্রমাণ আছে: এরদোগান

    ডিসেম্বর ২৭, ২০১৬ ২২:০০

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, উগ্র সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশেকে মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোট সমর্থন দিচ্ছে এবং এ বিষয়ে তার কাছে প্রমাণ আছে। একইসঙ্গে তিনি অভিযোগ করেছেন, মার্কিন নেতৃত্বাধীন জোট কুর্দি গেরিলা গোষ্ঠী ওয়াইপিজে-কেও পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।

  • রুশ রাষ্ট্রদূত হত্যা: ফোনালাপে যা বললেন এরদোগান ও পুতিন

    রুশ রাষ্ট্রদূত হত্যা: ফোনালাপে যা বললেন এরদোগান ও পুতিন

    ডিসেম্বর ২০, ২০১৬ ০৩:৪২

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, তিনি এবং তার রুশ সমকক্ষ ভ্লাদিমির পুতিন এ বিষয়ে একমত হয়েছেন যে, মস্কো-আঙ্কারা সম্পর্ক ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আঙ্কারায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতকে হত্যা করা হয়েছে। সোমবার রাতে পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলার পর টেলিভিশনে সম্প্রচারিত এক বক্তব্যে একথা জানান এরদোগান।

  • সিরিয়া বিষয়ে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন এরদোগান

    সিরিয়া বিষয়ে ১৮০ ডিগ্রি উল্টে গেলেন এরদোগান

    ডিসেম্বর ০২, ২০১৬ ০৪:১০

    সিরিয়ায় সেনা অভিযান নিয়ে নিজের আগের অবস্থান থেকে ১৮০ ডিগ্রি সরে এসে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, কোনো বিশেষ ব্যক্তি বা দেশের বিরুদ্ধে হামলা চালাতে তিনি সিরিয়ায় তুর্কি সেনা পাঠাননি; বরং সন্ত্রাসী গোষ্ঠীগুলোই এ অভিযানের মূল লক্ষ্য।

  • ‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি

    ‘আসাদকে সরাতেই সেনা পাঠিয়েছি’: এরদোগানের স্বীকারোক্তি

    নভেম্বর ৩০, ২০১৬ ০৪:০৭

    তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান বলেছেন, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করতেই দেশটিতে সেনা পাঠিয়েছেন তিনি। মঙ্গলবার এরদোগান আঙ্কারায় বলেন, “আমরা (সিরিয়ায়) প্রবেশ করেছি অত্যাচারী আল-আসাদের শাসনের অবসান ঘটাতে যে নাকি দেশে রাষ্ট্রীয় সন্ত্রাস কায়েম করেছে। অন্য কোনো কারণে আমরা সেদেশে প্রবেশ করিনি।”